• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

সোনারগাঁয়ে ছাত্র খুন : মৃত্যুদণ্ড ১ জনের, ৯ জনের যাবজ্জীবন

Sunday, 12 December 2021, 10:52 pm
সোনারগাঁয়ে ছাত্র খুন : মৃত্যুদণ্ড ১ জনের, ৯ জনের যাবজ্জীবন
7
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলেজছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় ১ জনকে মৃত্যুদণ্ড এবং ২ নারীসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১০ বছর আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র মফিজুল ইসলামকে হত্যা করা হয়। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন সাত আসামির উপস্থিতিতে এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ তিনজন পলাতক। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১০ বছর আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র মফিজুল ইসলামকে হত্যা করা হয়। বিচারক সাত আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ তিনজন পলাতক।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মুছারচর এলাকার জাহিদুল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলামের ছোট ভাই মো. আলমগীর ও মো. বাসিত, আসাদ, শাহ জামাল, জুয়েল, মমতাজ বেগম, কল্পনা বেগম, কামাল ও নজরুল ইসলাম। জাহিদুল, আলমগীর ও বাসিত—এই তিন ভাই পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমীন আহমেদ বলেন, ২০১১ সালের ৯ নভেম্বর রাতে সোনারগাঁয়ের মুছারচর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আসামিরা মো. শহীদুল্লাহর বাড়িতে টেঁটা, ধারালো ছুরিসহ হামলা চালান। এ সময় শহীদুল্লাহর কলেজপড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। আরও কয়েকজন আহত হন। হামলাকারীরা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান। এ ঘটনায় শহীদুল্লাহ বাদী হয়ে সোনারগাঁও থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ঘটনায় তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বাদী মো. শহীদুল্লাহ বলেন, তাঁর কলেজপড়ুয়া ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী এম এ রশিদ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, তাঁরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Previous Post

সকলকে আইভীর পক্ষে কাজ করতে ওবায়দুল কাদেরের নির্দেশ

Next Post

চাষাড়ায় বাবা-মেয়ের ঘাতক ট্রাকটির ছিল না ফিটনেস

Related Posts

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
Lead 6

সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?
Lead 5

বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ?

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের
Lead 1

সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু
Lead 1

চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

Next Post
চাষাড়ায় বাবা-মেয়ের ঘাতক ট্রাকটির ছিল না ফিটনেস

চাষাড়ায় বাবা-মেয়ের ঘাতক ট্রাকটির ছিল না ফিটনেস

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • সোনারগাঁয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত 30 Aug, 2026
  • বাণিজ্যের বলি ৫০০ বছরের ইতিহাস ? 29 Aug, 2026
  • চার খুনে ধোঁয়াশা, ‘জজ মিয়া নাটকের’ শঙ্কা 29 Aug, 2026
  • সেই রিসোর্ট কান্ড : নতুন দাবি মামুনুল হকের 29 Aug, 2026
  • ভাইরাল হতে ‘বন্দুকবাজি’, শেষমেশ জেলের ভাত 29 Aug, 2026
  • সেলিম ওসমানকে বাঁচাচ্ছে কারা ? 29 Aug, 2026
  • চার ঘণ্টা যানজটে, অ্যাম্বুলেন্সেই মৃত্যু 29 Aug, 2026
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য