• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

৮ বছরে অগ্রগতি ৪০ শতাংশ

গন্ধর্বপুর পানি শোধনাগার,

Friday, 10 September 2021, 10:05 pm
৮ বছরে অগ্রগতি ৪০ শতাংশ
2
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

শোধনাগার ও পানির লাইনের নির্মাণকাজ শেষে কবে নাগাদ মেঘনা নদীর পানি ঢাকাবাসী পাবে, সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা

নারায়ণগঞ্জ থেকে মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের জন্য ঢাকা ওয়াসা কাজ শুরু করে ২০১৩ সালের অক্টোবরে। প্রকল্পের মেয়াদ ছিল ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। অথচ আট বছর পরে এসে কাজের অগ্রগতি মাত্র ৪০ শতাংশ। গতকাল বৃহস্পতিবার চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সরবরাহ লাইন বসানোর চুক্ত করেছে ওয়াসা।

মেঘনা নদীর পানি শোধনের জন্য নেওয়া ঢাকা ওয়াসার এই প্রকল্পের নাম ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’। এটি ‘গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প’ নামে বেশি পরিচিত। এই শোধনাগারের পানি ঢাকায় সরবরাহের প্রাথমিক লাইন তৈরির জন্য গতকাল বৃহস্পতিবার চীনের প্রতিষ্ঠান চায়না জিও–ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ওয়াসা। এই চুক্তির আওতায় আগামী তিন বছরে কমবেশি ২৫ কিলোমিটার লাইন নির্মাণ করা হবে।

শোধানাগার ও পানির লাইনের নির্মাণকাজ শেষে কবে নাগাদ মেঘনা নদীর পানি ঢাকাবাসী পাবে, সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রকল্পের এমন দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক সরবরাহ লাইন তৈরির জন্য ঠিকাদার চূড়ান্ত করতেই লেগেছে ২ বছর ৯ মাস। এত দীর্ঘ সময় লাগার বিষয়টি অভাবনীয়।

বাস্তব কাজ দরপত্র চূড়ান্তের চেয়ে কঠিন। লাইন তৈরির জন্য চুক্তির মেয়াদ ৩৬ মাস। কিন্তু কাজ শেষ হবে কত দিনে, পাঁচ–ছয় বছরে? প্রকল্প তো নির্ধারিত সময়ে শেষ হবে না।

গোলাম মোস্তফা চেয়ারম্যান,ঢাকা ওয়াসা বোর্ড

গোলাম মোস্তফা বলেন, বাস্তব কাজ দরপত্র চূড়ান্তের চেয়ে কঠিন। লাইন তৈরির জন্য চুক্তির মেয়াদ ৩৬ মাস। কিন্তু কাজ শেষ হবে কত দিনে, পাঁচ–ছয় বছরে? প্রকল্প তো নির্ধারিত সময়ে শেষ হবে না। আগের অভিজ্ঞতা বলে, কাজের সময় বাড়লে প্রকল্পের ব্যয় আরও বাড়বে। এটি একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রকল্প সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী পয়েন্টের মেঘনা নদী থেকে পানি আনা হবে সিদ্ধিরগঞ্জের গন্ধর্বপুর এলাকায় নির্মাণাধীন শোধনাগারে। সেখানে শোধন করে পাইপলাইনের মাধ্যমে তা রাজধানীর বাসায় বাসায় সরবরাহ করা হবে। দৈনিক ৫০ কোটি লিটার পানি আসার কথা এই প্রকল্প থেকে। শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি টাকা। সংশোধিত প্রকল্পে ২ হাজার ৯০৩ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে। ফলে এটি এখন ৮ হাজার ১৫১ কোটি টাকার প্রকল্প।

* এই প্রকল্প থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি আসার কথা। * শুরুতে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ২৪৮ কোটি টাকা। * সংশোধিত প্রকল্পে ব্যয় বেড়েছে ২ হাজার ৯০৩ কোটি টাকা।

গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ভূগর্ভস্থ পানির ব্যবহার মাটির উপরিভাগের উৎসের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। ঋণের টাকায় নেওয়া প্রকল্পের সুদ দিতে হবে। যত দ্রুত পানি উৎপাদন ও সরবরাহ করা যাবে তত ভালো। সেটি না হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে।

চারটি গুচ্ছের (প্যাকেজ) আওতায় পুরো প্রকল্পের কাজ হবে। এর মধ্যে ৩ নম্বর গুচ্ছের মাধ্যমে বারিধারা থেকে রামপুরা এবং বারিধারা থেকে এয়ারপোর্ট রোড, উত্তরা, গুলশান, বনানী ও কচুক্ষেত এলাকায় পানি সরবরাহের প্রাথমিক পানির লাইন নির্মাণ করা হবে। এই গুচ্ছে ব্যয় ৫১৮ কোটি টাকা। গতকাল এই গুচ্ছের চুক্তিতে সই করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ও চায়না জিও–ইঞ্জিনিয়ারিং করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট অয় ইয়ং।

প্রকল্প সূত্রে জানা যায়, বর্তমানে প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু এই সময়ে প্রকল্পের কাজ শেষ হবে না। তাই প্রকল্পের মেয়াদ আরেক দফা আড়াই বছর বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর করার প্রস্তাব করা হয়েছে।

সূত্র : প্রথম আলো

Previous Post

বন্দরে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

Next Post

ভিক্টোরিয়ার কেবিনে ১৮০০ ইয়াবা প্রসব !

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
ভিক্টোরিয়ার কেবিনে ১৮০০ ইয়াবা প্রসব !

ভিক্টোরিয়ার কেবিনে ১৮০০ ইয়াবা প্রসব !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য