• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এবার চাষাড়ায় পুলিশের উপর হকারের হামলা, আটক ২

Sunday, 12 December 2021, 8:54 pm
এবার চাষাড়ায় পুলিশের উপর হকারের হামলা, আটক ২
39
SHARES
126
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রেস নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এবার এক পুলিশ সদস্যকে মারধর করেছে দুই হকার।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ছয়টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে। পরে সদর মডেল থানা পুলিশ ওই দুই হকারকে আটক করে থানায় নিয়ে যায়। মারধরের শিকার আব্দুল কাদের নামে ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ওই পুলিশ সদস্য তার এক বন্ধুকে সাথে নিয়ে ফুটপাতে হালিম খেতে দাঁড়ান। পুলিশ সদস্যের মোটর সাইকেলটি রাস্তার উপর থামানো ছিল। এ সময় এক হকারের ফুডকার্টের সাথে ধাক্কা লাগে ওই মোটর সাইকেলে। এতে ওই পুলিশ সদস্যের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যকে মারধর করে দুইজন হকার। তারা দু’জন সহোদর।

শহীদ মিনারের সামনেই ফুটপাতে হালিম, রান্না করা গরুর ভূড়ি বিক্রি করে তারা দুই ভাই।

পরে সড়কে বিশৃঙ্খলা দেখে চাষাঢ়ায় দায়িত্বরত টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চাষাঢ়ায় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মঞ্জুরুলও ঘটনাস্থলে পৌঁছান। মারধরের শিকার পুলিশ কনস্টেবল তার পরিচয় দিয়ে ঘটনার বিস্তারিত জানান। এই সময় ওই পুলিশ সদস্য জানান, তিনি পুলিশ লাইনসে রিজার্ভ বিভাগে কর্মরত। ডিউটির সময় শেষে তার বন্ধুকে নিয়ে হালিম খেতে দাঁড়িয়েছিলেন ফুটপাতে। এমন সময় ওই ঘটনা ঘটে। পরে সদর মডেল থানা পুলিশের গাড়িতে দুই হকারকে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, মারধরের ঘটনায় অভিযুক্ত দুই হকারের নাম- আমিন ও দুলাল। তাদের বাবার নাম মুছা মিয়া। তারা শহরের মিশনপাড়া এলাকায় ভাড়া থাকে। গ্রামের বাড়ি কুমিল্লাতে। পুলিশ ভ্যানে তোলার পূর্বে চাষাড়ায় সোনালী ব্যাংকের গলিতে অভিযুক্তদের সাথে কথা হলে তারা জানান, ওই ব্যক্তি পুলিশ সদস্য সেটা তারা জানতেন না। মোটর সাইকেলে ধাক্কা লাগায় প্রথমে ওই পুলিশ সদস্যই তাদের এক ভাইকে চড় দেয়। পরে তারা দু’জন তাকে মারধর করে। পুলিশ সদস্য জানতে পেরে তারা ক্ষমাও চেয়েছিলেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান বলেন, এমন ঘটনা শুনেছেন তিনি। অভিযুক্ত দু’জন ও অভিযোগকারীকে থানায় নিয়ে আসতে বলা হয়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে চাষাঢ়ার সায়াম প্লাজার সামনে দর-দাম নিয়ে তর্কের এক পর্যায়ে তাহের হোসেন নামে এক সাংবাদিককে মারধর করে হকাররা। কয়েক মাস আগে ফুটপাতে ব্যবসা নিয়ে বিরোধের জেরে জুবায়ের নামে এক হকারকে ছুরিকাঘাত করে এবং পিটিয়ে হত্যা করে কয়েকজন হকার। ওই মামলায় হকার নেতা আসাদুল ইসলামও আসামি। সে বর্তমানে পলাতক রয়েছে । এমন ঘটনা ছাড়াও অসংখ্য অপরাধ কার্যক্রম চালিয়ে পুরো নগরীতেই হকাররা নগরবাসীকে জিম্মি করে রেখেছে । হত্যাকান্ডসহ  চাঁদাবাজি, প্রকাশ্যেই জোটবদ্ধ হয়ে যে করোর উপর হামলার ঘটনা অহরহই ঘটিয়েই চলছে হকার নামধারী অপরাধীরা ।

Previous Post

আড়াইহাজারে ক্রিকেট খেলা : সংঘর্ষে আহত ১৪

Next Post

সকলকে আইভীর পক্ষে কাজ করতে ওবায়দুল কাদেরের নির্দেশ

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
সকলকে আইভীর পক্ষে কাজ করতে ওবায়দুল কাদেরের নির্দেশ

সকলকে আইভীর পক্ষে কাজ করতে ওবায়দুল কাদেরের নির্দেশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য