• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বিকেএমইএ এর নিবন্ধিত ১২৮০ টি কারখানা ‘নিষ্ক্রিয়’ ! পোষাক শিল্পে ধ্বস

Thursday, 6 February 2020, 2:21 pm
বিকেএমইএ এর নিবন্ধিত ১২৮০ টি কারখানা ‘নিষ্ক্রিয়’ ! পোষাক শিল্পে ধ্বস
12
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter

নিটওয়্যার খাতের কোনো কারখানা আনুষ্ঠানিকভাবে বন্ধ না হলেও এই এক বছরে এক হাজার ২৮০টি কারখানা ‘নিষ্ক্রিয়’ হয়ে গেছে বলে ধারণা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএর আওতাধীন ৬৩টি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গতবছর চাকরি হারিয়েছেন ৩২ হাজার ৫৮২ জন শ্রমিক।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন নাহারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বিকেএমইএর আওতাধীন ২ হাজার ২০০ কারখানার মধ্যে ৯২০টি কারখানা ২০১৯ সালে সদস্যপদ নবায়ন করেছে। অবশিষ্ট কারখানাগুলো সক্রিয় নেই বলে ধারণা করা হচ্ছে। রপ্তানি আদেশ পেলে কারখানাগুলো পুনরায় সক্রিয় হতে পারে।”

আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানির দিক দিয়ে চীনের পরেই এখন বাংলাদেশের অবস্থান। সরকারি হিসাব অনুযায়ী এ খাতে প্রায় ৪৫ লাখ শ্রমিক কাজ করছেন, যাদের একটি বড় অংশ নারী।

২০১৮-১৯ অর্থবছরের বাংলাদেশ ৩৪.১৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে, যা ছিল মোট রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি। কিন্তু চলতি অর্থবছরে সেই আয়ে ভাটা পড়েছে।

জুলাই-জানুয়ারি সময়ে পোশাক রপ্তানি কমেছে ৬.২১ শতাংশ, নিট পোশাক রপ্তানি কমেছে ৫ দশমিক ১৩ শতাংশ, আর উভেন পোশাক রপ্তানি কমেছে ৬ দশমিক ২৯ শতাংশ।

এই নেতিবাচক ধারা কাটাতে ব্যবসায়ীরা ব্যাংক ঋণে সুদের হার কমানো, আয়কর প্রত্যাহার, বন্দরের জট কমানো, নগদ সহায়তা দেওয়ার মত একগুচ্ছ দাবি জানিয়ে আসছেন। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এর আগে বলেছিলেন, কাজ পাওয়ার জন্য রপ্তানিকারকদের দাম কমিয়ে দেওয়াও প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার একটি কারণ।

লক্ষ্মীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বুধবার সংসদে জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত পেঁয়াজ সংগ্রহের মৌসুম। মৌসুম শুরু হলে সরবরাহ বৃদ্ধি পাবে এবং মূল্য স্থিতিশীল হবে বলে ‘আশা করা যায়’।

এই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, গত বছর বারো মাসে ১৬৯ দশমিক ১১ মিলিয়ন ডলারের খাদ্যশস্য বাংলাদেশ রপ্তানি করছে।

বিএনপির হারুনুর রশীদ ও সংরক্ষিত আসনের বেগম রত্না আহমেদের পৃথক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, চলতি আমন সংগ্রহ মৌসুমে ছয় লাখ ২৬ হাজার ৯৯১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

এর বিপরীতে ২৭ জানুয়ারি ২০২০ পর্যন্ত দুই লাখ ৬১ হাজার ৩২৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। সেজন্য ৬৭৯ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয় হয়েছে।

আওয়ামী লীগের হাজী সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের খাদ্য গুদামগুলোর মধ্যে ১৪৪টি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, যেগুলোর ধারণ ক্ষমতা ৮৪ হাজার ২১০ মেট্রিক টন।

সংরক্ষিত আসনের নাজমা আক্তারের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে এক কোটি ২৮ লাখ ৯৯ হাজার ২৮৩ জন কর্মী কাজ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন।

নির্যাতন বা অন্যান্য কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২০১৯ সালে মোট ৭১৭ জন নারী কর্মী ঢাকার শাহজালাল বিমানবন্দর হয়ে দেশে ঠিরেছেন বলে গণফোরামের মোকাব্বির খানের এক প্রশ্নে জানান ইমরান আহমদ।

আওয়ামী লীগের মনজুর আহমেদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় প্রায় ৫২ হাজার বাংলাদেশি গত ১ অগাস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া থেকে ফিরেছেন, যারা সেখানে অবৈধ অথবা অনিয়মিত হয়ে পড়েছিলেন।

সরকারি দলের হাজী সেলিমের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানান, দেশে ১০টি শ্রম আদালত ও একটি শ্রম আপিল ট্র্যাইব্যুনাল রয়েছে। এসব আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ১৯ হাজার ৭৬৩টি।

Previous Post

ফেন্সিডিল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানিয়ে সমালোচনায় বিজিবি

Next Post

নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

নারায়ণগঞ্জের পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য