• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বন্দরের নির্বাচন : পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

Thursday, 11 November 2021, 9:04 pm
বন্দরের নির্বাচন : পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) আগের রাতে কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশ শাখার পরিদর্শক নিরু মিয়া ও উপপরিদর্শক (এসআই) সোহেল রানার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

পুলিশের ভাষ্য, মধ্যরাতে একদল বহিরাগত সন্ত্রাসী কেন্দ্র দখলের চেষ্টা করে। তাদের প্রতিহত করতে শতাধিক রাবার বুলেট, শটগানের গুলি ছুড়ে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তবে কেন্দ্র দখলের চেষ্টায় কোনো প্রার্থীর লোকজন জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের পাঁচ সমর্থককে আটক করা হয়েছে।

টেলিফোন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন অভিযোগ করেন, ‘গতকাল সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের প্রার্থী মাসুম আহম্মেদের সমর্থকেরা পুলিশের সহযোগিতায় বিভিন্ন কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে অগ্রিম সিল মেরে রাখছিলেন। আমরা বারবার চেষ্টা করেও তাঁদের থামাতে পারিনি। পরে তাঁরা জাঙ্গাল কেন্দ্রে একই কাজ করার সময় নৌকার সমর্থকদের আটক করেন এলাকাবাসী। তাঁদের বাঁচাতে পুলিশ আমাদের ওপর রাবার বুলেট ছুড়ে। আমাদের ১৫ জনের মতো লোকজন আহত হন।’

অভিযোগের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুম আহম্মেদ জানান, স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের লোকজনই কেন্দ্র দখলের চেষ্টা করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এলাকায় গিয়ে কেউ কি কেন্দ্র দখলের চেষ্টা করতে পারবে ?

রাতে দুর্বৃত্তের দল কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। তিনি জানান, পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা কোন প্রার্থীর হয়ে কেন্দ্র দখলের চেষ্টা করেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, নির্বাচনে যারাই সহিংসতা ও কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের নিরাপত্তায় মাঠে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা কাজ করছেন। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

Previous Post

টয়লেটে অবরুদ্ধ ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারী (ভিডিও)

Next Post

ফজর আলীর জয়, আবারো নৌকার পরাজয়

Related Posts

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র
Lead 5

কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Next Post
ফজর আলীর জয়, আবারো নৌকার পরাজয়

ফজর আলীর জয়, আবারো নৌকার পরাজয়

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য