• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে গানবাজনা নিষিদ্ধ করল কাউন্সিলর বাদল

Thursday, 4 February 2021, 9:43 pm
সিদ্ধিরগঞ্জে গানবাজনা নিষিদ্ধ করল কাউন্সিলর বাদল
36
SHARES
117
VIEWS
Share on FacebookShare on Twitter
অপরাধের মাত্রা এতাটাই মারাত্মক যে, কাউন্সিলর শাহজালাল বাদল এলাকায় যেন দন্ডমূর্তের কর্তা ! তার বিরুদ্ধে কথা বলার সাহস করে না কেউ । আর এই সুযোগে নিজেই সরকারী আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নানা কৌশলে নিজেই আইন তৈরী করে এলাকায় নিজের রাজত্ব প্রতিষ্টা করতে চায় । তার রয়েছে নানা বাহিনী । এমন ঘটনায় কি বলভে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তা জানতে চায় পুরো নারায়ণগঞ্জবাসী 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৩ নম্বর ওয়ার্ডে গানবাজনা ‘সম্পূর্ণ নিষেধ’ করেছেন স্থানীয় কাউন্সিলর শাহজালাল বাদল। তবে এ ঘোষণা কার্যকর হবে আগামী শনিবার থেকে।বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় একটি ভিডিওতে দেখা যায় কাউন্সিলর নিজে এক ব্যক্তির মাধ্যমে এই ঘোষণা দেন ।

ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর শাহজালার বাদল এক ব্যক্তিকে বক্তব্য দিতে বলছেন। ওই ব্যক্তি উপস্থিত সকলের উদ্দেশে বলছেন, ‘আগামীকাল কাউন্সিলর অফিস থেকে চিঠি ইস্যু করবে প্রত্যেক মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি এবং এলাকার পঞ্চায়েত কমিটির কাছে। আগামী শুক্রবার যার যার মসজিদের ইমাম ও খতিব সাহেবকে বলে দেবেন যারা বয়ান করবে তারা যেন এটা নিয়ে আলোচনা করে এবং প্রত্যেক মসজিদে বলে দেবেন শনিবার থেকে অত্র এলাকায় গানবাজনা সম্পূর্ণ নিষেধ। ওই চিঠির রেফারেন্স দিয়ে আপনারা প্রত্যেক বাড়িওয়ালাকে আবার চিঠি ইস্যু করবেন মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটি যৌথভাবে। কোনো রকম যাতে গানবাজনা আর অত্র এলাকায় মুসলমান সমাজে যেন না হয়। এটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। সবাই সিদ্ধান্তে একমত থাকবো।’এলাকাবাসী জানান, ‘সম্প্রতি নূরবাগ এলাকার মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর জন্য ওই রাতে এলাকায় উচ্চ শব্দে গানবাজনাকে দায়ী করেন স্থানীয় কয়েকজন। এনিয়ে গত সোমবার রাতে বটতলা এলাকায় কাউন্সিলর অফিসে বিভিন্ন মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটির সভাপতি ও সেক্রেটারি মিলিত হয়ে সভা করেন।

সভা শেষে সানারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগ নেতা পরিচয়দানকারী মহিউদ্দিন আহমেদ মোল্লা কাউন্সিলর শাহজালাল বাদলের নির্দেশে গানবাজনা বন্ধের ঘোষণা দেন। ভিডিও প্রকাশের পর থেকে সানারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ মোল্লার মোবাইল বন্ধ পাওয়া যাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।

এ বিষয়ে কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, সোমবার রাতে নূরবাগ এলাকার মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই বাড়ির পাশে উচ্ছৃঙ্খল যুবকেরা উচ্চ শব্দে ডিজে পার্টির নামে গানবাজনা করছিল। স্থানীয় বিভিন্ন মসজিদ কমিটি ও পঞ্চায়েত কমিটির সভাপতি ও সেক্রেটারি মিলিত হয়ে গানবাজনা বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত আমার না।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক বলেন, ‘গানবাজনা বন্ধের বিষয়ে কাউন্সিলরকে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করে বলেন তিনি এ ঘোষণা দেননি। যিনি বক্তব্য দিয়েছেন তিনি দক্ষিণ সানারপাড় মসজিদ কমিটির সভাপতি।’

তিনি আরো বলেন, ‘এভাবে গানবাজনা বন্ধের বিষয়ে বলতে পারেন না। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

অটোপাসের দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

Next Post

মটর সাইকেল কিনে না দেয়ায় পরিক্ষর্থীর আত্মহত্যা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
মটর সাইকেল কিনে না দেয়ায় পরিক্ষর্থীর আত্মহত্যা

মটর সাইকেল কিনে না দেয়ায় পরিক্ষর্থীর আত্মহত্যা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য