• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এমপি খোকা কবরদস্যু ! খোকা কি বোকা ?

Tuesday, 15 December 2020, 5:00 pm
এমপি খোকা কবরদস্যু ! খোকা কি বোকা ?
16
SHARES
53
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন যাবৎ নানা কারণে সমালোচিত হওয়ার পর দুই দফায় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ফের একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছেন নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও) আসনের লিয়াকত হোসেন খোকা । তার মাথা কি ঠিক আছে ?  নাকি অসুস্থ ?  এতো বিতর্ক কি করে করেই চলেছেন এমপি খোকা ?  খোকা কি বোকা নাকি ?

এমন মন্তব্য শহরের বোস কেবিন সংলগ্ন দেয়ালে সাটানো পত্রিকা দেখে কয়েকজন পাঠকের 

আবারো বিতর্কে বিঁধলেন নারায়ণগঞ্জ-৩ তথা সোনারগাঁও আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ফলক ভেঙে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে তখন খবর বেরিয়েছে তিনি নিজে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে একজন সরকারী কর্মকর্তার ক্রয়করা কবর ভেঙে নিজের বোনকে দাফন করেছেন। দাফনের আগে কবর ভাঙার সময়ে কবরস্থানের লোকজন বাধা ও আপত্তি দিলেও তিনি উল্টো তাদের হুমকি দেন। যাঁর কবর ভাঙা হয়েছে সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর আত্মীয় জানা গেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পরে ১৪ ডিসেম্বর সকাল থেকে চলে সমঝোতা। ওই পরিবারের সঙ্গে দুপুরেই সমঝোতা করে ঘটে।

জানা গেছে, লিয়াকত হোসেন খোকার বড় বোন খালেদা খানম ডলি ১৭ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে রাজধানীর আজগর আলি হসপিটালে মৃত্যুবরণ করেন। সে রাতেই এমপি খোকা যান শহরের মাসদাইর এলাকাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে।

সেখানে গিয়ে তিনি ১৯৮৩ সালের ১৪ জুলাই মৃত্যুবরণের পর দাফন করা শেখ ইসরাইল হকের কবর ভাঙতে বলেন। ওই কবরের চারদিকে তখন পাকা বাধাই করা ছিল। তাছাড়া কবরটি ছিল তাদের ক্রয় করা। কিন্তু এমপি খোকা ওই কবরটি তার নিজের বাবা ও মায়ের দাবী করে সেটা ভাঙতে বলেন। তখন কবরস্থানের লোকজন বিষয়টি নিয়ে আপত্তি করলে তাদের হুমকি দেওয়া হয়। পরদিন ১৮ নভেম্বর ভোরে ফজরের নামাজের পরেই খোকার বোনকে দাফন করা হলে চারদিকে দেওয়া হয় মাশের মুলির বেড়া।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে অভিযোগ দিয়েছেন শহরের দেওভোগ এলাকার বাসিন্দা ডা. শাহানা পারভীন। তিনি দাবী করেন তার আমার বাবা মাননীয় প্রধানমন্ত্রীর নানীর চাচাতো ভাই।

শাহানা পারভীন বলেন, আমি বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করেছি। বর্তমানে অবসরে আছি। আমার ছেলে সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। আমার ছেলে কবর জিয়ারত করতে গিয়ে দেখেন নানা ডা. শেখ ইসরাইল হকের কবর ভাঙা। ভালো পুরানো কবরের দেয়াল ভেঙে ফেলেছে। নাম ফলক ও ইটগুলো পাশে রাখা হয়েছে। সে কবরই চিনতেই পারেনি। পরে কবরস্থানের তত্ত্বাবধায়ক জানান এমপি লিয়াকত হোসেন খোকা উপস্থিত থেকে ভেঙেছে।’

শাহানা আরো বলেন, ১৯৮৩ সালের ১৪ জুলাই আমার বাবা শেখ ইসরাইল হক মৃত্যুবরণ করেন। দুই বছর পর ১৯৮৫ সালে ওই সময়ে পৌরসভা থেকে ক্রয় করে কবর পাকা করা হয়।’

তিনি আরো বলেন, ‘আমি বলতে পারছি না ওনি এটা কেন করলো। আমরা জলদস্যু, ভূমিদস্যুর খবর জেনেছি। কিন্তু কবরদস্যুতো শুনি নাই। সে তো কবর দস্যুতা করেছে।’

তিনি আরো বলেন, ‘আমার পিতার কবর তো এভাবে ফেলে রাখতে পারি না। আমরা তার কবর পুনরায় বাঁধাবো। ওনার থেকে একটা পয়সাও নেবো না। পুরোনো ইট দিয়েই আমরা বাঁধাবো সেটা। যেহেতু কবরটি সিটি করপোরেশনের অধীনে সেহেতু এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মেয়র আইভীর কাছে আবেদন করা হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

সরকারি কর্মকর্তা হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ডা. শেখ ইসরাইল হকের নাতি বলেন, ‘এমপি সাহেব আমাদের কাছে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। আমরা বললে তিনি বোনের লাশ সরিয়ে নিবেন এমনটাও স্বীকার করেছেন। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবো।’

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকার মোবাইলে একাধিক বার ফোন ও ম্যাসেজ দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের তত্ত্বাবধায়ক গোলাম মোস্তফা বলেন, ‘১৮ নভেম্বর ভোরে এমপি লিয়াকত হোসেন খোকার বড় বোন খালেদা খানমের মরদেহ দাফন করা হয়। ব্যক্তি মালিকানাধীন কবর হওয়ায় রাতে আগের যখন কবরটি ভাঙতে যায় তখনই বাধা দেওয়া হয়। তখন আমাকে ধমক দিয়ে কবর ভেঙে ফেলে।’

কবরস্থানের সুপারভাইজার মো. স্বাধীন চৌধুরী সাদেক বলেন, ‘এমপি সাহেব (লিয়াকত হোসেন খোকা) রাতে বলেন এখানে তার বাবা মায়ের কবর ছিল। এজন্য তিনি ভেঙে বোনের মরদেহ দাফন করেন। আর তার বোন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। যার জন্য এ বিষয়ে তেমন কোন কিছু বলা হয়নি। কিন্ত সম্প্রতি কবরস্থানে এসে বিষয়টি দেখে আমাদের জানান যার কবর ভাঙা হয়েছে তাঁর স্বজনেরা। এমপি সাহেব মিথ্যা তথ্য দিয়ে অন্যের কবর ভেঙে অন্যায় করেছেন।’

Previous Post

বরিশালে ধর্ষণের দায়ে নারায়ণগঞ্জের যুবকের যাবজ্জীবন

Next Post

রূপগঞ্জে পেট কেটে রোগী জিম্মি, ডোমের মতোই ডাক্তারের কান্ড

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

Next Post
রূপগঞ্জে পেট কেটে রোগী জিম্মি, ডোমের মতোই ডাক্তারের কান্ড

রূপগঞ্জে পেট কেটে রোগী জিম্মি, ডোমের মতোই ডাক্তারের কান্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য