• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এখন কোথায় হারকিউলিস !

Tuesday, 5 February 2019, 2:33 pm
এখন কোথায় হারকিউলিস !
14
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

মাত্র তিন দিনের ব্যবধানে অজ্ঞাত হারকিউলিসের বদৌলতে দলবেধে ধর্ষন মামলার আসামী কাররক্ষী মৃদুল ধর্ষণের শিকার কিশোরীকে বিয়ে করার শর্তে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার ঘটনায় আদালত চত্তরে তোলপাড়ের সৃষ্টি হয়েছে ।

কোথায় এখন হারকিউলিস ? কোন হারকিউলিসচক্র ধর্ষক মৃদুলকে জামিন করালো ? হারকিউলিসরা তো ধর্ষনকারীদের মারছে আবার রক্ষাও করছে ! আইনের কোন বিধান না থাকার পরও কি করে আপোষ -মীমাংশা ও জামিন অযোগ্য দলবেধে ধর্ষন মামলার আসামী মৃদুল জামিন পেলো ? হারকিউলিস চক্র এখন কোথায় ? যারা ঝালকাঠিতে শুক্রবার ১ ফেব্রুয়ারী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিব হাসানকে গলায় চিরকুট লিখে ( ধর্ষকের পরিণতি ইহাই ) হত্যা করে । এ মামলার অপর আসামি হাসান সজল জোমাদ্দারকেও হত্যা করে গলায় চিরকুট বেঁধে লাশ ফেলে রাখা হয়েছিল ধানক্ষেতে। এমন মন্তব্য নারায়ণগঞ্জ আদালত পাড়ার অনেক ক্ষুব্ধ আইনজীবীর।

ঘটনার বিবরণে প্রকাশ,

স্কুল সার্টিফিকেট, ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহার, আদালতে ২২ ধারায় জবানবন্দি—সব জায়গায় ধর্ষণের শিকার কিশোরীর বয়স ‘১৫ বছর’। সেই কিশোরীকেই বিয়ে করবেন—এমন প্রতিশ্রুতিতে গ্রেপ্তারের মাত্র আট দিনের মাথায় জামিন পেয়েছেন রূপগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামি কারারক্ষী মৃদুল হোসাইন।

সোমবার ৪ ফেব্রুয়ারী দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি শেষে বিচারক আনিসুর রহমান আসামির সাত দিনের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত আসামি মৃদুল হোসাইন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষী।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন জানান, আসামি পক্ষের আইনজীবী আবদুর রব ওই কিশোরীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে আদালতে হলফনামা উত্থাপন করেছেন। আদালত সেটা আমলে নিয়ে ওই কিশোরীর বাবা, মা ও আসামির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কিশোরীর সঙ্গে আসামির বিয়ের জন্যই জামিন মঞ্জুর করেছেন।

গত ২৬ জানুয়ারি রূপগঞ্জ থানায় ওই কিশোরীর মায়ের করা মামলার এজাহারে দেখা যায়, ২৫ জানুয়ারি সন্ধ্যায় দশম শ্রেণির ওই শিক্ষার্থী তার নানাবাড়িতে ওয়াজ শুনতে এসে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকার মৃদুল হোসাইন, সিয়াম মিয়া ও নিজাম উদ্দিনকে আসামি করে মামলা হয়। ২৭ জানুয়ারি বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার প্রধান আসামি মৃদুল হোসাইন গ্রেপ্তার হন।

আদালতে দেওয়া হলফনামায় দেখা যায়, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর এক দিন আগে বয়স তিন বছর বেশি ছিল। হলফনামা মতে, গত ২৪ জানুয়ারি উভয় পরিবারের সম্মতিতে ১০ লাখ টাকা দেনমোহরে নারায়ণগঞ্জের নোটারি পাবলিকের কার্যালয়ে মৃদুল ও ওই কিশোরীর বিয়ে হয়। হলফনামায় দশম শ্রেণির ওই শিক্ষার্থীর বয়স দেখানো হয় ১৮ বছর। তবে ওই কিশোরীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শিক্ষা সনদ ও আদালতে দেওয়া ২২ ধারার জবানবন্দি অনুযায়ী বয়স ১৫ বছর।

