• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

শিমুল বিশ্বাসের দ্রুত সুচিকিৎসার দাবি ॥ না.গঞ্জ কারা কর্তৃপক্ষের দাবী তিনি সুস্থ্য

Saturday, 16 February 2019, 7:02 pm
শিমুল বিশ্বাসের দ্রুত সুচিকিৎসার দাবি ॥ না.গঞ্জ কারা কর্তৃপক্ষের দাবী তিনি সুস্থ্য
10
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

এক বছর যাবৎ নারায়নগঞ্জ কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার স্বজন ও বিএনপির পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ সত্বেও কারাগারে শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুচিকিৎসা করা হচ্ছে না।

অথচ নারায়ণগঞ্জ কারাগার কর্তৃপক্ষ বলছে, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সুস্থ্য আছেন । তার পরিবারের লোকজন আজ শনিবার নারায়ণগঞ্জে এসে সাক্ষাৎ করে গেছেন । শিমুল বিস্বাসের ডায়াবেটিক, স্কিণ সমস্যা ও প্রেসার নিয়ন্ত্রণে রয়েছে ।

শিমুল বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ, ব্যারিস্টার মীর হেলাল ও তার আত্মীয়রা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিমুল বিশ্বাসকে কয়েক মাস আগে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকো টেস্টে তার হৃদপিণ্ডে ছিদ্র ধরা পড়ে। কিন্তু কোন চিকিৎসা দেওয়া হয়নি। কার্ডিওলজি বিভাগেও নিতে দেওয়া হয়নি।

চিকিৎসকরা জানান, ‘শিমুল বিশ্বাসের প্রস্রাবে সমস্যা, ত্বকে সমস্যা, ডায়াবেটিস বেড়ে গেছে। দুই হাত-পা, চোখ ফুলে গেছে। প্রেসারও হাই।’

শিমুল বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘শিমুল বিশ্বাসের শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। হাঁটাচলা করতেও তার সমস্যা হচ্ছে। হাত-পা-চোখ ফুলে গেছে। কথা বলতে কষ্ট হচ্ছে। তার দ্রুত উন্নত চিকিৎসার জন্য কোন বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা জরুরি বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু আমরা সরকারের কাছে বারবার আবেদন করেও কোন সাড়া পাচ্ছি না। তার পরিবার শারীরিক অবস্থা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন।’

শিমুল বিশ্বাসের আইনজীবী ব্যারিস্টার মীর হেলাল জানান, ‘নারায়ণগঞ্জ কারাগারে তার ওপর চালানো হচ্ছে মানসিক নির্যাতন। তাকে গত এক বছর ধরে একটি স্যাঁতসেঁতে ছোট অন্ধকার নির্জন কক্ষে তাকে রাখা হয়েছে। ডিভিশন প্রাপ্ত বন্দী মানুষ হিসেবে যতটুকু অধিকার পাওয়ার কথা সেটি দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে কারাগারে নানাভাবে তাকে হয়রানী ও হেনস্থা করা হচ্ছে। নিম্ন আদালতে দীর্ঘদিন পর পর জামিনের তারিখ দেওয়া হয় যাতে উচ্চ আদালতে প্রতিকার পাওয়ার সুযোগ না পায়। তার মামলার কাগজপত্রও সরকার দিচ্ছে না।’

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিবৃতিতে শিমুল বিশ্বাসের চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ ও সরকারের অবহেলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রিজভী অবিলম্বে শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবি করেন এবং তার প্রতি সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রিজভী বলেন, শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী। তিনি দলের কোন পদে নেই। তারপরও তাকে কারাগারে দুর্বিসহ পরিবেশে রেখে সীমাহীন মানসিক নিপীড়ন চালানো হচ্ছে। তার নামে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আদালতে তার মামলার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে।’

এমন অভিযোগের প্রেক্ষিতে কয়েকদফা নারায়ণগঞ্জ কারাগারের সুপার সুভাষ চন্দ্র ঘোষের মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায় নাই । তবে কারাগারের একাধিক সূত্র নিশ্চিত করেছে শিমুল বিস্বাস সুস্থ্য আছেন । তিনি মূলত: রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা করানো হয় । তার ডায়বেটিক নিয়ন্ত্রণে রয়েছে । ডিভিশন পোওয়া আসামী বাড়তী সুবিধা পাওয়ায় তার ফিলোআপ চেকআপ করা হচ্ছে । শিমুল বিস্বাসের উচ্চ রক্তচাপ ও প্রস্রাবের সমস্যাও নিয়ন্ত্রণে রয়েছে ।

এ বিষয়ে জেলার রফিকুল ইসলাম, বলেন, এডভোকেট শামছুল ইসলাম শিমুল বিস্বাস সূস্থ্যই আছেন । তেমন কোন সমস্যা কারা কর্তৃপক্ষের নজরে আসে নাই ।

Previous Post

চাঞ্চল্যকার জোড়া খুনের আসামী পিন্টুর পক্ষে অরুন কুমারকে হত্যার হুমকি

Next Post

কাঁচপুর সেতুতে কাগজবাহী ট্রাকে আগুন, তীব্র যানজট

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
কাঁচপুর সেতুতে কাগজবাহী ট্রাকে আগুন, তীব্র যানজট

কাঁচপুর সেতুতে কাগজবাহী ট্রাকে আগুন, তীব্র যানজট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য