• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কবর ভাঙা : ‘অনিচ্ছাকৃত ভুল’- এমপি খোকা

Friday, 18 December 2020, 12:20 am
কবর ভাঙা : ‘অনিচ্ছাকৃত ভুল’- এমপি খোকা
19
SHARES
60
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে পুরোনো একটি কবর ভেঙে নিজের বোনের কবর দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকা৷ কবর ভাঙার ঘটনা ‘অনিচ্ছাকৃত ভুল’ দাবি করেন এই সাংসদ৷

লিয়াকত হোসেন খোকা বলেন, তার বড় বোন খালেদা খানম ডলি গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টায় ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। করোনা পজেটিভ হওয়ায় রাতেই লাশ দাফনের পরামর্শ ছিল চিকিৎসকদের৷

এমপি বলেন, ‘ওই রাতে আমার ভাগ্নে ফয়সাল মাসদাইর এলাকায় সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে গেলে দায়িত্বরতরা জানায় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে রাতের বেলা দাফন কার্যক্রম বন্ধ। এ খবর পেয়ে আমি (এমপি) রাতেই কবরস্থানে গিয়ে রাতের মধ্যেই তার দাফন সম্পন্ন করা জরুরি বলে জানাই৷ প্রয়োজনে এ ব্যাপারে আমি মেয়রের সঙ্গে টেলিফোনে কথা বলবো বলেও জানাই। কিন্তু তখন রাত আড়াইটা বেজে যাওয়ায় ওই সময় মেয়রকে টেলিফোন করা সমীচিন মনে করিনি। মানবিক দৃষ্টিকোন থেকে কবরস্থানের দায়িত্বপ্রাপ্তরা রাতেই দাফনের ব্যবস্থা করেন।’

পুরনো কবর ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কোথায় কবর দেওয়া হবে সেটি নির্বাচনের বিষয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল। যে কবরে তাকে সমাহিত করা নিয়ে বির্তক দেখা দিয়েছে সেখানে অতীতে আমার মামা মরহুম মনসুর আহমেদকে সমাহিত করা হয়েছিল। কিন্তু আমার মরহুম বোন খালেদা খানম ডলির ইচ্ছা ছিল যে আমার বাবা মরহুম আইয়ূব আলীর কবরে যেন তাকে সমাহিত করি। আমার বোনকে যেখানে সমাহিত করা হয়েছে আমার বাবার কবরটি সেই কবরটির ঠিক পেছনেই অবস্থিত। কিন্তু আমার বাবার কবরে আমার অপর এক বোনের শ্বশুরকে কবর দেওয়া হয় এবং পরে আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন কবরের জমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্রয় করে নেয়। আমার বোনকে ওই কবরে সমাহিত করার ইচ্ছা প্রকাশ করে বোনের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা আপত্তি জানায়। পরে ওই কবরের সামনে থাকা কবর (প্রধানমন্ত্রীর আত্মীয় ডা. শেখ ইসরাইল হকেরও কবর) যেখানে আমার মামা মরহুম মনসুর আহমেদকে ইতিপূর্বে সমাহিত করা হয়েছিল সেখানে কবরস্থ করার জন্য আমার মামাতো ভাই শহিদুর রহমান প্রস্তাব করলে আমরা তা গ্রহণ করি। এরপরেই আমি কবরস্থান থেকে চলে আসি। পরবর্তীতে আমার ভাগ্নে ফয়সালসহ পরিবারের অন্যরা কবর খোঁড়ার ব্যবস্থা করে।’

সাংসদের ভাগ্নে ফয়সাল বলেন, ‘যে কবরে আমার মাকে সমাহিত করা হয় একই কবরে ডা. শেখ ইসরাইল হক নামে একজন মৃত ব্যক্তির সাইনবোর্ড ছিল। কিন্তু ওই কবরটি সিটি কর্পোরেশন থেকে ক্রয় করা এ বিষয়টি সাইনবোর্ডে উল্লেখ ছিল না বা আমাদেরও জানা ছিল না। যে কারণে আমরা আমাদের আত্মীয়ের কবর মনে করেই একই কবরে আমার মাকে সমাহিত করি। কিন্তু পরে দেখা গেলো এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বির্তক দেখা দেওয়ার পর এ বিষয়ে আমি এবং আমার মামা সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মরহুম ডা. শেখ ইসরাইল হকের পরিবারের সঙ্গে এ বিষয়ে কথা বলে তাদের কাছে দুঃখ প্রকাশ করি। মরহুমের পরিবারের সদস্যরাও বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে আমাদের অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা করে দেন। এ ব্যাপারে মরহুমের পরিবারের পক্ষ থেকে আর কোন অভিযোগ বা অনুযোগ নেই। তাই এ বিষয়টি নিয়ে আর কোন ভুল বোঝাবুঝি নেই বলেই আমরা মনে করি।’

Previous Post

ফতুল্লায় যুবলীগ নেতার নামে লক্ষাধিক টাকার মাদক লুট !

Next Post

নবজাতকসহ পাগলী মাকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

Related Posts

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

Next Post
নবজাতকসহ পাগলী মাকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

নবজাতকসহ পাগলী মাকে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য