• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সেলিম ওসমাননের ১৬ মামলার হুমকিতে মিশ্র প্রতিক্রিয়া

Thursday, 2 July 2020, 5:51 pm
সেলিম ওসমাননের ১৬ মামলার হুমকিতে মিশ্র প্রতিক্রিয়া
55
SHARES
179
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ সদর আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান একটি পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে ১৬টি মামলা করার হুমকির ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নগরজুড়ে ।

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান ৩০০ শয্যা হাসপাতালে আইসিইউ বিভাগ উদ্বোধনকালে পত্রিকায় প্রকাশিত সংবাদের কারনে প্রয়োজনে ১৬ টি মামলা করার হুংকার দেন।

পত্রিকার একটি সংবাদের কথা উল্লেখ করে সাংসদ বলেছেন, ওই সংবাদের জন্য ব্যবসায়ীদের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে অন্যথায় ১৬টি মামলা আপনার নামে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আইসিইউ সেবা কার্যক্রম উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সেলিম ওসমান বলেন, ‘১৬ জন ব্যবসায়ীর ছবি দিয়ে কোন এক বন্ধু সাংবাদিক তার পত্রিকায় লিখেছেন, করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীদের কোনো মুভমেন্ট নেই। যদি তাদের মুভমেন্টটা না থাকতো তাহলে আপনার পত্রিকা চলতো না। আপনি অনেকবার হজ্বে গেছেন। আপনার পাসপোর্ট জব্দ করলেই বোঝা যাবে আপনি কতবার হজ্বে গেছেন। এখন যদি ইনকাম ট্যাক্স আপনাকে ধরে তখন উত্তরটা কী দিবেন? কতক্ষণ পার্টিদের পিছনে লাগেন, কতক্ষণ ব্যবসায়ীদের পিছনে লাগেন। প্রয়োজনে ১৬টা মামলা হবে। আপনি এটা বলতে পারেন না। ’তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা ব্যবসা করবে। এছাড়া কোন নির্দেশনা সরকারের পক্ষ থেকে ছিল না। একটা অংশ সরকার অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন। আমাদের ট্যাক্স বেড়েছে। আমরা কীভাবে কারখানা চালাবো দিশা পাচ্ছি না। সরকারের কোন দোষ ছিল না। কারণ সরকারের অনেক অর্থ ব্যয় হয়েছে। আমাদের কাজ করতে হবে। আমরা কাজ করি না।’

সাংবাদিকের প্রসঙ্গ তুলে ব্যবসায়ী নেতা সেলিম ওসমান আরও বলেন, ‘৪০ লাখ শ্রমিক আপনি চালান ?  আমার ব্যবসায়ীদের কাছে আপনি ক্ষমা চাইবেন। অন্যথায় যে ১৬টা ছবি আপনি প্রিন্ট করেছেন সেই ১৬টা মামলা আপনার নামে হবে। আমি সহযোগিতা চেয়েছি, আঙ্গুল ঢুকাতে বলি নাই।’

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলা করেন তাকে আমরা সহ্য করতে পারবো না। সে যেই হোক না কেন। ইবলিশ মানুষের সাথেই থাকে, মানুষের রূপেই থাকে। আমি সাংবাদিকদের সহযোগিতা চাই কিন্তু অসহযোগিতা না।

৩শ শয্যা হাসপাতালে উদ্বোধন অনুষ্ঠানের ভিডিও ফেসবুকসহ  বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করলে নারায়ণগঞ্জ শহরের অনেকেই ওমন হুমকির ঘটনায় বলেন, ” যিনি ১৬ জনের ছবি প্রকাশ করেছে তিনি তো ওসমান পরিবারের মুখপাত্র ৷ ওসমান পরিবারের অর্থায়নে পত্রিকা পরিচালনা করেন,  আবার  তাদের  টাকায় ই বারবার হজ্বে যান, এবার বোয়ালের ডিম বোয়াল ই ভাংগছে !  এই ১৬ জনের সংবাদ আর একই সাথে মামলার হুমকি কি ঈংগিত দেয় ।  এটি কি ঝি কে মেরে বউ কে বোঝানো হলো ?” এমন অসংখ্য প্রশ্ন উঠেছে শহরজুড়ে ।

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনা ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাশেম শকু প্রমুখ।

Previous Post

না.গঞ্জের ওই চোরকে রাজশাহী পাঠানো হলো ! আমি বিচার চেয়েছি-সেলিম ওসমান

Next Post

"বিএনপি নেতা কাউন্সিলর শকুর এ কোন রাজনীতি ?"

Related Posts

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা
Lead 1

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের
Lead 4

পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের

মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ
Lead 6

মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ

সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
Lead 4

সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব
Lead 1

কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব

রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি !
Lead 4

রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি !

Next Post
“বিএনপি নেতা কাউন্সিলর শকুর এ কোন রাজনীতি ?”

"বিএনপি নেতা কাউন্সিলর শকুর এ কোন রাজনীতি ?"

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা 31 Aug, 2026
  • পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের 31 Aug, 2026
  • মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ 30 Aug, 2026
  • সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ 30 Aug, 2026
  • কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব 30 Aug, 2026
  • রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি ! 30 Aug, 2026
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য