• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লায় যুবলীগ নেতার নামে লক্ষাধিক টাকার মাদক লুট !

Friday, 18 December 2020, 12:03 am
ফতুল্লায় যুবলীগ নেতার নামে লক্ষাধিক টাকার মাদক লুট !
17
SHARES
56
VIEWS
Share on FacebookShare on Twitter

যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের ভাগ্নে পরিচয় দিয়ে লক্ষাধিক টাকার মাদক লুট করেছে তনয় (২৪), টিপু (২৩), ও নিলয় সহ অজ্ঞাত ৮-১০ জন যুবক।

প্রশাসনের কোনরকম উপস্থিতি ছাড়া কথিত মাদক বিরোধি অভিযানের নামে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার ৪ তলার সামনে থেকে বুধবার বেলা সাড়ে ১১টায় পল্লব ও সোহাগ নামে দুই মাদক বিক্রেতাকে মারধর করে ৪০০ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য ১ লক্ষাধিক টাকা) ও নগদ ১৬ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এদিকে অপরাধ দেখলে প্রতিবাদ করার অধিকার মানুষের আছে, তবে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া কেউ এরকম অভিযান পরিচালনা করতে পারে না বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, অভিযুক্ত মাদক ও টাকা লুটকারীরা জানে আলম বিপ্লবের ভাগ্নে কিনা জানতে তাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ জানিয়েছে, তনয় ও টিপু বৃহত্তর তল্লার সব জায়গাতেই যুবলীগ নেতা বিপ্লবের ভাগ্নে পরিচয়ে আধিপত্য বিস্তার করে। যাকে তাকে মারধর, অযথা ঝামেলা পাকিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ফায়দা নেয়াই তাদের দৈনন্দিন কাজ। তারা আরও জানায়, যারা নিজেরাই মাদকের সাথে সম্পৃক্ত তারাই মাদক বিরোধি অভিযান চালায়! দীর্ঘদিন ধরেই তারা এসকল কর্মকান্ডের সাথে জড়িত। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না।

পুরো এলাকায় একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে এই চক্রটি ।

এলাকাবাসীর অভিযোগ, এমনিতেই পশ্চিম তল্লায় মাদক বিক্রেতাদের আনাগোনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। যদিও হরহামেশাই এলাকাজুড়ে প্রশাসনের আনাগোনা থাকে। তারপরেও তাদের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রেতারা তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে করে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। তার উপর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকান্ডে প্রায় অতিষ্ট তল্লাবাসী। মাদক নিয়ে কিছুদিন পরপরই মাদক বিক্রেতা ও সেবনকারী কিশোর গ্যাংদের সাথে ঝামেলার সৃষ্টি হয়। শীঘ্রই এসকল সমস্যার সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভুগীরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, চোখের সামনে যেকোন অপরাধের প্রতিবাদ করার অধিকার মানুষের আছে। তাই বলে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে কারও প্রতিবাদ গ্রহণযোগ্য নয়। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সাধারণ মানুষ মাদক বিরোধি অভিযান পরিচালনা করতে পারে না। কে বা কারা মাদক বিরোধি অভিযান পরিচালনা করলো, মাদক বিক্রেতাদের উৎখাত করলো কিন্তু মাদকগুলো তাদের কাছেই রেখে দিলো। এমনটা কখনোই হতে পারে না।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুরু থেকেই আমাদের জিরো টলারেন্স। মাদক বিক্রেতা ও তাদের উপর অভিযানের নামে মাদক ও টাকা লুটকারীদের ঘটনাটি খতিয়ে দেখা হবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন ওসি আসলাম।

Previous Post

কব্জি কেটে ছিনতাই : গ্রেফতার ৪

Next Post

কবর ভাঙা : ‘অনিচ্ছাকৃত ভুল’- এমপি খোকা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
কবর ভাঙা : ‘অনিচ্ছাকৃত ভুল’- এমপি খোকা

কবর ভাঙা : ‘অনিচ্ছাকৃত ভুল’- এমপি খোকা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য