• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

Monday, 31 August 2026, 12:57 am
ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা

Oplus_131072

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ফতুল্লা থানা হাজতে মোবাইল ঢুকল কীভাবে ?
আজমেরী ওসমানকে গ্রেফতার কর্মীদের ভিডিও বার্তায় তোলপাড়, প্রশ্নের মুখে থানা নিরাপত্তা

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানা থেকে মোবাইল ফোনে ধারণ করা কথিত একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোলপাড় সৃষ্টি হয়েছে।

মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা হাজতে বসেই আজমেরী ওসমানকে উদ্দেশ্য করে ভিডিও বার্তা দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—পুলিশি হেফাজতের একটি সুরক্ষিত হাজতখানায় মোবাইল ফোন পৌঁছাল কীভাবে এবং কার সহযোগিতায় ভিডিওটি ধারণ করে বাইরে পাঠানো হলো ?

ভিডিওটি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। থানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের হাতে মোবাইল পৌঁছানো যদি সত্য হয়, তাহলে সেটি কেবল একটি নিরাপত্তা ত্রুটি নয়; বরং এর পেছনে দায়িত্বে থাকা কারও সহযোগিতা বা নজরদারির ভয়াবহ দুর্বলতা ছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানায়, শনিবার রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন আরাফাত (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫) ও নয়ন (১৮)। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া আরও একজনের নামও মামলার নথিতে রয়েছে।

অভিযোগ রয়েছে, রোববার দুপুরে থানা হাজতে থাকা অবস্থায় কৌশলে গ্রেফতার কর্মীদের হাতে একটি মোবাইল ফোন পৌঁছে দেওয়া হয়। পরে সেই ফোনে আজমেরী ওসমানকে উদ্দেশ্য করে তাদের বক্তব্য ভিডিও ধারণ করা হয়। এরপর ভিডিওটি হাজতের বাইরে পাঠিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিও বার্তায় কর্মীদের বলতে শোনা যায়, তারা আজমেরী ওসমানের কর্মসূচিতে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু গ্রেফতার হয়ে কারাবরণ করতে হয়েছে। নিজেদের ‘মুক্তির জন্য লড়াইরত’ দাবি করে তারা দেশে বাকস্বাধীনতা ও স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন।

ভিডিওতে তারা বলেন, “আসসালামু আলাইকুম ভাইজান। আজ আপনার প্রোগ্রামে আমরা এটেন্ড করতে পারিনি। আমরা যেতে চেয়েছিলাম। আমরা মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আজকে এই কারাবরণ করতে হচ্ছে। আমরা আপাতত জেলের ভেতরে। এটা কিসের বাক স্বাধীনতার দেশ? কিসের মুক্তির দেশ? আমরা স্বাধীনতা চাই।”

তবে ভিডিওটি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে ফতুল্লা থানা পুলিশের বক্তব্য। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “কারা কীভাবে ভিডিও করেছে তা আমার জানা নেই। তবে ভিডিওটি এআই না রিয়েল, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।”

ওসির এই বক্তব্যের পর প্রশ্ন আরও জোরালো হয়েছে। ভিডিওটি যদি বাস্তব হয়, তাহলে থানা হাজতের নিরাপত্তা ভেদ করে মোবাইল ঢুকল কীভাবে? কে বা কারা মোবাইলটি পৌঁছে দিল? হাজতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি জানতেন কি না? ভিডিও ধারণের সময় দায়িত্বে থাকা সদস্যদের ভূমিকা কী ছিল? আর ধারণের পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে পৌঁছাল কোন পথে?

অন্যদিকে, ভিডিওটি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি হয়ে থাকে, তাহলে থানার হাজতখানার ভেতরের দৃশ্য, সেখানে থাকা গ্রেফতার ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সত্যতা যাচাইয়ে পুলিশ এখন পর্যন্ত কী ধরনের তদন্ত করেছে—সেই প্রশ্নও সামনে এসেছে।

সংশ্লিষ্টদের মতে, বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ ভিডিওটি বাস্তব হলে থানা হাজতের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ফাঁকফোকর এবং সম্ভাব্য অভ্যন্তরীণ সহযোগিতার অভিযোগ তদন্তের দাবি রাখে। আর এআই বা ভুয়া ভিডিও হলে কারা, কী উদ্দেশ্যে এবং কোন প্রযুক্তি ব্যবহার করে এমন ভিডিও ছড়িয়েছে—তা দ্রুত শনাক্ত করাও সমান জরুরি।

একটি থানা হাজত থেকে রাজনৈতিক নেতাকে উদ্দেশ্য করে কর্মীদের ভিডিও বার্তা প্রকাশ—ঘটনাটি বাস্তব হোক কিংবা সাজানো, উভয় ক্ষেত্রেই প্রশ্নটি একই জায়গায় এসে দাঁড়ায়: ফতুল্লা থানা হাজতের ভেতরে আসলে কী ঘটেছিল?

ভিডিওর উৎস, মোবাইল ফোনের সম্ভাব্য প্রবেশপথ, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা এবং ভিডিওটি আসল না এআই—সবকিছু নিরপেক্ষ ও প্রযুক্তিগতভাবে যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি উঠেছে।

Previous Post

পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের

Related Posts

পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের
Lead 4

পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের

কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব
Lead 1

কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা
Lead 1

চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত
Lead 5

ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?
Lead 1

সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ?

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লা থানা হাজত থেকে আজমেরী ওসমানকে ভিডিও বার্তা 31 Aug, 2026
  • পাঁচ বন্ধুর ফাঁদে প্রাণ গেল দিগন্তের 31 Aug, 2026
  • মা হসপিটালে সিজার, ঢাকা মেডিকেলে মৃত্যুযুদ্ধ 30 Aug, 2026
  • সিটি গ্রুপের মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ 30 Aug, 2026
  • কুমিল্লার ‘ক্যাশিয়ার সিন্ডিকেট’ রেখে বিদায় এসপি মিজানুর : আসছেন হাবিব 30 Aug, 2026
  • রূপগঞ্জের চায়নাভব্যাটারি কারখানা : ৩১৮ টাকার ভ্যাট ফাঁকি ! 30 Aug, 2026
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য