• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

হাসেম ফুডসের মতো ঘটনা ঠেকাতে ঢাকার সঙ্গে কাজ করতে চায় আইএলও

Tuesday, 20 July 2021, 1:40 am
হাসেম ফুডসের মতো ঘটনা ঠেকাতে ঢাকার সঙ্গে কাজ করতে চায় আইএলও
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

এ ক্ষেত্রে জেনেভাভিত্তিক সংস্থাটির কাছ থেকে বাংলাদেশ কারিগরি সহযোগিতা চেয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনার পর আইএলও এ আগ্রহ দেখাল।

জেনেভায় আইএলও সদর দপ্তরের নীতিমালা বিষয়ক উপ মহা পরিচালক মার্থা ই নিউটনের সঙ্গে সোমবার বিকেলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং শ্রমসচিব কে এম আবদুস সালামের ভার্চ্যুয়াল আলোচনা হয়। সেখানে রূপগঞ্জের মতো ঘটনা ভবিষ্যতে এড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, হাসেম ফুডস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তৈরি পোশাক শিল্পের বাইরের কারখানাগুলোর কর্মপরিবেশ ও শ্রম পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইএলও তো বটেই, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ওই অগ্নিকাণ্ডের প্রসঙ্গটি আলোচনায় এসেছে। রানা প্লাজা ছিল বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য ‘জাগরণী বার্তা’। তেমনি হাসেম ফুডসের অগ্নিকাণ্ড পোশাক শিল্পের বাইরের শিল্পপ্রতিষ্ঠানে বদল আনার জাগরণী বার্তা হিসেবে বিবেচনায় নেওয়া যেতে পারে।

জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আইএলও আমাদের তৈরি পোশাকশিল্পের বাইরের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শ্রমমানের উন্নতিতে কাজ করতে চায়। বাংলাদেশও আইএলওকে নিয়ে কাজ করতে চায়। আমরা তাদের কাছ থেকে কারিগরি সহযোগিতা চাই। অতীতের মতো ভবিষ্যতেও তারা আমাদের সহায়তা করবে। যেহেতু কাজটি ব্যাপক, তাই কার কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তার একটি পরিকল্পনা করে এগোতে হবে। এ জন্য সময় লাগবে।’

পররাষ্ট্রসচিবের মতে, বাংলাদেশ যখন রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চাইছে, সে প্রেক্ষাপটে শ্রমিক অধিকার ও সুরক্ষার বিষয়গুলো নিশ্চিত করাটা জরুরি। তৈরি পোশাকশিল্পের বাইরেও যেসব শিল্প রয়েছে, তাতে যে সীমাবদ্ধতা রয়েছে—তা দূর করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াটা জরুরি। তা না হলে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং আইএলও বিষয়গুলোতে আরও উচ্চকণ্ঠ হবে। নারায়ণগঞ্জের কারখানার দুর্ঘটনার মাত্রার কারণে আন্তর্জাতিকভাবে তা ব্যাপক পরিসরে আলোচনা হচ্ছে। তাই দ্রুত বাংলাদেশের পদক্ষেপ নেওয়ার জন্য কাজ শুরু করতে হবে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের কারখানায় শিশু শ্রমিক কর্মরত থাকলেও তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানোর প্রসঙ্গটি আলোচনায় তুলেছে আইএলও। এ বিষয়গুলোর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করা হয়েছে।

আইএলওর নীতিমালা বিষয়ক উপ মহা পরিচালক মার্থা ই নিউটন মূলত সাবেক মার্কিন কূটনীতিক। তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে ভার্চ্যুয়াল আলোচনায় মন্তব্য করেছেন যে ডেমোক্রেটিক পার্টি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শ্রমিক অধিকারের বিষয়গুলোতে যথেষ্ট নজর দেবেন। ফলে আন্তর্জাতিকভাবে বাইডেনের আমলে বিশ্বের নানা প্রান্তে শ্রম অধিকার সুরক্ষায় মার্কিন সরকারের বিশেষ আগ্রহ থাকবে।

৮ জুলাই হাসেম ফুডস কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।

(সূত্র  : প্রথম আলো)

Previous Post

দখলের কর্তৃত্ব হারালেন নারায়ণগঞ্জের সেই বিতর্কিত মামুনুল

Next Post

ফতুল্লায় গরুর হাট নিয়ে সন্ত্রাসীদের মহড়া ! আতংক সর্বত্র

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Next Post
ফতুল্লায় গরুর হাট নিয়ে সন্ত্রাসীদের মহড়া ! আতংক সর্বত্র

ফতুল্লায় গরুর হাট নিয়ে সন্ত্রাসীদের মহড়া ! আতংক সর্বত্র

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য