• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

মামুনুল হকের পেছনে নামাজ পড়া কি জায়েজ ? প্রশ্ন খোকনের

Wednesday, 7 April 2021, 7:58 pm
মামুনুল হকের পেছনে নামাজ পড়া কি জায়েজ ? প্রশ্ন খোকনের
23
SHARES
73
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে গত শনিবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন নারীসহ অবস্থান করছেন এমন খবর পেয়ে স্থানীয় কিছু লোক, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাঁর কক্ষটি ঘেরাও করেন। যদিও মামুনুল হক সঙ্গে থাকা নারীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হেফাজতের একদল নেতাকর্মী, মাদ্রাসাছাত্র মিছিল নিয়ে এসে রয়েল রিসোর্ট নামের ওই অবকাশযাপন কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে হট টপিক হেফাজত নেতা মামুনুল হকের নারীকাণ্ড। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। সেখানে তিনি নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে মাওলানা মামুনুল হকের পেছনে নামাজ পড়া জায়েজ হবে কি না সেই প্রশ্ন রেখেছেন।

নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর পাঠকদের জন্য আশরাফুল আলম খোকনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

মামুনুলের নৈতিক স্খলন।
তার পিছনে কি নামাজ জায়েজ ?
রিসোর্টে যাওয়া কোনো অপরাধ না। বউ নিয়ে যাওয়াটা অপরাধের মধ্যেই পরে না। তবু কেন হেফাজতের মামুনুলকে এই লজ্জাজনক পরিস্থিতে পরতে হলো। তিনি কি আসলেই বিয়ে করেছেন ? রিসোর্টের রেজিস্টারেও নাকি তিনি প্রথম স্ত্রীর নাম লিখেছেন। যাকে নিয়ে গেছেন তার নাম লিখেননি। হ্যা ফাঁন্দে পরে তার দাবি তিনি তার একদা ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী’কে বিয়ে করেছেন। ইসলাম ধর্মে জেনা করা অর্থাৎ পর নারী বা পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন ( বিয়ে ছাড়া) পাপ।
মামুনুলদেরই সতীর্থ মিজানুর রহমান আজহারীই একটি ওয়াজে বলেছেন, কেউ যদি সমাজকে না জানিয়ে গোপনে বিয়ে করে সেটাও জেনার পর্যায়ে পরে।” সেই সুত্রে মামুনুলের “নৈতিক স্খলন” ঘটেছে। সুতরাং নৈতিক স্খলন ঘটিয়ে ধর্ম কর্ম নিয়ে জাতিকে জ্ঞান দেয়ার নৈতিক অধিকার কতটুকু মামুনুলের আছে তা দেশের বিজ্ঞ আলেমদের বিচার করা উচিত।
রিসোর্টে যাওয়া পাপের কিছু না। বউ,পরিবার,বন্ধু-বান্ধব নিয়ে যে কেউ যেতে পারে। অবসর সময়ে অনেকেই তাই করেন। হেফাজতের অনেকেই বলছেন, দেশে গত কিছুদিন ধ্বংসাত্মক কার্যকলাপ করতে গিয়ে তাদের অনেক নেতা কর্মী নিহত-আহত হয়েছে। হেফাজতের শীর্ষ নেতা মামুনুল। বন্ধুর বউকে নিয়ে তিনি অবকাশ যাপনে রিসোর্টে গেছেন। হেফাজতিরা আপনারাই একবার তাকে জিজ্ঞেস করেনতো, তিনি এর আগে আহত-নিহত কোনো কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছেন কিনা ? তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কিনা ?
গতকাল মামুনুল ফেসবুকে একটি মানবিক (!) বিয়ের গল্প লিখেছেন। তিনি নাকি তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করে পূণ্যের কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতে আরেক গ্ৰুপ বলছে মামুনুলের কারণেই নাকি তার বন্ধুর সংসার ভেঙেছে। যাক সেই বিতর্কে না যাই। কিন্তু ধরা খাওয়ার পর পর মামুনুল তার বৌকে বলেছেন যে, বন্ধু জাফর শহিদুলের স্ত্রী’কে নিয়ে তিনি রিসোর্টে গিয়েছিলেন ।
যদি সবাইকে জানিয়েই তিনি বিয়ে করেন তাহলে তার স্ত্রীর কাছে তিনি বন্ধুর স্ত্রী বললেন কেন ? কেনই বা মামুনুলের বড় বোন ফোন করে মামুনুলের বৌকে বললো বিয়ের বিষয়টি স্বীকার করে যাবার জন্য। মাওলানা সাহেব আপনিতো নাকি শায়খুল হাদিস ! আপনি এমন একজন শায়খুল হাদিস, শুধু জানেন ইসলামে চার’টা বিয়ে করা জায়েজ। কিন্তু দ্বিতীয় বিয়ে করতে গেলে যে প্রথম স্ত্রীর অনুমতি লাগে সেটা আপনি জানতেন না মাওলানা সাহেব ? নাকি ধর্মকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানিয়ে নিজেদের সুবিধামতো ব্যাখ্যা বানিয়ে নিচ্ছেন।
হেফাজতের সম্মান রক্ষার্থে আপনার পক্ষে অনেকেই হয়তো বক্তৃতা বিবৃতি দিবেন। হয়তো তাদেরও এইরকম লাইলী মজনু মার্কা কাহিনী থাকতে পারে। তখন আপনি তাদের পক্ষে বড় গলায় কথা বলবেন। সমাজের সাধারণ মানুষ যদি এই সব করে তা সমাজকে খুব একটা আলোড়িত করে না। আপনাদের মতো আলেম ওলামারা যখন এইসব অপকর্মে লিপ্ত হন এবং নৈতিকস্খলন ঘটান তা কিন্তু সমাজকে ভাবিয়ে তোলে। একজন নীতি নৈতিকতাহীন মানুষ সমাজ’কে ধর্মের কি বাণী শিখাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে নিয়ে গিয়ে ধর্মের কি বয়ান মানুষ আপনাদের কাছ থেকে শুনবে ? নৈতিক স্খলনের অধিকারী একজনের পিছনে কি নামাজ পড়া জায়েজ ? এই বিষয়ে ইসলাম কি বলে ?
Previous Post

৩০ সেকেন্ডে ৩৪ প্রাণের সলিল সমাধি, কার্গো এমপি তন্ময়ের

Next Post

মামুনুলকে প্রধান করে সোনারগাঁয়ে তিন মামলা, গ্রেপ্তার-১

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

Next Post
মামুনুলকে প্রধান করে সোনারগাঁয়ে তিন মামলা, গ্রেপ্তার-১

মামুনুলকে প্রধান করে সোনারগাঁয়ে তিন মামলা, গ্রেপ্তার-১

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য