• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় আবারো চাঁদাবাজ আইজ্জা বাহিনীর দৌড়াত্ম চলছেই

Saturday, 12 September 2020, 2:39 pm
ফতুল্লায় আবারো চাঁদাবাজ আইজ্জা বাহিনীর দৌড়াত্ম চলছেই
45
SHARES
146
VIEWS
Share on FacebookShare on Twitter

আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোরতায় বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারো নতুন করে প্যাডেল চালিত রিক্সা ও অটো রিক্সার প্লেট বানিজ্য ও মাসিক চাঁদা আদায়ে সক্রিয় হয়ে উঠেছে আজিজুল ওরফে অটো আজিজ ও তার সহকারী চাঁদাবাজ চক্র ।

প্লেট প্রতি নেয়া হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকা আর ৩০০ টাকা করে নেয়া হচ্ছে মাসিক চাদাঁ।

কেউ প্লেট নিতে না চাইলে বা মাসিক চাঁদা প্রদানে অস্বীকার করলে তার রিকশা নিয়ে আটকিয়ে রাখছে নতুবা রিক্সার সিট জোর পূর্বক রেখে দেওয়া হচ্ছে।পরবর্তীতে তা ছাড়িয়ে আনতে গেলে গুনতে হয় অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা।

চাঁদাবাজীর অভিযোগে একাধিক বার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে অতিতের মতো চাঁদাবাজীতে সক্রিয় হয়ে পরে এই শীর্ষস্থানীয় চাঁদাবাজ।

তথ্য মতে, এক সময় প্রকাশ্যে এই চাঁদাবাজ চক্র অটো রিক্সার প্লেট বানিজ্য বা চাঁদা আদায়ে সক্রিয় থাকলে ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোরতায় কৌশল পাল্টিয়ে বর্তমানে সক্রিয় রয়েছে চক্রটি তাদের নিজ নিজ অপকর্মে।

ফতুল্লা শিল্পাঞ্চলে অবস্থিত রিক্সার গ্যারেজগুলোতে বসেই চলছে তাদের প্লেট বানিজ্যের পাশাপাশি চাঁদাবাজি। রিক্সার গ্যারেজ মালিকের মাধ্যমে মাসিক চাঁদা আদায় সহ একই মাধ্যমে রিক্সার প্লেট ক্রয় করাতেও বাধ্য করা হয় রিক্সা,অটো রিক্সার মালিকদেরকে।

অন্যথায় অটো আজিজের চাঁদাবাজ চক্রের সন্ত্রাসীরা গ্যারেজে এসে অটো রিক্সার চাবি বা সিট খুলে নিয়ে চলে যায় আলিগঞ্জের অফিসে।

কখনো কখনো আটকে রাখা হয় রিক্সা বা অটো রিক্সা। সেখান থেকে ছাড়িয়ে আনতে হলে প্লেটের মূল্য ছাড়া ও গুনতে হয় অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা।

জানা যায়, চাঁদা আদায়ে মাঠ পর্যায়ে সহায়তার জন্য রয়েছে অটো আজিজের রয়েছে বেতনভুক্ত শতাধিক সন্ত্রাসী। আজিজুলের নিকট থেকে প্লেট না কিনে কেউ ফতুল্লা এলাকায় রিক্সা,অটোরিকশা চালাতে পারেন না। আজিজুলের দেওয়া প্লেট থাকলে সেই রিক্সা বা অটোরিকশা চালককে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিছু বলেন না।

রিক্সা,অটো রিক্সা চালক ও মালিকদের অভিযোগ, প্রভাবশালী শ্রমিক নেতার আর্শীবাদপুস্ট চাঁদাবাজ আজিজুল কে প্রশাসনের লোকদের সঙ্গেই চলাফেরা করতে দেখা যায়। তার বিরুদ্ধে বহু সংখ্যক চাঁদাবাজীর অভিযোগ থাকলেও থানা পুলিশ বর্তমানে অনেকটাই নিশ্চুপ।

