• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অনুগামী কাউন্সিলররা সফল আর ব্যর্থ মেয়র !

Monday, 27 September 2021, 10:53 pm
অনুগামী কাউন্সিলররা সফল আর ব্যর্থ মেয়র !
19
SHARES
60
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীরা বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বিরিুদ্ধে যেন উঠেপড়ে লেগেছেন। তারা একের পর সভা সমাবেশে মেয়র আইভীর বিরুদ্ধচারণ করেই যাচ্ছেন। তাদের প্রায় সকলেরই একই বক্তব্য মেয়র আইভী ব্যর্থ হয়েছেন। তার কোনো সফলতা নেই। জনগণের চাহিদা তিনি পূরণ করতে পারেননি।

কিন্তু যে সকল সভা সমাবেশে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বক্তব্য দেয়া হচ্ছে আবার সে সকল সভা সমাবেশেই সংশ্লিষ্ট কাউন্সিলরদের সফল কাউন্সিলর হিসেবে উল্লেখ করা হচ্ছে। তাদেরকে সফল বলা হচ্ছে। সেই সাথে তাদেরকে আগামী দিনে আবারও কাউন্সিলর হিসেবে জয়ী করার জন্য তাদের পক্ষে ভোট চাওয়া হচ্ছে।

শামীম ওসমানের অনুসারীদের বক্তব্য অনুযায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী যদি সফল না হয়ে থাকেন তাহলে তার অধীনে থাকা কাউন্সিলররা কিভাবে সফল হলেন সেই প্রশ্ন থেকে যায়। কারণ কাউন্সিলরদের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রধান উৎস হচ্ছে মেয়র। মেয়র যদি তাদের কাজের অনুমোদন না দিয়ে থাকেন টাকা না দিয়ে থাকেন তাহলে কাউন্সিলরদের কাজ করার কোনো সুযোগ থাকে না।

যার সূত্র ধরে শামীম ওসমানের অনুসারীদের মেয়র আইভীর বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশে দেয়া বক্তব্য নিজেদের সাথেই মিলছে না। নিজেদের বক্তব্যের সাথে নিজেদের বক্তব্যই প্রাসঙ্গিক হচ্ছে না। ফলে তাদের এসকল বক্তব্য যেন নিজেরাই আবোল তাবোল বক্তব্যে পরিগণিত করছেন। তারা নিজেরাই প্রমাণ করছেন তাদের বক্তব্যের সাথে বাস্তবতার মিল নেই।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশনায় মহানগরের ২৭ টি ওয়ার্ডে কর্মীসভা করার উদ্যোগ নেয়া হয়। সেই সাথে কর্মী সভাও সম্পন্ন হয়েছে। যদিও শামীম ওসমান সহ তার অনুসারীদের বক্তব্য, সামনে আওয়ামী লীগের কঠিন সময় আসছে। তাই এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে আওয়ামী লীগ ঘরনা অনেক রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে শামীম ওসমান তার প্রভাব দেখানোর জন্যই এই সভা অনুষ্ঠিত হয়েছে। এর সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে শামীম ওসমানের নির্দেশনার পরই নারায়ণগঞ্জ মহানগরের ২৭ টি ওয়ার্ডে কর্মী সভার সিডিউল করা হয়। আর এসকল কর্মী সভার মূল ভূমিকায় থাকেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। তার সাথে সহযোগিতায় থাকেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দনশীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন।

এরই মধ্যে গত ১৭ সেপ্টেম্বর ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর সভাপতিত্বে কর্মী সভা অনুষ্ঠিত হয়। আর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, আব্দুল করিম বাবু সফল কাউন্সিলর। তিনি অনেক কাজ করেছেন। তাকে আবারও কাউন্সিলর হিসেবে দরকার। বাদলের সাথে সুর মিলিয়ে অন্যান্য বক্তারাও ঠিক একই বক্তব্য দিয়েছেন।

এদিকে গত ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। আর সেই সমাবেশে সভাপতি করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল মতিউর রহমান মতির প্রশংসা করে বলেন, কমিশনারের মতো কমিশনার মতিউর রহমান মতিকে আল্লাহ যেন বারবার নির্বাচিত করেন। পাশ করানোর মালিক আল্লাহ। একই সাথে তিনি স্লোাগান দেন ‘সিল মারো ভাই সিল মারো ভাই মতি ভাইকে সিল মারো।’

একই সাথে ২৬ সেপ্টেম্বর রোবাবর বিকেলে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়। আর ওই কর্মী সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের প্রশংসা করে বলেন বলে, ‘বাদলের মতো কমিশনার বারবার দরকার। একই সাথে তার পক্ষে স্লোগান দেয়া হয়।’

এভাবে প্রায় সভাতেই সংশ্লিষ্ট কাউন্সিলরদের প্রশংসা করা হয়েছে। তাদের সফল কাউন্সিলর হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাদের সফলতার প্রধান ভূমিকায় থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ব্যর্থ মেয়র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যা তাদের বক্তব্যে কোনো যোগসূত্র থাকছে না।

Previous Post

নতুন শ্রমিকের খোঁজে মালিকেরা

Next Post

বিশ্বের বিস্ময় মাটি মানুষের নেতা শেখ হাসিনা জন্মদিন আজ

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
বিশ্বের বিস্ময় মাটি মানুষের নেতা শেখ হাসিনা জন্মদিন আজ

বিশ্বের বিস্ময় মাটি মানুষের নেতা শেখ হাসিনা জন্মদিন আজ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য