• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘প্রধানমন্ত্রীর দেয়া নৌকা নিয়ে ষড়যন্ত্র, দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চলছে’

Wednesday, 8 December 2021, 7:11 pm
‘প্রধানমন্ত্রীর দেয়া নৌকা নিয়ে ষড়যন্ত্র, দাঙ্গা-হাঙ্গামার চেষ্টা চলছে’
10
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

“প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরেও এ নিয়ে ষড়যন্ত্র চলছে। দাঙ্গা হাঙ্গামার চেষ্টা চলছে। বিভিন্ন ধরনের প্রার্থী খোঁজা হচ্ছে। অনেককে চাপ দিচ্ছে প্রলোভন দেখাচ্ছে। প্রার্থী দিয়ে নির্বাচনে অরাজকতা ঘটিয়ে বানচাল চেষ্টা করছে। নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমি তাদেরকে বলবো অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নৌকার জন্য কাজ করুন। বেশী বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন প্রতিমন্ত্রীর অবস্থা কি হয়েছে। আমরা কারো এমন পরিণতি চাই না। তাদের বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে দেখুন। তার প্রার্থীর পক্ষে থাকবেন না নিজেদের অস্তিত্ব বজায় রাখার চিন্তা করবেন।”

এবাবেই নিজের অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মন্তব্য করেছেন।

আইভীকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে। ডাক্তার আইভী জেলা আওয়ামী লীগের সহ সভাপদি পদে রয়েছেন। এর আগে গত ৬ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগ আইভীকে সমর্থন জানিয়ে সভা করেন।

আইভী বলেন, নেত্রীর কথায় আমার জন্য কাজ করায় সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এ কাজটি করা মানে নেত্রীর জন্য করা। কিন্তু যারা এ সুযোগটি নিতে পারলেন না আমি মনে করি তারা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। ভবিষ্যতে নেত্রী যার পক্ষে থাকবেন আমরাও তার পক্ষে থাকবো।

সভায় আড়াইহাজারের ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৬জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত প্রার্থীকে পরিচয় করে দেন সেখানকার এমপি নজরুল ইসলাম বাবু। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি।

আইভী ওই বিষয়টি উল্লেখ করে আইভী বলেন, ছোট ভাই বাবু এখানে ৬ জন চেয়ারম্যানকে নিয়ে এসেছেন নৌকায় পাশ করেছে বলে। অথচ আমাদের এমপিরা এখানে আসলেন না এখানে চেয়ারম্যানদের নিয়ে আসতে পারলেন না যে আমাদের নৌকা পাশ করেছে। কারণে অনেক জায়গায় নৌকাকে ডুবিয়ে লাঙলকে পাশ করানো হয়েছে। আওয়ামী লীগের পদ পদবী নিয়ে লাঙলকে পাশ করানোর চেষ্টা করছে। মধ্যরাতে নাটকীয়ভাবে আওয়ামী লীগের কাজিমউদ্দিনের নৌকাকে ফেল করানো হয়েছে। অতীতেও নাজমা রহমানের নৌকার ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে।

তিনি বলেন, আমাকে বহু চেষ্টা করেছেন জামায়াত বিএনপি বানাতে। আমার বাবা চুনকা জীবনের শেষ সময় পর্যন্ত দলের প্রতি নিবেদিত ছিলেন। আমিও সেই পথেই থাকবো। আমার বাবা আলী আহমদ চুনকা কে নিয়ে তারা অডিও ক্যাসেটও বের করেছিল, কিন্তু কোন লাভ হয়নি।

আইভী আরো বলেন, আওয়ামীলীগ একটা অনেক বড় দল এখানে মনমালিন্য থাকতে পারে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে তবে আমরা সবাই এক আছি বলে আমার বিশ্বাস। আমরা আগামী ১৫ তারিখ আমার মনোনয়ন পত্র জমা দেব। তারপর আমরা বিধি অনুযায়ী কাজ শুরু করবো। এর আগ পর্যন্ত আমরা আচরণবিধি মেনে কাজ করবো বলে আমি আশা করি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় এমপি নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু,  রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, সহ সভাপতি আসাদুজ্জামান, আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

Previous Post

নারায়ণগঞ্জের শ্রম ভবন ও মহিলা হোস্টেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

নগরীতে ৫ ডাকাত গণপিটুনীর শিকার

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

Next Post
নগরীতে ৫ ডাকাত গণপিটুনীর শিকার

নগরীতে ৫ ডাকাত গণপিটুনীর শিকার

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য