ধর্ষণের এক দিন আগে কেমন করে ওই কিশোরীর বয়স তিন বছর বেড়ে গেল ? জানতে চাইলে আসামিপক্ষের আইনজীবী আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন ভালো বলতে পারবেন।’ এ ব্যাপারে জানতে চাইলে মোহসিন বলেন, ‘বারের সেক্রেটারি হিসেবে আজকে অন্তত ৩০টি মামলার পক্ষে দাঁড়িয়েছি। মামলাটা আমার না হওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছুই বলতে পারছি না।’

ওই কিশোরীর নানার সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরীর মা কারারক্ষীর বিরুদ্ধে মামলা করার পর থেকেই বিষয়টি আপস–মীমাংসার প্রস্তাব আসতে থাকে বিভিন্ন মহল থেকে। প্রথম আলোকে তিনি বলেন, ‘জামিনে সুবিধা করার জন্য ১০ লাখ টাকা দেনমোহরে কোর্টে ওদের বিয়া হইছে। কথা হইছে ছেলে পক্ষ মাইয়ারে ৮ শতাংশ জমি লিখে দিব। মামলার অন্য দুই আসামি মোট ছয় লাখ টাকা জরিমানা দিব।’ অপ্রাপ্তবয়স্ক একজন শিক্ষার্থীর সঙ্গে কীভাবে বিয়ে হলো ? জানতে চাইলে তিনি বলেন, ‘যা করার অ্যাডভোকেট করতাছে।’ একজন ধর্ষণের আসামির সঙ্গে কেন বিয়ে দেওয়া হলো? এ প্রশ্নের জবাবে নানা বলেন, ‘ওসি সাহেব আর এসআই (মামলার তদন্তকারী কর্মকর্তা) যেভাবে বলছে, সেভাবেই কাজ হইছে। এর বাইরে যাওয়ার তো উপায় নাই।’

সোমবার বিকেলে ওই কিশোরীর পৈতৃক বাড়িতে গেলে কথা হয় কয়েকজন আত্মীয়ের সঙ্গে। পুলিশের মধ্যস্থতায় দুপক্ষের আপস মীমাংসা হয়েছে বলে তাঁরা জানান।

তবে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হক বলেন, ‘আপস-মীমাংসা কিংবা আসামির জামিন কোনো কিছু সম্পর্কেই আমার জানা নেই।’ মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই ফরিদ আহমেদ বলেন, ‘মীমাংসার কথা শুনেছি। তবে এ বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ ছিল না।’

মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী বলেন, ‘ধর্ষণ এখন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ওই কিশোরীর পরিবার রাষ্ট্রের কাছে বিচার চাইতে আসে ঠিকই, কিন্তু আমাদের সামাজিক অবস্থা ও ন্যায়বিচারের অভাবে অধিকাংশ ক্ষেত্রেই তারা আসামির সঙ্গে আপস-মীমাংসায় বাধ্য হয়। এর ফলে সমাজে ধর্ষণ আরও উৎসাহিত হচ্ছে।’

নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক পপি রানী সরকার বলেন, ‘এমন ঘটনার পর মনে হয় আমাদের সকল আয়োজনই যেন ধর্ষণের আসামিকে বাঁচানোর পক্ষে। বিয়ে দিয়ে হোক কিংবা আপস-মীমাংসা, অধিকাংশ ক্ষেত্রেই আসামি ধরাছোঁয়ার বাইরে থাকেন।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন প্রথম আলোকে বলেন, আদালতে মিথ্যা তথ্য দেওয়া হলে এ বিষয়ে নতুন করে মামলা হবে। রাষ্ট্রীয় আইন ও সামাজিক পরিস্থিতির কারণে ওই কিশোরী এবং তার পরিবার অধিকাংশ ক্ষেত্রেই আপস মীমাংসায় বাধ্য হয়। আইনের সংশোধনের মাধ্যমে এমন ঘটনা কমিয়ে আনা সম্ভব।

Previous Post

নারায়ণগঞ্জে আলোচিত হারুন ও সমালোচিত আনিস !

Next Post

দলবেধে ধর্ষন মামলায় ৫ ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
দলবেধে ধর্ষন মামলায় ৫ ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

দলবেধে ধর্ষন মামলায় ৫ ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য