• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

রূপগঞ্জের সেই সেলিম প্রধান ও তার স্ত্রীরসহ ১৭টি একাউন্ট জব্দ

Sunday, 10 January 2021, 7:06 pm
রূপগঞ্জের সেই সেলিম প্রধান ও তার স্ত্রীরসহ ১৭টি একাউন্ট জব্দ
5
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী রূপগঞ্জের সেলিম প্রধান এবং তার স্ত্রীরসহ সব ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে।

সেলিম প্রধানের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের আদেশ অনুযায়ী এ ব্যবস্থা নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার ( ১০ জানুয়ারি) দুদক থেকে এ তথ্য জানানো হয়েছে ।

১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সিটি ব্যাংকের গুলশান এভিনিউ শাখার চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে তিনটি হিসাব প্রতিষ্ঠানের নামে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রধান বিউটি কেয়ার লিমিটেড, পি২৪ ল ফার্ম লিমিটেড এবং জাপান বাংলাদেশ ট্রেডিং।

এই তিনটি হিসাব পরিচালনাকারী হিসেবে ছিলেন সেলিম প্রধান নিজেই। একই শাখায় চতুর্থ হিসাবটি সেলিম প্রধানের নামেই। যার পরিচালনাকারী হিসেবে ছিলেন সেলিম ছাড়াও চৌধুরী আলম। এই চারটি হিসাবে জমা আছে দুই লাখ ৫৫ হাজার ৪৭০ টাকা। একই ব্যাংকের মূল শাখা এবং কারওয়ান বাজারে সেলিম প্রধানের নিজের হিসাব দুটিও অবরুদ্ধ করা হয়েছে। এই দুটি হিসাবে জমা আছে চারশ ৬ টাকা।এছাড়া তার স্ত্রী মাসুমা প্রধানের নামে সিটি ব্যাংকের গুলশান এভিনিউ এবং গুলশান উইমেন শাখায় তিনটিসহ চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। হিসাবগুলোতে মোট জমা আছে পাঁচ লাখ ৫৫ হাজার ৮১৪ টাকা। একই ব্যাংকের মূল শাখায় সুফিয়া আক্তার স্মৃতির নামে তিনটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এই হিসাবগুলোও সেলিম প্রধান বেনামে পরিচালনা করতেন।

এই তিনটি হিসাবে মোট দুই লাখ ৯০ হাজার ১৯৯ টাকা জমা আছে।

এর বাইরে সেলিম প্রধান, মাসুমা প্রধান, সুফিয়া আক্তার স্মৃতি এবং রিজিয়া সুলতানা ইরফান নামে পাঁচটি ক্রেডিট কার্ডও অবরুদ্ধ করেছে দুদক। এর মধ্যে মাসুম প্রধান যে ক্রেডিট কার্ড ব্যবহার করতেন তার হিসাবের নাম মাহমুদা আক্তার প্রধান।

দুদক জানায়, অবরুদ্ধ অবস্থায় এসব ব্যাংক হিসাব থেকে কোনো টাকা তোলা যাবে না। তবে টাকা জমা করা যাবে।

গত বছরের ৮ ডিসেম্বর সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২২ কোটি টাকা থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগে এক মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সেলিম প্রধান ৪৭ লাখ ৪৬ হাজার টাকার অবৈধ স্থাবর এবং ৫৭ কোটি ৩১ লাখ ৫৪ হাজার ২৮৮ টাকার অবৈধ অস্থাবর সম্পদসহ মোট ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। যা তার আয়ের সাথে সংগতি বিহীন জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ মর্মে তদন্তে প্রতিষ্ঠিত। এই অবৈধ সম্পদ থেকে ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা সেলিম প্রধান থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচার করে অবৈধ আয়ের উৎস গোপন করেছেন।

২০১৯ সালের ২৭ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি করেন উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর অনলাইন জুয়ার কারবারে জড়িত থাকার অভিযোগে সেলিম প্রধানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে নিয়ে গুলশানে অফিস কাম বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সেলিম প্রধানের নামে গুলশান থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় ।

Previous Post

এবার নারায়ণগঞ্জের ৭ মুক্তিযোদ্ধার সনদ বাতিল

Next Post

স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ : প্রধানমন্ত্রী

Related Posts

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

Next Post
স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ : প্রধানমন্ত্রী

স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল তারাই আজ ব্যর্থ : প্রধানমন্ত্রী

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য