• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জের সেই খুনি চক্র সক্রিয়, চলছে নদী দখল !

Thursday, 14 October 2021, 9:54 am
সিদ্ধিরগঞ্জের সেই খুনি চক্র সক্রিয়, চলছে নদী দখল !
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

ফের শীতলক্ষ্যা নদী দখল করে অবৈধ ভাবে চলছে আওয়ামী লীগ নেতার বালু ব্যবসা। নদী দখল ও শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়েসহ এলাকার রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে বালুর এই ব্যবসা। বালুর গদি ও প্রতিনিয়ত বালুর ট্টাকের বালু ওঠানোর কারণে চিটাগাংরোড-নারায়ণগঞ্জ সড়কে চলাচলকারীদের দূর্ভোগের মধ্যে পড়তে হয়। আওয়ামীলীগ নেতা প্রভাবশালী হওয়ায় এ বালুর ব্যবসার বিরুদ্ধে  কেউ কথা বলতে পারছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও রয়েছে নীরব। এতে ক্ষুব্দ এলাকাবাসী।

মঙ্গলবার (১২ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড় থেকে শুরু করে একেবারে নদীর মধ্য অংশ পর্যন্ত ড্রেজারের ভাসমান ঘাট বসিয়ে  ট্রলার দিয়ে দিনে-রাতে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর পশ্চিম পাড় থেকে ড্রেজারের ভাসমান মেশিন নদীর একেবারে মাঝ বরাবর বসানো হয়েছে। যার কারণে নদীতে ড্রেজার বসানো ওই অংশ দিয়ে ড্রেজারের পাইপের কারণে নৌযান চলাচল করতে পারছে না। এতে নদী সংকুচিত হয়ে পড়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে জেনেও উল্টো পথে নৌযানগুলো চলতে বাধ্য হচ্ছে।

ড্রেজারের কর্মরত শ্রমিক ও এলাকাবাসী জানায়, নদীর মধ্য অংশে এভাবে ড্রেজারের অবৈধ ভাসমান ঘাট বসিয়ে বালুর ব্যবসা করছেন জনৈক তাজিম বাবু। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও  নারায়ণগঞ্জের সেই চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী নূর হোসেনের সাবেক অর্থ উপদেষ্টা। তিনি প্রভাবশালী হওয়ায় তার বালু ব্যবসার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমোদন না নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে এভাবে নদীর মধ্য অংশ দখল করে ড্রেজার বসিয়ে তিনি ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের রংধনু সিনেমা হলের পাশে গদী বসিয়ে দীর্ঘদিন যাবত এ বালুর ব্যবসা চালাচ্ছেন। তার এসকল দৃশ্যমান অবৈধ দখলদারত্বের বিরূদ্ধে অদৃশ্যমান কারণে কোনো প্রকারের পদক্ষেপ নিচ্ছে না বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ড্রেজার ও বালুর গদির লোকজন এলাকায় প্রচার করছেন বিআইডব্লিউটিএর লোকজনকে ম্যানেজ করেই তারা ব্যবসা করছেন।

এদিকে এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ নেতা তাজিম বাবু গত কয়েক বছর যাবত শীতলক্ষ্যায় ভাসমান ড্রেজার বসিয়ে বাল্কহেড থেকে বালু পাইপের মাধ্যমে রংধনু সিনেমা হলের পাশে বালুর গদিতে আনে। সেই বালু ট্রাক দিয়ে সিদ্ধিরগঞ্জ, ডেমরাসহ আাশেপাশের এলাকায় বিক্রি করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমি বিষয়টি এখন জানতে পারলাম। কেউ যদি  দলের নাম করে শীতলক্ষ্যীয় অবৈধভাবে বালু ব্যবসা করে তাহলে সে যে দলেরই হোক অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমি বিষয়টি তদন্ত করে দেখছি।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, আমরাতো প্রতিদিন উচ্ছেদ অভিযান চালাতে পারি না। উচ্ছেদের সময় হলে আমলা উচ্ছেদ করে দিব। আমাদের ম্যানেজের খবর ভিত্তিহীন।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তাজিম বাবু জানান, এলাকার ছেলে-পেলেরা এ ব্যবসা করে। এই ব্যবসাতো পুরা আমার না। আপনি আইসেন কথা বলমুনে।

উল্লেখ্য যে, শীতলক্ষ্যা নদীর দু’পাড়ে অবৈধ দখলদারিত্বের কারণে সংকুচিত হয়ে পড়েছে বহমান শীতলক্ষ্যা নদী। মাঝেমধ্যে অবৈধ ড্রেজারসহ নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা লোকদেখানো অভিযানে উচ্ছেদ করা হলেও পরে কয়েকদিনের মধ্যে আগের রূপ ফিরে পায় শীতলক্ষ্যার দু’পাড়। নদীর মাঝবরাবর ড্রেজার মেশিন ও রাস্তায় রাস্তায় পাইপ বসিয়ে নির্বিঘ্নে বালুর ব্যবসা করলেও উচ্ছেদ করছে না সংশ্লিষ্ট দফতরগুলোর কোন পক্ষই। এতে বহাল থেকে যাচ্ছে আওয়ামীলীগ নেতার এই ড্রেজার মেশিন। বারবার বিড়ম্বনার শিকার হয় স্থানীয় এলাকাবাসী। ক্ষতি হচ্ছে পরিবেশের। সংকুচিত হচ্ছে শীতলক্ষ্যা নদী।

Previous Post

নারায়ণগঞ্জের পূজামণ্ডপে নাচলেন ফেরদৌস

Next Post

নগরীর ফুটপাত অপরাধীর আস্তানা ! ছুরিকাঘাতে ১জন নিহত

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
নগরীর ফুটপাত অপরাধীর আস্তানা ! ছুরিকাঘাতে ১জন নিহত

নগরীর ফুটপাত অপরাধীর আস্তানা ! ছুরিকাঘাতে ১জন নিহত

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য