• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

বলাৎকারে চাকরিচ্যুত শিক্ষকের আত্মহত্যা

Sunday, 25 April 2021, 12:11 am
বলাৎকারে চাকরিচ্যুত শিক্ষকের আত্মহত্যা
6
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকায়  বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত আব্দুর রহমান (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক দারুল হুদা আলিম মাদরাসা ও শিশু সদন (এতিমখানা) থেকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, তিনি বিষ পান করে আত্মহত্যা করেছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত চার বছর যাবৎ মাদ্রাসাটিতে কর্মরত ছিলন আব্দুর রহমান। তিনি কিশোরগঞ্জের নিকলীর দৌলতপুর এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে।

শুক্রবার (২৩ এপ্রিল) মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে আব্দুর রহমানকে বহিষ্কার করা হয়। বিগত সকল পাওনাদি পরিশোধের পর শনিবার সকালে তাকে মাদ্রাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বলাৎকারের অভিযোগে চাকরিচ্যুত হওয়ার পর রাতে বিষ পান করেন তিনি।

ভোররাতে গুরুতর অবস্থায় মাদ্রাসার অন্য শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নুরজাহান আরা খাতুন জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে মারা যাওয়া শিক্ষক ডায়রিয়ায় আক্রান্ত ছিল। তবে স্থানীয়রা বলছেন, বলাৎকারের অভিযোগে ওই শিক্ষককে বহিষ্কার করায় ওই শিক্ষক বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

তবে চারিতালুক দারুল হুদা আলিম মাদরাসা ও শিশু সদনের (এতিমখানা) অধ্যক্ষ মাওলানা ইকবাল হাসান বলেন, শুক্রবার শিক্ষক আব্দুর রহমান তার কাছে ছুটি দাবি করেন। তার সকল পাওনাদি পরিশোধ করে তাকে ছুটি দেওয়া হয়। রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাসান আশকারীর মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নিহত শিক্ষকের বড় ভাই কামালউদ্দিন জানান, প্রতিদিনের মতই সেহেরির সময় তার মোবাইলে ফোন দিলে সে তা রিসিভ করেনি। পরে তার এক সহকর্মীর কাছে জানতে পারেন ভাই বিষপানে আত্মহত্যা করেছেন। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে ধারণা নেই কামাল উদ্দিনের।

তিনি বলেন, তার ভাই গত বছরের অক্টোবরে বিয়ে করেন। স্ত্রীর সাথে বনিবনা না হওয়াতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে এ নিয়ে ছোট ভাইয়ের কোনো ধরনের হতাশা রয়েছে এমন উপলদ্ধি হয়নি বলে দাবি বড় ভাইয়ের।

এদিকে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের দাবি করলেও পরিস্থিতি বিবেচনায় লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বলাৎকারের ঘটনায় ওই শিক্ষক বহিষ্কার হয়েছিলেন কিনা সে বিষয়ে জানেন না ওসি।

তিনি বলেন, ‘তদন্তের জন্য ওই মাদ্রাসায় পুলিশ যাবে। এমন কোনো বিষয় থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজীতে বেপয়োরা রাজু বাহিনী

Next Post

সিদ্ধিরগঞ্জে কথিত যুবলীগের কার্যালয়ে জমজমাট মাদক ব্যবসা

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
সিদ্ধিরগঞ্জে কথিত যুবলীগের কার্যালয়ে জমজমাট মাদক ব্যবসা

সিদ্ধিরগঞ্জে কথিত যুবলীগের কার্যালয়ে জমজমাট মাদক ব্যবসা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য