• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘বিতর্কে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ !’ সদুত্তর ছিলো না সম্মেলনে

Thursday, 18 February 2021, 9:48 pm
‘বিতর্কে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ !’ সদুত্তর ছিলো না সম্মেলনে
25
SHARES
81
VIEWS
Share on FacebookShare on Twitter

নানা ভাবে ইনিয়ে বিনিয়ে ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মসজিদ ও মাদ্রাসার হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে এক ধরনের বিপাকে পরে কোন সদুুত্তর  না দিয়ে মহানগর উলামা পরিষদ তাদের সম্মেলন সমাপ্তি করেছেন।

ওলামা পরিষদ তাদের উত্থাপিত অভিযোগের স্বপক্ষে গণমাধ্যমকর্মীরা প্রমাণিক দলিল বা নথিপত্র চাইলে তা দেখাতে ব্যর্থ হয়েছেন তারা। এমনকি যেসব মসজিদ-মাদ্রাসার প্রসঙ্গে অভিযোগ তোলা হয়েছে সেসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো কর্মকর্তা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে প্রশ্ন করলেও কোনো সদুত্তর দিতে পারেন নি উপস্থিত উলামা পরিষদের নেতারা।

এদিকে সিটি মেয়রের বক্তব্য, আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ একেএম শামীম ওসমানের ইন্ধনে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি সিটি মেয়র আইভীর ।

এর পূর্বেও গত ১২ ফেব্রুয়ারি একই অভিযোগে শহরের চাষাঢ়ায় জুম্মার পরে মহানগর উলামা পরিষদের ব্যানারে সমাবেশ করে হেফাজতের নেতারা। ওই সমাবেশে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিষোদগার করেন তারা। সিটি মেয়রের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানসহ তাকে বুড়িগঙ্গা নদীতে নিক্ষেপ করারও হুমকি প্রদান করা হয় ওই সমাবেশ থেকে।

এদিকে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলার সিনামন রেস্তোরাঁয় একই ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী চলে এ সংবাদ সম্মেলন। যদিও এই সংবাদ সম্মেলন চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদ সংলগ্ন শিশু কল্যাণ ট্রাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করার কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সহ সভাপতি মুফতি আনিস আনসারী, সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহমদুল্লাহ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। উপস্থিত সকলেই ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের পদধারী নেতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতি হারুনুর রশিদ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সিটি মেয়র নগরীর মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীন সিটি কবরস্থান সংলগ্ন হাফেজীয়া মাদরাসা উচ্ছেদ করেছেন এবং চাষাঢ়ায় অবস্থিত বাগে জান্নাত জামে মসজিদ ও দাওরায়ে হাদীস মাদরাসায় হস্তক্ষেপ করছেন। মেয়র মসজিদ ও মাদরাসার কাজ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ উলামা পরিষদ নেতাদের।

এসব অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে ইতোপূর্বে গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন সিটি মেয়র ডা. আইভী। গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তেন নাট্যকর্মীদের এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে সরাসরি কথা বলেন তিনি। সিটি মেয়র বলেন, মাসদাইরে কবরস্থান সংলগ্ন একটি মসজিদ ও অনুমোদনহীন হাফেজিয়া মাদরাসাটি ছিল। ২০১০ সালে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির লোকজনের সাথে এক বৈঠকে মসজিদটিকে পুনরায় নির্মাণ ও মাদরাসা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে ব্যবসায়ী আবু আহমেদ সিদ্দিক স্বেচ্ছায় মাদ্রাসা সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপন করেন। এবং পুনরায় নির্মিত চারতলা বিশিষ্ট মসজিদটি ২০১৬ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বাগে জান্নাত জামে মসজিদের জন্য ১৯৮৪ সালে ২৪০০ বর্গফুট জমি দেয় তৎকালীন পৌরসভা। পরবর্তীতে তিন দফায় ওই মসজিদের জন্য ১৭ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়। সেখানে কেবল মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হলেও মাদরাসা ও দোকান ঘর নির্মাণ করে ৩১ শতাংশ জমি দখল করে রাখা হয়েছে দাবি সিটি কর্পোরেশনের। মেয়র বলছেন, অনুমোদন দেওয়া জমির উপর পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। মসজিদের মডেলের একটি চিত্রও গণমাধ্যমের কাছে এসেছে। অথচ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলছে।

