• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

দূর্ধর্ষ কান্ড ! ৫ ভূয়া ডিবি পুলিশকে আটক করলো র‌্যাব

Thursday, 2 December 2021, 6:53 pm
দূর্ধর্ষ কান্ড ! ৫ ভূয়া ডিবি পুলিশকে আটক করলো র‌্যাব
4
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ডিবি লেখা ২টি জ্যাকেট, ২টি খেলনা পিস্তল, ১১ টি মোবাইল ফোন, ১টি হাতকড়া, ২৫ হাজার টাকা এবং একটি কালো প্রাইভেট কার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে চিটাগাং রোড বাস স্ট্যান্ডের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বন্দরের মুছাপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে রিপন সরদার (২৫), মুন্সীগঞ্জের শ্রীনগরের খান বাড়ী এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে আহমেদুল কবির খান কাজল (৪৫), ঢাকার বংশালের খলিলুর রহমানের ছেলে মোসলেম উদ্দিন বাপ্পি (৩১), বরগুনার আমতলীর মরিচবুনিয়া এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে আসলাম (৩২), গোপালগঞ্জ সদরের আরপাড়া এলাকার মো. মান্নান চাকলাদারের ছেলে রশিদ চাকলাদার (৩২)।

এর আগে বুধবার (১ ডিসেম্বর) রাতে তাদের বিরুদ্ধে মো. লুৎফর রহমান নামে একজন কসমেটিক্স ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বাস স্ট্যান্ডের সামনে মো. লুৎফর রহমানের সাথে এক জনৈক ব্যক্তির কথা হয়। কথা বার্তার এক পর্যায়ে তখনই ওই লোক সহ আরও ৬-৭ জন লোক তাকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক একটি গাড়িতে উঠায়। গাড়িতে উঠানোর পর আসামিরা তার চোখ-মুখ বেঁধে তার ব্যবহৃত মোবাইল ফোন, নগদ ৬ হাজার ৩৮০ টাকা কেড়ে নেয়। তারপর তাকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে তারা শুক্রবার (২৬ নভেম্বর) রাতে রূপগঞ্জের চনপাড়া এলাকায় তার ভাড়া বাসার নিচে তাকে গাড়ির ভেতর রেখে তার ছেলে সাকিবের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চলে যায়। পরবর্তীতে তাকে আসামি মোসলেম উদ্দিন বাপ্পির বাসায় নিয়ে নির্যাতন করে।

ঐ সময়ে তার ছেলে তাদের বিকাশ নাম্বারে ১ লাখ টাকা দিলে তাকে ছেড়ে না দিয়ে ভিডিও কল দিয়ে নির্যাতনের ভিডিও দেখিয়ে আরো ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিবারের লোকজনদেরকে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে নিষেধ করে। তার ছেলে ভূয়া ডিবি বুঝতে পেরে সোমবার (২৯ নভেম্বর) র‌্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পে ঐ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামিরা পুনরায় তার ছেলের নিকট মুক্তিপণ দাবি করলে বাসায় কিছু স্বর্ণ-গহনা আছে বলে জানায়। আসামিরা পরদিন তার ছেলেকে রাতে চিটাগাংরোড বাস স্ট্যান্ডের সামনে আসতে বলে। তার ছেলে তখনই র‌্যাব-১ কে বিষয়টি অবগত করলে তাদের একটি দল মো. লুৎফর রহমানকে উদ্ধারসহ আসামিদেরকে গ্রেফতার করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে।

Previous Post

একজন নারী জন্মগতভাবেই যোদ্ধা : মেয়র আইভী

Next Post

বিপুল ফেনসিডিলসহ দুই কারবারি আটক

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
বিপুল ফেনসিডিলসহ দুই কারবারি আটক

বিপুল ফেনসিডিলসহ দুই কারবারি আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য