• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, আহত ২০

Saturday, 17 July 2021, 12:47 am
রূপগঞ্জে আধিপত্য বিস্তারে সংঘর্ষ, আহত ২০
4
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে ও শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ, বালু, সিমেন্টসহ বিভিন্ন মালামাল সরবরাহসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরাব এলাকার মিজানসহ তার লোকজনের সঙ্গে একই এলাকার মজিবুর রহমান, মাহাবুবল আলম শুভসহ তাদের লোকজনের বিরোধ চলে আসছিল।

সেই বিরোধের জের ধরে বুধবার (১৪ জুলাই) রাতে স্থানীয় আলমগীর হোসেনের খাবার হোটেলে দেয়া অবৈধ গ্যাস সংযোগ থেকে মাসিক তিন হাজার টাকা করে চাঁদা তুলতে যান মিজান ও তার লোকজন। এ সময় মজিবুর, মাহাবুবুর রহমান শুভসহ তাদের লোকজন এতে বাধা দেন। ওই বাধা দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন তর্কে-বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই রাতে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দ্বিতীয় দফায় দুই পক্ষের লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ ধারালো ও বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাহাবুব আলম শুভ, বাবলু মিয়া, সোলায়মান, শরিফা বেগম, হাসিব, আলম, সাজিব, রাকিব, আবু বক্কর বাজিবুর, স্মৃতি বেগম, শামিমা, আফরিন, আবির, মনির হোসেন, নুরে আলম, হযরত আলীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

এর মধ্যে রাকিব ও নুরে আলমের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়াও শুক্রবার এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

এদিকে, রাতভর দুই পক্ষের তাণ্ডবের কারণে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক তৈরি হয়েছে। পরে রূপগঞ্জ থানা পুলিশসহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নাম না প্রকাশ শর্তে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে জানান, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এসব লোকজন একের পর এক অন্যায় করে যাচ্ছে। মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহসটুকুও করতে পারে না। এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কোনো অপরাধীর ছাড় নেই। উভয় পক্ষের লোকজনের বিরুদ্ধে মামলা নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

বিতর্কিত ইমরান ও রবিউল বাবুকে সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাব থেকে বহিষ্কার

Next Post

সোনারগাঁয়ে হেরোইন-ইয়াবাসহ দুই ভাই আটক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
সোনারগাঁয়ে হেরোইন-ইয়াবাসহ দুই ভাই আটক

সোনারগাঁয়ে হেরোইন-ইয়াবাসহ দুই ভাই আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য