• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন শামীম ওসমান

Saturday, 2 March 2019, 8:29 pm
অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন শামীম ওসমান
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ নিউজ আপডেট :

আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ভূমিদস্যুতা খারাপ কাজ। মানুষের উপরে জুলুম যারা করবে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। এক পার্সেন্ট মানুষের কাছে সব মানুষ জিম্মি থাকতে পারে না। সবার মধ্যে খারাপ লোক আছে, আমাদের মধ্যেও আছে। পুলিশের মধ্যেও খারাপ লোক আছে। এর মধ্যেই আমাদের লড়াই করে বাচতে হবে। ভয় পাবেন না। আমরা মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা, ইভটিজিং, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ।

নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান শনিবার (২ মার্চ) বিকেল ৪টায় শহরের দুই নম্বর রেল গেইট সংলগ্ন অস্থায়ী মঞ্চে দাড়িয়ে আয়োজিত জনসভায় এমন বক্তব্য প্রদান করেন।

শামীম ওসমান তার দীর্ঘ বক্তব্যে আরো বলেন, আরএস, সিএস দেখে আওয়ামীলীগে নিয়েন। মোশতাক মার্কা আওয়ামী লীগ করতো তাদের দলে দিয়েন না। ইউটিউবে নাকি ভাইরাল হয়েছিলো কার লগে নাকি জামায়াতের কানেকশন আছে। এটা নাকি ভাইরাল হইয়া গেছিলো। এমন আওয়ামীলীগার আমাদের দরকার নাই।  একটি পত্রিকা নাকি লিখছে, আমি সমাবেশ ডাকছি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য । ওই পত্রিকা লিখছে, আজকে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিবে। কেন ? আমি তো বলবো নারায়ণগঞ্জের পুলিশ সুপার ওয়ান অব দ্য বেস্ট পুলিশ সুপার। নারায়ণগঞ্জে যোগদানের পর তিনি তিনটি পুরস্কার পেয়েছেন। তিনি অল্প দিনে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে অভাবনীয় কাজ করেছেন তিনি । আমি প্রাউড ফিল করি আমাদের পুলিশ সুপারকে নিয়ে।

শামীম ওসমান বলেন, হাই ভাই বলছেন, এই হাত দিয়ে অনেকের লাশ দাফন করেছিলাম। আমরা লাশ দাফন করার আগে যে একটু সম্মান জানাবো সে সুযোগটুকু পাই নাই। বিএনপির লোকজন আইসা সেই লাশের উপরও গুলি করলো। লাশের শরীর থেকে ৭৫টি গুলি বের করতে হয়েছিলো সেদিন। কেন রে ভাই ? যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলেছিলোম বলে ?

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে গোলাম আযমকে নিষিদ্ধ করলাম। ঢাকা থেকে আমাকে জানানো হইলো, আমার উপর হামলা হবে। হামলা হলো । বোমা হামলা করা হলো। আরডিএস বোমা মারা হলো সেদিন আমার সভায়। সেদিন আমি স্ট্রেচারে শুয়েও সাংবাদিকদের বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। খালেদা জিয়া বলেছিলেন, আমরা নাকি শেখ হাসিনার নিরাপত্তা আইন পাস করার জন্য ওই নাটক করেছিলাম। আমার কথাই ঠিক হয়েছিলো, আর সেটি প্রমাণ করে ২১ আগরে গ্রেনেড হামলা।
তিনি বলেন, আমার ডানে কিংবা বায়ে এসে দাঁড়িয়ে ছবি তুলেন। অমি চিনিও না। পরে গিয়া আমার নাম বেচেঁ। মাদক বেচে। তাদের বলছি,  এখনও সময় আছে সাবধান হোন। সংশোধন হন। মাদক যারা বেচে তারা ইবলিশ শয়তান। তাদের জন্য যুব সমাজ ধ্বংস হচ্ছে। দলের নাম বেইচা কেউ অপকর্ম করবেন, দলের বদনাম হইবো, আপনাকে ছাড় দেবো না। মনে রাখবেন, শামীম ওসমানের হাত আপনার ঘাড়ের কাছে আছে। থাবা দিয়ে ধরে ফেলবো।

শামীম ওসমান বলেন, অনেকেই আছেন আমার লোকদের বিরুদ্ধে কন্ট্রাক্ট নিউজ করান পত্রিকার মধ্যে। যাতে তারা বিপদে পড়েন। আমি তাদেরকে বলে দিতে চাই। সাবধান হোন, বিনা কারণে আমার আওয়ামী লীগের লোকজনের উপর যদি হাত দেওয়া হয় তাহলে কিভাবে জবাব দিতে হয় তা নারায়ণগঞ্জবাসী জানে।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, অ্যাড. ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রফেসর শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক ও আওয়ামীলীগ নেতা মতিন প্রধান, নাজমুল আলম সজল, সুলতান আহমেদ ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু, কাউন্সিলর মতিউর রহমান মতি, কাউন্সিলর আব্দুল করিম বাবু, শাহ জালাল বাদল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দুসহ অনেকেই ।

Previous Post

শোক, জনসভার মিছিল ও জন দূর্ভোগের জন্য ক্ষমা চাইলেন শামীম ওসমান

Next Post

শহরে ব্যাপক আলোচনায় জলকামান, সাজোয়া যান এপিসি

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
শহরে ব্যাপক আলোচনায় জলকামান, সাজোয়া যান এপিসি

শহরে ব্যাপক আলোচনায় জলকামান, সাজোয়া যান এপিসি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য