• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

এসপি হারুনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুদক বিব্রত

Friday, 22 November 2019, 1:32 am
এসপি হারুনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুদক বিব্রত
43
SHARES
138
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া এসপি মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ গেছে ।

আর এমন অভিযোগ নিয়ে অভিযোগকারী পক্ষ এবং এসপি হারুন পক্ষ যার যার অবস্থান টিকিয়ে রাখতে চালিয়ে যাচ্ছে ব্যাপক তৎপরতা । নির্ভরযোগ্য একটি সুত্র থেকে এমন তথ্যের পাশাপাশি জানা গেছে আরো চমকপ্রদ তথ্য ।  দুই পক্ষের পক্ষ থেকে এমন জোড়ালো তদ্বিরের কারণে দূর্ণীতি দমন কমিশন রয়েছে বিব্রতকর অবস্থায় ।  এসপি হারুনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কি ব্যবস্থা নেয়া হবে তা নিয়েও দূদক রয়েছে সিদ্ধান্তের অপেক্ষায় ।

জানা যায়, গত রবিবার দুদকে এই অভিযোগ জমা দেন সালেহ উদ্দিন নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তিনি মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বলেন, দুদকে এসপি হারুনের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জমা দিয়েছি।

এর আগে এসপি হারুনের বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে গত ১২ নভেম্বর উচ্চ আদালতে রিট করেছিলেন সালেহ উদ্দিন। ওইদিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হয়।

আদালত রিটকারী আইনজীবীকে বলেন, ‘আগে অভিযোগগুলো দুদক এবং পুলিশ সদর দপ্তরে দাখিল করুন। তারা কোনো ব্যবস্থা না নিলে হাইকোর্টে আসবেন। আমরা তখন বিষয়টি দেখব।’ পরে রিটটির শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করে আদালত।

সালেহ উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, ‘আদালতের শুনানির পর দুই দফায় পুলিশ সদর দপ্তর ও দুদকে চিঠি দেয়া হয়েছে। সবশেষ গত ১৭ নভেম্বর দুদকে একটা চিঠি দেয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এসপি হারুনকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এরপর কোর্টের নজরে আনা হবে।’

গত ৩ নভেম্বর নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশীদকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে (ট্রেনিং রিজার্ভ) সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দপ্তরে যোগদান করে নিয়মিত অফিস করলেও বিতর্কিত এই পুলিশ কর্মকর্তাকে এখনও কোনো দায়িত্ব দেয়া হয়নি। তিনি দপ্তরে আসেন আর সই করে করে চলে যান। তবে তিনি তার পদমর্যাদা ও বেতন ভোগ করবেন।

আইনজীবী সালেহ উদ্দিন বলেন, ‘পুলিশের উপর জনগনের আস্থা ও বিশ্বাসের একটা ব্যাপার আছে। এখানে তিনি (এসপি হারুন) কি করেছেন সেটা অন্তত তদন্ত করে জানা দরকার। কারণ পুলিশের প্রতি মানুষের পাবলিক কনফিডেন্স (গণ-আস্থা) আছে।’

২০১১ সালে সংসদের তৎকালীন বিরোধীদল বিএনপির হরতাল চলাকালে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়ে আলোচনায় আসেন এসপি মোহাম্মদ হারুন অর রশিদ। এরপর গাজীপুর সিটি নির্বাচনের সময়ও ওই জেলার পুলিশ সুপারের থাকার সময় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বিএনপি।

গত ৩১ অক্টোবর রাতে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে ও আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলের ব্যবহৃত গাড়িটি চালকসহ ঢাকা ক্লাব থেকে নিয়ে যাওয়া হয়। পরদিন ১ নভেম্বর মধ্যরাতে গুলশানের বাসা থেকে রাসেলের স্ত্রী ফারাহ রাসেল ও তার ছেলে আনাব আজিজকে বাসা থেকে তুলে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

পৃথক জায়গা থেকে গাড়ি, এর চালক ও রাসেলের পরিবারের সদস্যদের পুলিশ নিয়ে গেলেও ২ নভেম্বর এসপি হারুন সংবাদ সম্মেলন করে জানান, পুলিশ গাড়িটি আটকের পর এর ভেতর থেকে মাদক ও গুলি উদ্ধার করেছে। তখন গাড়িতে ছিলেন রাসেলের স্ত্রী ও সন্তান।

তবে পুলিশ সুপার হারুনের গল্পে অন্তরায় হয়ে দাঁড়ায় শওকত আজিজ রাসেলের বাসার সিসিটিভি ফুটেজ। তাতেই বিতর্কিত হয়ে পড়েন পুলিশের এই কর্মকর্তা। এরপর ৩ নভেম্বরই নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে এসপি হারুনকে ঢাকায় পুলিশ সদর দপ্তরের টিআর শাখায় বদলি করা হয়।

Previous Post

না.গঞ্জ আ.লীগে ‘অনুপ্রেবশকারী’র আংশিক তালিকা

Next Post

লেবাসধারী ভন্ডটার ভন্ডামী বন্ধ হবে কবে ? চাঁদাবাজি ও নির্যাতন চলছেই

Related Posts

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

Next Post
লেবাসধারী ভন্ডটার ভন্ডামী বন্ধ হবে কবে ? চাঁদাবাজি ও নির্যাতন চলছেই

লেবাসধারী ভন্ডটার ভন্ডামী বন্ধ হবে কবে ? চাঁদাবাজি ও নির্যাতন চলছেই

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য