• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টিতে প্রথম জয় বাংলাদেশের

Tuesday, 3 August 2021, 10:55 pm
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টিতে প্রথম জয় বাংলাদেশের
4
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ক্রীড়া প্রতিবেদক :
অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ দলের উল্লাসছবি: শামসুল হকওয়ানডে এবং টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পাওয়া গিয়েছিল আগেই। কিন্তু বিশ্বের অন্যতম সেরা এই দলের বিপক্ষে টি-টোয়েন্টি জয় এত দিন অধরাই ছিল বাংলাদেশের জন্য। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই অতৃপ্তিও দূর হলো। পাঁচ টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩১ রান করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ২৩ রানে। মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়ে তরুণ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ একাই গুঁড়িয়ে দিয়েছেন ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়া দলকে।

ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরী করেছেন মেহেদী হাসানইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের পথ তৈরী করেছেন মেহেদী হাসান

‘মিরপুরের উইকেট বুঝতে পারাটা খুব জরুরি’—ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথাটা বেশ কয়েকবারই বলেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। আজ মিরপুরের উইকেটে মাহমুদউল্লাহর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক তত রানই করল, যতটা বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্পিন স্বর্গে আগে ব্যাট করে ১৩১ রান করেও বোলারদের নৈপুণ্যে জিতেছে বাংলাদেশ। ২৩ রানের জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

বাংলাদেশের ১৩১ রান শুরুতে অস্ট্রেলিয়ার জন্য সহজই মনে হচ্ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম তিন ওভার শেষেই গল্পটা গেল পাল্টে। অফ স্পিনার মেহেদী হাসানের প্রথম বলেই বোল্ড হয়ে যান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালেক্স ক্যারি। নাসুম ও সাকিব আল হাসানের পরের দুই ওভারে নেই জস ফিলিপি ও মোজেস হেনরিকেস। প্রথম তিন ওভারেই তিন উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৫ নম্বর দল অস্ট্রেলিয়া। অল্প রান করেও তখন থেকেই জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।

শেষ পর্যন্ত সে স্বপ্ন পূরণ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দারুণ ফর্মে থাকা মিচেল মার্শ বাদে অস্ট্রেলিয়া দলের কেউই বাংলাদেশের স্পিন ও পেসারদের গতির বৈচিত্র্য বুঝে উঠতে পারেননি। মার্শ একাই দলের আশা বাঁচিয়ে রাখেন ৪৫ বলে ৪৫ রান করে। এ ছাড়া অস্ট্রেলিয়ার ইনিংসে নেই আর কোনো ২০-ঊর্ধ্ব রানের ইনিংস।

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নাসুমের শিকার ৪ উইকেট। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনিই। এ ছাড়া উইকেটের দেখা পেয়েছেন মেহেদী, সাকিব, মোস্তাফিজ ও শরীফুলও। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে কালই।

Previous Post

শহরের মন্ডলপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

Next Post

রূপগঞ্জ ট্র্যাজডি : ২৪ দেহবশেষ হস্তান্তর করবে জেলা প্রশাসন

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক
Lead 1

আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন
Lead 1

‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি
Lead 1

নাজমুস সাদাত এবার নারায়ণগঞ্জের প্রথম ভিসি

Next Post
রূপগঞ্জ ট্র্যাজডি : ২৪ দেহবশেষ হস্তান্তর করবে জেলা প্রশাসন

রূপগঞ্জ ট্র্যাজডি : ২৪ দেহবশেষ হস্তান্তর করবে জেলা প্রশাসন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য