• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নৌ-যান শ্রমিকদের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে নারায়ণগঞ্জ নদীবন্দর

Saturday, 30 November 2019, 6:58 pm
নৌ-যান শ্রমিকদের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে নারায়ণগঞ্জ নদীবন্দর
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে ধর্মঘট পালন করছেন নৌ-যান শ্রমিকরা। কেন্দ্রীয় কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে শুক্রবার দিনগত রাত বারোটা থেকে নৌ-যান শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ধর্মঘট পালন শুরু করেন। এই পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে নারায়ণগঞ্জ নদীবন্দরের সব ধরণের কার্যক্রম।

দেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন ৭টি রুটে ৭০টি যাত্রীবাহি লঞ্চ চলাচল করে থাকলেও শনিবার নৌ-যান শ্রমিকদের ধর্মঘটের কারনে সকাল থেকেই গুটিকয়েক লঞ্চ চলাচল করতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘসময় ধরে লঞ্চের জন্য অপেক্ষা করতে দেখা গেছে দূরপাল্লার অনেক যাত্রীকেই। পাশাপাশি হাতে গোনা দু’একটি বালুবাহি বাল্কহেড চলতে দেখা গেলেও অধিকাংশ বাল্কহেড ও তেলের ট্যাংকারসহ সহশ্রাধিক পণ্যবাহি নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকাল থেকেই কর্মবিরতি দিয়ে নগরীর পাঁচ নম্বর ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচী পালন করছেন নৌ-যান শ্রমিকরা। দফায় দফায় নদীবন্দর এলাকায় মিছিল করতে দেখা গেছে নৌ-যান শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকদের।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার দাবি করেন, মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়েও দাবি না মেনে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছেন। শ্রমিকদের তারা মিথ্যে আশ্বাস দিয়ে এতোদিন যাবত কালক্ষেপণ করে আসছেন।

তিনি বলেন, সারা দেশের দশ লক্ষ সুবিধা বঞ্চিত নৌ-যান শ্রমিক স্বল্প মজুরিতে কাজ করে মানবেতর জীবন যাপন করছেন। আমরা সরকারের বিভিন্ন দফতরে আমাদের দাবিগুলোর ব্যাপারে লিখিত আবেদন করেছি। মালিকপক্ষ সরকারের মাধ্যমে আমাদের দাবির ব্যাপরে সিদ্ধান্ত নিতে হবে। এবার দাবি না মানা পর্যন্ত শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। কোন আশ্বাসেই শ্রমিকরা পিছ পা হবে না বলে হুঁশয়ারি দেন এই শ্রমিক নেতা।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতা সবুজ শিকদার বলেন, ১১ দফা দাবিগুলোর মধ্যে- নৌ-যান শ্রমিক ও কর্মচারীদের খোরাকী ভাতা ফ্রিসহ ন্যূনতম মজুরী ২০ হাজার টাকা নির্ধারণ, মাস্টার ড্রাইভারশিপ পরীক্ষায় ও ডিপিডিসি প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রকার অনিয়ম বন্ধ, কোর্স চলাকালে শ্রমিকদের ছুটি বাধ্যতামূলক করা, নৌ-যান শ্রমিকদের চিকিৎসার জন্য পৃথক চিকিৎসালয় প্রতিষ্ঠা, নৌ-পথে মোবাইল কোর্টের নামে হয়রানিসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় নৌ-শ্রমিকের মৃত্যু হলে ১২ লাখ টাকা মৃত্যুকালীন ক্ষতিপূরণ প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ সার্ভিস ভিসার ব্যবস্থা করার দাবি যতোক্ষণ পর্যন্ত মানা না হবে তারা রাজপথ ছাড়বেন না।

Previous Post

সিদ্ধিরগঞ্জে পরীক্ষা বন্ধ করে আ’লীগ নেতার কাউন্সিলোত্তর ভূড়িভোজ !

Next Post

ফতুল্লার আরও এক জঙ্গি গ্রেফতার

Related Posts

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার
Lead 4

ওয়াদুদ হত্যা : দুই বছর পর সাংবাদিক নুরুজ্জামান গ্রেপ্তার

Next Post
ফতুল্লার আরও এক জঙ্গি গ্রেফতার

ফতুল্লার আরও এক জঙ্গি গ্রেফতার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য