• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জিতলো বাংলাদেশ

Friday, 6 August 2021, 11:45 pm
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জিতলো বাংলাদেশ
3
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক

তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে শুরুটাও হয় প্রত্যাশা মতো। অজি অধিনায়ক ম্যাথু ওয়েড ওপেনিংয়ে নেমেও ভাগ্য ফেরাতে পারেননি। দ্বিতীয় ওভারে নাসুমের বলে পুল করতে গিয়ে ধরা পড়েন শরিফুলের হাতে। ওয়েড ফেরেন ১ রান করে। এর পর ম্যাকডারমট ও মার্শ মিলে এগিয়ে নিতে থাকেন অস্ট্রেলিয়াকে। হুমকি হয়ে দাঁড়ানো এই জুটি ভেঙেছেন সাকিব। অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩.২ ওভারে ২ উইকেটে ৭১ রান। ক্রিজে আছেন মিচেল মার্শ (৩৫) ও হেনরিকস (০)।

ওয়েডের বিদায়ের পর প্রতিরোধ গড়ার চেষ্টা করতে থাকেন ম্যাকডারমট ও মার্শ। ৬৩ রান আসে এই জুটিতে।  ম্যাকডারমটকে বোল্ড করে এই জুটি ভেঙেছেন সাকিব। অজি এই ব্যাটসম্যান ফেরেন ৩৫ রানে।

এর আগে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দেয় বাংলাদেশ। ৯ উইকেটে স্বাগতিকরা সংগ্রহ করেছে ১২৭ রান।

বৃষ্টির হানায় অবশ্য ম্যাচ শুরু হয় সোয়া এক ঘণ্টার পর। টস জিতে শুরুতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শুরুর দিকে ব্যাটসম্যানরা অবশ্য এর যথার্থতা প্রমাণ করতে পারেনি। পরে সাকিব-মাহমুদউল্লাহর ৪৪ রান, আফিফ-মাহমুদউল্লাহর ২৯ রান ও শেষভাগে মেহেদী-মাহমুদউল্লাহর ৩০ রানের জুটিই সমৃদ্ধ স্কোরবোর্ড পেতে সহায়তা করেছে।

তবে শুরুর পাওয়ার প্লের ফায়দা নিতে পারেনি বাংলাদেশ। অ্যাস্টন টার্নারের প্রথম ওভারে শুরুটা ছিল নড়বড়ে। সৌম্য সরকারের কঠিন ক্যাচ হাতের নাগাল পাননি অ্যালেক্স ক্যারি। তবে দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান নাঈম। মাত্র ১ রানে এজ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

পরের ওভারে জাম্পার ঘূর্ণির বলি হন সৌম্য। সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। শুরুতে আম্পায়ার আউট দিলেও সৌম্য রিভিউ নিয়েছিলেন। তাতেও লাভ হয়নি। মাত্র ২ রানে বিদায় নিতে হয় এই ওপেনারকে।

ধীর গতিতের পিচে পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান না আসায় এর পর কৌশলী ক্রিকেট খেলতে থাকেন মাহমুদউল্লাহ ও সাকিব। তাতে রানের চাকাও ছুটতে শুরু করেছিল। সম্ভাবনাময় হয়ে ওঠার পথেই এই জুটিতে আঘাত হেনেছেন অ্যাডাম জাম্পা। ৮.১ ওভারে তার ঘূর্ণি বলে উঠিয়ে মারতে গিয়ে লং অফে তালুবন্দি হন সাকিব। ১৭ বলে ২৬ রানে ফিরে যান এই অলরাউন্ডার।

এর পর অবশ্য আফিফ-মাহমুদউল্লাহ মিলে রানের চাকা সচল রাখছিলেন। অস্ট্রেলিয়ানদের মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়াচ্ছিলেন দুজন। শেষ পর্যন্ত রানের প্রান্ত বদল করতে গিয়ে বিপদ ডেকে আনেন আফিফ। রান আউটে তিনি ফিরে যেতে বাধ্য হন ১৯ রানে! তার ১৩ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়।

হঠাৎ ছন্দপতনে খাপ খাইয়ে নিতে পারেননি শামীম হোসেন। স্ট্রাইক রোটেট করতে না পারায় চাপ বেড়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত উড়িয়ে মারতে গিয়েই সাজঘরে ফিরেছেন ৮ বলে ৩রান করে।

এর পর নুরুল হাসানও ফিরে গেলে চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু একপ্রান্ত আগলে রান যোগানের সেই চাপ থেকে দলকে উদ্ধার করেন মাহমুদউল্লাহ রিয়াদই। ১৪ ইনিংস পর দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির। ২০১৯ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হাফসেঞ্চুরি পেয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক।

৫৩ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান শেষ দিকে। এলিসের বলে ফিরে যাওয়ার আগে তার ইনিংসে ছিল ৪টি চার। অবশ্য এই অভিষিক্ত এলিসই এর পর তুলে নেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক! পর পর ফেরান মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানকে। তাতে ৯ উইকেটে ১২৭ রানে থামে বাংলাদেশ।

৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন অভিষিক্ত পেসার নাথান এলিস। দুটি করে নিয়েছেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

Previous Post

বুড়িগঙ্গায় কিশোরীর লাশ উদ্ধার

Next Post

সিদ্ধিরগঞ্জে ট্রাকের টায়ারে ৮০ হাজার ইয়াবা !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
সিদ্ধিরগঞ্জে ট্রাকের টায়ারে ৮০ হাজার ইয়াবা !

সিদ্ধিরগঞ্জে ট্রাকের টায়ারে ৮০ হাজার ইয়াবা !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য