• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে তিতাসের নামে নব্য আওয়ামীলীগ নেতা রওশনের চাঁদাবাজির

Thursday, 24 September 2020, 1:53 am
সিদ্ধিরগঞ্জে তিতাসের নামে নব্য আওয়ামীলীগ নেতা রওশনের চাঁদাবাজির
8
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের পাইপ সরানো নামে নিরিহ এলাকাবাসীর কাছ থেকে তালিকা করে চাঁদা আদায়ে মাঠে নেমেছেন বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করা রওশন আলী ওরফে রওশন চেয়ারম্যান।

বহিরাগত (যারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে বাড়ি করেছেন) শতাধিক নিরিহ ব্যাক্তিদের টার্গেট করে তার অনুসারী কালাম ও আনোয়ারের মাধ্যমে দিয়ে ৩ থেকে ৫ হাজার করে টাকা আদায় করছেন।

নাসিক সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকার শতাধিক নিরিহ বাড়ির মালিকের কাছ থেকে এ টাকা আদায় করা হচ্ছে।

এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জানান, কয়েক জন এলাকাবাসী আমাকে ফোন করে চাঁদা নেওয়ার বিষয়টি জানিয়েছেন, আমি ঐ এলাকার লোকজনকে বলে দিয়েছি আপনারা কাউকে চাঁদা দিবেন না। এটা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাজ এটার সমাধান তারা করবে।

এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ পুল পাগলাবাড়ি থেকে জালকুড়ি যাওয়া ক্যানেল এবং রাস্তার উন্নয়ন কাজ বাংলাদেশ সেনাবাহিনী। ঐ রাস্তা দিয়ে তিতাস গ্যাসের ২ ইঞ্চি পাইপ লাইন রয়েছে। যা রাস্তার মাঝ খানে পড়ে যাবে। ঐ পাইপ লাইন তুলে রাস্তার এক পাশে নেওয়ার কথা বলে প্রতি বাড়ি থেকে রওশন আলী ওরফে রওশন চেয়ারম্যানের অনুসারী কালাম ও আনোয়ারের মাধ্যমে ৩ থেকে ৫ হাজার করে টাকা করে জোর পূর্বক চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকার করলে নানা ভাবে হুমকী ধমকী দেওয়ার অভিযোগ রয়েছে। মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকায় অধিকাংশ লোকজন বহিরাগত (যারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসে বাড়ি করেছেন)। তাই নব্য আওয়ামীলীগ নেতা রওশন চেয়ারম্যানের ভয়ে এলাকার লোকজন তটস্থ থাকে।

এছাড়াও রওশন চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সিন্ডিগেট করে মিজমিজি বাতানপাড়া এলাকায় শতশত বাড়ি ঘরে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগও রয়েছে। সে শত শত বাড়ি ঘরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিয়েছে লাখ রাখ টাকা।

এ বিষয়ে কথা হলে রওশন আলী দাবি করেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই আমি এ উদ্যোগ নিয়েছি। সিদ্ধিরগঞ্জ পুল থেকে জালকুড়ি যাওয়া ক্যানেল এবং রাস্তার উন্নয়ন কাজ চলছে। ঐ রাস্তা দিয়ে তিতাস গ্যাসের ২ ইঞ্চি পাইপ লাইন রয়েছে। যা রাস্তার মাঝ খানে পড়ে যাবে। এটা তুলে রাস্তার পাশে নেওয়া প্রয়োজন। তাই এ কাজ করতে হলে তিতাস গ্যাসকে টাকা দিতে হবে। জানতে চাইলে তিতাস কর্তৃপক্ষকে কোন আবেদন করেছেন কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এলাকাবাসীর সাক্ষর নিচ্ছি। যারা টাকা দিচ্ছে তাদের সাক্ষর নিচ্ছি। সাক্ষর নেওয়া শেষ হলে আমরা তিতাস গ্যাসের অফিসে আবেদন করবো। এ পাইপ সরাতে প্রয়োজনে আমরা সেনাবাহিনীর সহযোগীতা নিবো। আমাদের এলাকায় সেনাবাহিনী যখন ব্রীজের কাজ করেছেন ঐ সময় আমার সাথে তাদের (সেনাবাহিনীর) কথা হয়েছে। তারা বলছে, এ পাইপ সরাতে আমাদের সহযোগিতা করবে।

উল্লেখ্য রওশন আলী ছিলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের আমলে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেনকে বিতারিত করে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন ইউপি সদস্য রওশন আলীকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন। এরপর বিএনপির আমলে রওশন চেয়ারম্যান এলাকায় ভূমিদুস্যতাসহ নানা অবৈধ কাজে নেমে পড়েন। ক্লিনহার্ট অপারশেনের সময়ে সেনাবাহিনীর সদস্যরা তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানের ভূয়া ও জাল দলিল উদ্ধার করে তা  আগুনে পুড়িয়ে ফেলে।

( রওশন আলী চেয়ারম্যানের বক্তব্য রেকর্ড আছে )

Previous Post

বন্দরে খান মাসুদ বাহিনীর হামলায় দুলালপন্থী ইন্দ্রজিৎ আহত

Next Post

না.গঞ্জের জিসামনি কান্ড : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
না.গঞ্জের জিসামনি কান্ড : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

না.গঞ্জের জিসামনি কান্ড : বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য