সিটি কর্পোরেশনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি সংবাদ সম্মেলনে উপস্থিত উলামা পরিষদ তথা হেফাজতে ইসলামের নেতারা। গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে হেফাজতে ইসলাম ও উলামা পরিষদের মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, তাদের সংগ্রহে সকল দলিল ও নথিপত্র রয়েছে। তবে নথিপত্র দেখতে চাইলে গণমাধ্যমকর্মীদের তা দেখাতে ব্যর্থ হন তিনি। সংবাদ সম্মেলন শেষে নথিপত্র সরবরাহ করবেন বললেও তা না দিয়ে চলে যান।

এদিকে যেসব মসজিদ ও মাদ্রাসা প্রসঙ্গে অভিযোগ তোলা হচ্ছে সেসব প্রতিষ্ঠান পরিচালনা কমিটি কিংবা সংশ্লিষ্ট লোকজন কেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেই; সে বিষয়ে জানতে চাইলেও সদুত্তর দিতে পারেননি উলামা পরিষদের এই নেতা। তিনি দাবি করেন, মাদরাসা ও মসজিদ কমিটির লোকজনের সমর্থন তাদের সাথে রয়েছে।

তবে মুফতি হারুনুর রশিদ বলেন, কমিটি দু’টি পক্ষে ভাগ হয়ে গেছে। একটি পক্ষ মেয়রের সাথে সমঝোতা করেছেন অন্য পক্ষ তাদের সাথে আছেন। তারা উপস্থিত না থাকলেও ধর্মীয় নেতা হিসেবে দায়িত্বের জায়গা থেকে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বলে দাবি করেন।

এদিকে গত সমাবেশে সিটি মেয়রের বিরুদ্ধে বিষোদগার, কুরুচিপূর্ণ বক্তব্য ও বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া নিয়ে প্রশ্ন করলে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘সেন্সেটিভ ইস্যুতে বক্তব্য রাখতে গেলে অনেকে উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজনাবশত এই ধরনের বক্তব্য দেওয়াটা সমীচীন নয়। এই ধরনের বক্তব্য রাখা অন্যায় হয়েছে।’

দীর্ঘক্ষণ চলমান থাকা সাংবাদিক সম্মেলনে মাওলানা ফেরদৌসসহ অন্যান্য ওলামা পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রম্নে উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্ট করেছেন । আবার কোন কোন সদস্য প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো ভিন্ন দিকে প্রবাহিত হওয়ার চেষ্টা করেছেন। কোন কবরকে বিলুপ্ত কবরস্থান বলা যায় কিনা এমন প্রম্নের কোন উত্তর দেন নাই ওলামা পরিষদের নেতারা ।

এমন সাংবাদিক সম্মেলনের আয়োজন এবং কোন সদুত্তর না দিয়ে ওলামা পরিষদের নেতাদের আয়োজিত সাংবাদিক সম্মেলনের পুরো বিষয়টি নানা গণমাধ্যমে সিরাসরি প্রকাশিত হলে অনকেই কঠোর সমালোচনা করে বলেন, আামাদের ওরামা সমাজকে নিয়ে আমার গর্ববোধ করতে চাই । কিন্তু এই ওলামা পরিষদ নিজেদের স্বার্থ বিতর্কে জড়িয়ে ফেলছে । তার অসংখ্য উদহারণ রয়েছে আমাদের এই শহরে । কি করছেন মাওলানা আউয়াল (!) কি করছেন মাওলানা ফেরদৌস (!) তার সকল ফিরিস্তি এই শহরবাসীর কাছে রয়েছে । এই নগরবাসী সকল অপকর্ম চোখে দেখলেও কেউ কিছু বলছেন না ওলামা ও আলেমদের সম্মান রক্ষা করার কারণে । আর এই ওলামা সমাজের কেউ কেউ র্মকে পুঁজি করে নিজেদের পকেট ভারী করার চেষ্টা করছেন ।

Previous Post

অস্ত্র ও ককটেলসহ ৭ ডাকাত গ্রেফতার

Next Post

আইভী-আউয়াল ফোনালাপ, টক অব দ্যা টাউন

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
আইভী-আউয়াল ফোনালাপ, টক অব দ্যা টাউন

আইভী-আউয়াল ফোনালাপ, টক অব দ্যা টাউন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য