অন্যান্য পরিবহন চাঁদাবাজদের ব্যাপারে র‌্যাব সরব থাকলেও আজিজুলের ব্যাপারে তারাও চুপ। এ কারণে বাধ্য হয়েই নিজদের ইচ্ছেদের বিরুদ্বে আজিজুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকায় প্লেট কিনতে বাধ্য হচ্ছেন ওই এলাকার ইজিবাইক ও অটোরিকশা চালক ও মালিকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ফতুল্লার পাগলা, কাশিপুর, বাংলাবাজার, মুসলিমনগর, ধর্মগঞ্জ, তল্লা, হাজীগঞ্জ, দেলপাড়া, শীবু মার্কেট,আলীগঞ্জ,লালপুর, তক্কারমাঠ-নন্দলালপুর এলাকায় অন্তত পাঁচ হাজার অটোরিক্সা রয়েছে।আর প্যাডেল চালিত রিক্সা রয়েছে প্রায় দুই হাজার।

শাহালম নামক এক অটোরিক্সা চালক জানায়, আজিজুল এক সময় পাইওনিয়ার নামক পোষাক তৈরীর কারখানায় তার সাথে কাজ করতো।সে সময় আলীগঞ্জের প্রভাবশালী এক শ্রমিক নেতার ছত্রছায়ায় চলে যায় আজিজুল।পরবর্তীতে শ্রমিক আন্দোলনের কবলে পরে কারখানাটি বন্ধ হয়ে গেলে আজিজুল শ্রমিক নেতার বদৌলতে বনে যায় পরিবহন সেক্টরের অটো রিক্সা আর রিক্সা সেক্টরের একক নিয়ন্ত্রণ কর্তা।আর তখন থেকেই শুরু হয় আজিজুলের চাদাঁবাজী।আজিজুল থেকে হয়ে অটো আজিজ।

নাম প্রকাশ করার না শর্তে ফতুল্লা রেল স্টেশন এলাকার এক গ্যারেজ মালিক জানান, প্রতিটি এলাকায় তার লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, গ্যারেজে গিয়ে মালিক-মহাজনদের কাছ থেকে চাঁদা আদায় করতে। তিনি আরো বলেন অতীতে যারা প্লেট নিয়েছিলেন তাদেরকে নতুনভাবে প্লেট নিতে বাধ্য করা হচ্ছে।

নির্ভরযোগ্য একাধিক সূত্র মতে, আগে চালকদের নিকট থেকে লাইন খরচ অর্থাৎ যানজট নিরসন কর্মীদের নামে প্রকাশ্যে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হতো। র‌্যাবের তৎপরতায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু র‌্যাব জেলার বিভিন্ন এলাকার পরিবহন চাঁদাবাজদের গ্রেপ্তার করতে পারলেও আজিজুলের বিষয়ে তাদের কোনো হস্তক্ষেপ নেই বলে অভিযোগ করেন অটোচালকরা।

জানা যায়,অটো আজিজ ও তার সহোযোগিদের বিরুদ্বে চাঁদাবাজীর অভিযোগে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা সহ বহু অভিযোগ রয়েছে।একাধিকবার গ্রেফতারও হয়েছেন তিনি।প্রতিবারই জামিনে বেরিয়ে এসে স্ব- মহিমায় অবতীর্ন হয় অটো আজিজ।

এমন চাঁদাবাজির বিষয়ে ফতুল্লা থানার ইন্সপেক্টর তদন্ত এস এম শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন,  অপরাধী যেই হোক তাদের বিষয়ে ফতুল্লা থানা পুলিশ জিরো টলারেন্স ।  কোন অবস্থাতেই কোন অপরাধীদের ছাড় দেয়া হবে না ।  যে কোন অভিযোগ আমাদের কাছে আসলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বদ্ধ পরিকর ।

Previous Post

অপহরণকারী নারায়ণগঞ্জের কে এই লুপা তালুকদার ?

Next Post

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিন

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Next Post
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিন

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য