• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঋণ করে অগ্রিম বেতন দিলেন পোশাক মালিক

Thursday, 9 April 2020, 9:17 pm
ঋণ করে অগ্রিম বেতন দিলেন পোশাক মালিক
29
SHARES
92
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সময়ে সবাই কমবেশি সংকটে। অনেক প্রতিষ্ঠান এ পরিস্থিতিতেও জোর করে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে। অনেকে ব্যয় কমাতে শ্রমিক ছাঁটাই করছে বা তাঁদের অর্ধেক বেতন দিচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে এমন সব অভিযোগ উঠছে।

এর মধ্যেও ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছে এসপি গ্রুপ। গাজীপুরে রয়েছে এই গ্রুপের এএমসি নিট কম্পোজিট লিমিটেড ও এসপি ফ্যাশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। সেখানে কাজ করেন ৩ হাজার ৩০০ শ্রমিক-কর্মচারী। করোনা ভাইরাস বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে কারখানাটি ছুটি। কিন্তু শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতার পাশাপাশি এপ্রিল মাসেরটাও অগ্রিম দেওয়া হয়েছে। শ্রমিকদের দেওয়া হয়েছে ঈদ বোনাস ও চাকরি না হারানোর নিশ্চয়তা।

শ্রমিকদের সুরক্ষার কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুবোল চন্দ্র সাহা।

মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘ইউরোপের ক্রেতারা তাদের ক্রয়াদেশ স্থগিত করেছে। এরপরই আমরা কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। তবে হাতে পর্যাপ্ত টাকা ছিল না। একটি বেসরকারি ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছি। তা দিয়ে ৩ হাজার ৩০০ শ্রমিকদের দুই মাসের বেতন–ভাতা পরিশোধ করেছি।’

অগ্রিম বেতন দেওয়ার বিষয়ে এই ব্যবসায়ী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে মাত্র ৩০টি যন্ত্র নিয়ে কারখানা শুরু করেছিলাম। বর্তমানে ৩ হাজার ৩০০ শ্রমিক আমার কারখানায় কাজ করেন। আমার গাড়ি–বাড়ি, সরকারের দেওয়া সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মর্যাদা—সবকিছুর পেছনে এই শ্রমিকদের অবদান রয়েছে। এই দুঃসময়ে কীভাবে তাঁদের অবদান অস্বীকার করব ? শ্রমিকদের হাতে টাকা নেই। মার্চের বেতন খরচ হয়ে গেছে। কারখানা বন্ধ থাকায় এখন তাঁদের সম্মান নিয়ে বেঁচে থাকা কষ্টকর। এপ্রিলের বেতনটা হাতে থাকলে সংকটে পড়বেন না।’

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ মার্চ থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। তবে তখন তা আমলে নেননি তৈরি পোশাক কারখানার অনেক মালিক। ২৫ মার্চ পোশাক কারখানাগুলোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন। এরপর তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোর বড় দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ তাদের সদস্যদের প্রতি কারখানা বন্ধের অনুরোধ জানায়। সে অনুযায়ী ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ ছিল। তবে এই সাধারণ ছুটির মধ্যেই ৫ এপ্রিল কারখানা চালুর ঘোষণা দেন মালিকেরা। করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে গাড়িও বন্ধ। এর মধ্যেই বহু কষ্টে কর্মস্থলে ফেরেন লাখো শ্রমিক। এ নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে আবার বাড়ি ফিরে যেতে থাকেন শ্রমিকেরা।

শ্রমিকদের এই দুর্ভোগ নজর এড়ায়নি সুবোল চন্দ্রের। তিনি বলেন, ‘মালিক নয়, একজন নাগরিক হিসেবে শ্রমিকদের এই দুর্ভোগ আমাকে ব্যথিত করেছে। হাজার হাজার শ্রমিক রোদে পুড়ে হেঁটে কর্মস্থলে ফিরেছেন। পরদিন আবার তাঁরা দলে দলে বাড়ি ফিরে গেছেন। আমি করোনাভাইরাসের ভয়ে দিনের পর দিন কারখানায় যাই না। শ্রমিকদের কেমন করে কাজে আসতে বলি?’

সুবোল চন্দ্রের উপলব্ধি, অনেকেই বলছেন, শ্রমিকেরা কেন গ্রামে ফিরে গেলেন। কিন্তু কেউ বোঝার চেষ্টা করছেন না, ওরা ছোট্ট একটা ঘরে চার-পাঁচজন মিলে বাস করেন। একটু ভালো থাকার জন্য গ্রামের চলে যাওয়াটা অন্যায় নয়। এটাই সত্য যে জীবনের সবটুকু সময় দিয়ে শ্রমিকেরাই এই খাতটাকে টিকিয়ে রেখেছেন। এই খাতের মূল চালিকা শক্তি তাঁরাই। তাই শ্রমিকদের অবশ্যই যথাযথ মূল্যায়ন করতে হবে। (প্রথম আলো)

এমন ঘটনা ছাড়াও  নিজের ফেসবুক ওয়ালে সৌরভ ভূইয়া লিখেছেন : 
তিনি তার কারখানার তিনহাজার শ্রমিকের মার্চ এপ্রিলের বেতন তো দিয়েছনই,সামনে তাদের দুঃসময়ের দায় বহন করবার নিশ্চয়তাও দিয়েছেন। তাই অবাক হয়ে ভাবছি,মালিকও তাহলে মানুষ হয় !!!
মালিক মানুষটার নাম সুবল চন্দ্র সাহা। নারায়ণগঞ্জ এস পি গ্রুপের মালিক। তার অধিনে চাকরি করেন তিন হাজার শ্রমিক কর্মচারী। তিনি শ্রমিক কর্মচারী সকলেরই দুই মাসের বেতন দিয়ে ২৬ মার্চ থেকে পরবর্তী ৩৫ দিনের ছুটি দিয়ে দিয়েছেন। বিকাশে ঈদ বোনাস পাঠিয়ে দেওয়ার প্রতিস্রুতি দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে নিয়ম অনুযায়ীই ছুটি বাড়িয়ে দেবেন। তাতে বেতন এবং চাকরি কোন ধরণের হুমকির মধ্যে পড়বে না বলে শ্রমিক কর্মচারীদের জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত অমানবিকতার এই সময়ে নিশ্চয় তিনি আমাদের স্রদ্ধা পাওয়ার অধিকার রাখেন।
বিশেষ দ্রষ্টব্যঃ তিনি ঋণ খেলাপি নন
Previous Post

নারায়ণগঞ্জ থেকে সর্দি-জ্বরে আক্রান্ত যুবক হিলিতে, স্থানীয়দের আতঙ্ক

Next Post

বিয়ে করে সোনারগাঁয়ের সেই কর্মকর্তা জরিমানার পর এবার বরখাস্ত !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
বিয়ে করে সোনারগাঁয়ের সেই কর্মকর্তা জরিমানার পর এবার বরখাস্ত !

বিয়ে করে সোনারগাঁয়ের সেই কর্মকর্তা জরিমানার পর এবার বরখাস্ত !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য