• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

“সুগন্ধার জব্দকৃত ১২৫০ কেজি সেমাই এখন কোথায় ?”

Tuesday, 28 July 2020, 2:30 am
“সুগন্ধার জব্দকৃত ১২৫০ কেজি সেমাই এখন কোথায় ?”
40
SHARES
129
VIEWS
Share on FacebookShare on Twitter

জব্দ করা ১২৫০ কেজি সেমাই কি বিক্রি শুরু করেছে সুগন্ধা ?  ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জবাসীর সাথে এ কোন তামাশায় মেতে উঠেছে ? মানহীন এই লাচ্ছা সেমাই বাজারে বিক্রির পূর্বে ভোক্তা সাধারণকে কি জানানোর প্রয়োজন ছিলো না ? যদি বিক্রি না করে থাকে তবে জব্দ করা বিশাল এই মানহীন সেমাইগুলি কোথায় ? – এমন অসংখ্য প্রশ্ন উঠেছে নগরজুড়ে     

জানা যায়, নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় অবস্থিত সুগন্ধা বেকারিকে খাদ্যে ভেজাল, নিম্নমানের কেমিকেল মিশ্রণসহ নানা অনিয়মের অভিযোগে  চার লাখ টাকা জরিমানা ও ১২৫০কেজি মেয়াদোত্তীর্ণ  সেমাই জব্দ করেছিলো এনএসআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।

১৪ জুলাই মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই সদস্যরা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বেকারিতে অভিযান চালায়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের উপ-পরিচালক সেলিমুজ্জামান। এনএসআইয়ের সদস্য ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহজাহান হাওলাদার প্রমুখ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক সেলিমুজ্জামান জানান, খাদ্য সামগ্রীর তৈরির তারিখ নিয়ে মারাত্মক জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, একই সাথে পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ, সঠিক সময়ে বিক্রয় না করাসহ নানা অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর পাঁচটি ধারায়  চার লাখ টাকা জরিমানা ও ১২৫০কেজি মেয়াদোত্তীর্ণ সেমাই জব্দ করা হয়। জব্দকৃত সকল সেমাই সুগন্ধ্যা বেকারীতে সংরক্ষণ করতে নির্দেশনা দেয় অভিযানকারী দল ।

নারায়ণগঞ্জবাসীর সাথে দীর্ঘদিন যাবৎ খাদ্য নিয়ে এমন প্রতারণা করে আসছিলো সুগন্ধা। উচ্চমূল্য নিয়ে খাবারের মান খুব ভালো বলে নানাভাবে প্রচার করার পাশাপাশি অনেক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়মিত মাসোহারা ও বিনামূল্যে খাবার সরবরাহ করায় অনেক সংস্থা ই সুগন্ধা বেকার,  সুগন্ধা প্লাস, সুইট,  সুগন্ধা কেক হাউজের বিরুদ্ধে নিয়মিত  কোন ব্যবস্থা নিতো না । এরপরও আজ মংগলবার ১৪ জুলাই দুপুরে শহরের গলাচিপা এলাকার সুগন্ধার কারখানায় অভিযান চালিয়ে দেখা যায় লোমহর্ষক ভয়ংকর চিত্র ।

এমন অভিযানের খবরে শহরবাসী সাধুবাদ জানালেও জব্দ করা ভেজাল খাদ্য সামগ্রী  সুগন্ধা কর্তৃপক্ষের কাছে জিম্মায় রাখার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে ।

সুগন্ধা বেকারীর কারখানায় অভিয়ান চালিয়ে জব্দ করা বিশাল মানহীন সেমাই বর্তমানে কি অবস্থায় রয়েছে তা নিয়ে নগরবাসীর মাঝে দেখা দিয়েছে নানা শংকা ।

অনেকেই বলেছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অনেক সংস্থা অসংখ্যবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে । এরপরেও অনেক কর্মকর্তাদের সাথে সুগন্ধা’র অসাধু চক্রের সাথে গোপন সখ্যতা বজায় রাখতে দেখা গেছে । তাই ঈদকে সামনে রেখে জব্দ করা সেমাই বাজারে বিক্রির পায়তারা করছে সুগন্ধা কর্তৃপক্ষ। কারণ কোন কর্তাকে কি দিয়ে তুষ্ট করতে হয় তা খুব ভালো করে জানে সুগন্ধার প্রতারকচক্র ।

Previous Post

ডা. মাধবীর মেডিস্টারে বাধন, অমিতের মাদকের আস্তানায় ম্যাজিস্ট্রেট

Next Post

“প্যারাডাইসের বাটপাররা এবারো শ্রমিকদের পাওনা দিবে না !”

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
“প্যারাডাইসের বাটপাররা এবারো শ্রমিকদের পাওনা দিবে না !”

“প্যারাডাইসের বাটপাররা এবারো শ্রমিকদের পাওনা দিবে না !”

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য