• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জ ট্র্যাজেডি : তদন্তে উঠে এসেছে শিশু শ্রমিক ব্যবহারের তথ্য

৫২ জন শ্রমিক নিহত এবং অপর ৩৬ জন আহত

Wednesday, 11 August 2021, 8:01 pm
রূপগঞ্জ ট্র্যাজেডি : তদন্তে উঠে এসেছে শিশু শ্রমিক ব্যবহারের তথ্য
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানোর তথ্য পাওয়া গেছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে জেলা প্রশাসন যে কমিটি গঠন করেছিল তা কারখানাটিতে শিশু শ্রমিকদের কাজ করার এই তথ্য পেয়েছে। গত জুলাই মাসে কারখানাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন শ্রমিক নিহত এবং অপর ৩৬ জন আহত হন।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছে কারখানাটিতে শিশু শ্রমিক নিয়োগের যে অভিযোগ উঠেছিল তার কোন সত্যতা কমিটি পেয়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের পরিবার এবং কারখানার অন্যান্য কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে কমিটি কারখানাটিতে শিশু শ্রমিকের উপস্থিতির তথ্য পেয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার পর কারখানা থেকে যে সমস্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল তার মধ্যে ১৩ বছর বয়সী এক শিশুর লাশও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

মোস্তাইন বিল্লাহ বলেন তদন্ত কমিটির তৈরি করা ৪৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে শ্রমিক নিরাপত্তা ও শিশুশ্রমের ওপর ২০টি সুপারিশ করা হয়েছে যার মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে আরও কার্যকর এবং শক্তিশালী করার বিষয়টিও রয়েছে। তিনি বলেন তদন্ত প্রতিবেদনটি শ্রম মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে এ ব্যাপারে সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহনের জন্য।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে যদি শিশুশ্রমের বিষয়টির প্রমাণ পাওয়া যায় তাহলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিশিষ্ট মানবাধিকার কর্মী জিয়া হাবিব শিশু শ্রম নিয়ে বলেন দেশের মানবাধিকার এবং শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন সমূহ অনেকদিন যাবত শিশু শ্রম নির্মূলের দাবি জানিয়ে আসছে। তিনি বলেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ শিশু শ্রম বন্ধে প্রতিশ্রুতি বদ্ধ হলেও মানুষের দারিদ্রতার সুযোগে শিল্প-কারখানা ও ওয়ার্কশপের মালিকরা আইন অমান্য করে শিশু শ্রমিকদের কাজে লাগাচ্ছে।

কল কারখানায় শিশু শ্রমসহ অন্যান্য বিষয়ে নজরদারি করার জন্য যে সরকারি সংস্থা রয়েছে তাদের গাফেলতির কারণে শিশু শ্রম বন্ধ করা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। জিয়া হাবিব বলেন শিশু শ্রম বন্ধ না হওয়ায় অনেক শিশু শ্রমিকরা বঞ্চিত হচ্ছে শিক্ষাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে। তিনি বলেন শিশু শ্রম বন্ধে সকল সচেতন নাগরিকের সোচ্চার হওয়া উচিত এবং সরকারের উচিত আইনের কঠোর বাস্তবায়ন করে দেশ থেকে শিশু শ্রম নির্মূল করা।

সূত্র : ভয়েস অফ আমেরিকার

Previous Post

‘খেলা হবে’ স্লোগান পশ্চিমবঙ্গের পর সারা ভারতে ছড়িয়ে পড়ছে

Next Post

সিদ্ধিরগঞ্জে অবৈধ কারখানা, জরিমানা নাকি নেপথ্যে সখ্যতা ?

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
সিদ্ধিরগঞ্জে অবৈধ কারখানা, জরিমানা নাকি নেপথ্যে সখ্যতা ?

সিদ্ধিরগঞ্জে অবৈধ কারখানা, জরিমানা নাকি নেপথ্যে সখ্যতা ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য