• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সবজিতে স্বস্তি, বেড়েছে পেঁয়াজ-রসুন ! মুরগিতে ডাকাতি

Friday, 10 December 2021, 2:50 pm
সবজিতে স্বস্তি, বেড়েছে পেঁয়াজ-রসুন ! মুরগিতে ডাকাতি
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ করে নগরীর প্রতিটি বাজারের প্রতিটি ব্রয়লার মুরগীর দোকানে ৫ কেজি মুরগী কিনতে গিয়ে প্রতিনিয়তঃ ৫০% চুরির ঘটনা ঘটেই চলেছে। নগরীর দিগু বাবুর বাজার ৫ কেজি মুরগীর মাংশ ক্রয় করে মুরগী পরিস্কার করার আগেই পাশের তরকারীর দোকনের পাল্লায় পরিমাপ করতে গিয়ে দারোগা মোস্তাফিজুর রহমান দেখতে পান মাত্র ১ কেজি ৮৮০ গ্রাম মুরগী দিয়ে ৫ কেজির দাম নেয় মুরগী বিক্রেতা। এমর ঘটনায় হতভম্ব হয়ে পরেন তিনি। তোলপাড়ের সৃষ্টি হলে দিগুবাবুর বাজারের শক্তিশালী সিন্ডিকেট নানা দেন দরবার করে দারোগার পায়ে ধরে মাফ চেয়ে ঘটনা ধামাচাপা দেয়

পর্যাপ্ত সরবরাহ থাকায় শীতের সবজিতে স্বস্তি ফিরলেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, রসুন, আলু ও মুরগির দাম।

অন্যদিকে অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মহানগরীর দিগু বাবুর বাজার, কালরি বাজার, বউ বাজার শিমরাইল মহাসড়কের বাজার ও ভূইঘরের রূপায়ণ এলাকার বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম কমেছে। এসব বাজারে প্রতি কেজি টমেটো ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এছাড়া বরবটি ৮০ টাকা, সিম ৪০-৬০ টাকা, (গোল) বেগুন ৬০ টাকা, (লম্বা) বেগুন ৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৮০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৪০ টাকা, লাউ আকারভেদে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, মুলা ৪০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

দিগুবাবুর বাজারের সবজি বিক্রেতা আলাল হোসেন বলেন, শীতের মৌসুম আসায় সবজির দাম কমেছে। এখন বাজারে সবজির সরবরাহ ও আমদানি ভালো আছে। তাই দাম বাড়ার সম্ভাবনা খুবই কম।

তবে বাজারে বেড়েছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ২০ থেকে ২৫ টাকায়। নতুন আলুর কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে ১৫ টাকা বেড়েছে। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৫৫-৬০ টাকায়।

ভূইঘর রূপায়ণ বাজারের সবজি বিক্রেতা মোক্তার মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১৫ টাকা বেড়েছে। আমদানি কম, ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে জানান তিনি।

এছাড়াও বেড়েছে রসুনের দাম। ইন্ডিয়ান ও চায়না রসুনের দাম বেড়েছে। ইন্ডিয়ান রসুন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। আগে বিক্রি হতো ১৪০ থেকে ১৫০ টাকায়। চায়না রসুনের দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। আগে বিক্রি হতো ১২০ থেকে ১৩০ টাকা কেজি।

এদিকে একই বাজারের সোলমান ভূইয়া বলেন, আমদানি কম থাকায় দাম বেড়েছে রসুনের। মৌসুম শেষের দিকে এমনিতেই বাড়তি দাম থাকে। বাজারে সরবরাহ কম থাকলে সবাই পেঁয়াজ-রসুন কিনতে চায়। আর এ সময় বেড়ে যায় দাম।

এসব বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা। শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে  ৬০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায় আবার কোন কোন লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকা হালি।

এছাড়া শুকনা মরিচ ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন ৮০ থেকে ১৩০ টাকা ও আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। হলুদের কেজি ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। দেশি ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। এসব বাজারে প্রতি লিটার ভোজ্য তেল খুচরা বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের লিটারও বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

পাশাপাশি বাজারে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ২০ টাকা দাম বেড়ে সোনালি মুরগির বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৩০ টাকা। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকা।

শিমরাইল মহাসড়কের পাশের বাজারের মুরগি বিক্রেতা ফালান উদ্দিন বলেন, মাসের শুরু আর শুক্রবার হওয়াতে মুরগির দাম বেড়েছে। চলতি মাসে বন্ধ ও বিভিন্ন অনুষ্ঠান থাকায় মুরগির দাম চড়া থাকবে।

তরে প্রায় সকল মুরগীর দোকানে ওজনে মারাত্মক হারে কম দেয়ার ঘটনায় নাভিশ্বাস ফেলেছে নগরবাসীর মাঝে। বিশেষ করে ব্রয়লার মুরগীর দোকানে ৫ কেজি মুরগী কিনতে গিয়ে প্রতিনিয়তঃ ৫০% চুরির ঘটনা ঘটেই চলেছে। নগরীর দিগু বাবুর বাজারে ৫ কেজি মুরগীর মাংশ ক্রয় করে মুরগী পরিস্কার করার আগেই পাশের তরকারীর দোকনের পাল্লায় পরিমাপ করতে গিয়ে দারোগা মোস্তাফিজুর রহমান দেখতে পান মাত্র ১ কেজি ৮৮০ গ্রাম মুরগী দিয়ে ৫ কেজির দাম নেয় মুরগী বিক্রেতা। এমর ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হলে দিগুবাবুর বাজারের শক্তিশালী সিন্ডিকেট নানা দেন দরবার করে দারোগার পায়ে ধরে মাফ চেয়ে ঘটনা ধামাচাপা দেয় ।

চাঞ্চল্যকর মহাচুরির এই ঘটনায় কেন আইনগত ব্যবস্থা নিলেন না এমন প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, আমরা নানা কারণেই অসহায় । প্রতারকদের কাছে আমি নিজেও হার মেনে নিতে বাধ্য হয়েছি । এর বাইরে কিচ্ছু ই বলতে পারছি না । আপনিই তো দেখলেন পুরো ঘটনা । আমি আর কি করতে পারি বলে উল্টো প্রশ্ন করেন এই প্রতিবেদককে ।

Previous Post

রূপগঞ্জ ট্র্যাজেডি : ৫ মাস পর ৫ লাশ হস্তান্তর

Next Post

চাষাড়ায় ট্রাকে চাকার নিচে বাবার আর সড়কে মেয়ের লাশ

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

Next Post
চাষাড়ায় ট্রাকে চাকার নিচে বাবার আর সড়কে মেয়ের লাশ

চাষাড়ায় ট্রাকে চাকার নিচে বাবার আর সড়কে মেয়ের লাশ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য