• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

করোনা আতংকে প্রবাসী কে নিয়ে লঙ্কাকাণ্ড

Tuesday, 17 March 2020, 7:25 pm
করোনা আতংকে প্রবাসী কে নিয়ে লঙ্কাকাণ্ড
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

সোনারগাঁ উপজেলায় মঙ্গলবার সকালে মোগরাপাড়া এলাকায় বিয়ের জন্য পাত্রী দেখতে এসে করোনা রোগী সন্দেহে জগনাথ নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে আটক করেছে এলাকাবাসী। পরে সোনারগাঁ থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করে। আটককৃত যুবক কুমিল্লা দাউদকান্দি উপজেলার স্বপহাম গ্রামের হরিদাসের ছেলে।

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে আসা প্রবাসী এক যুবককে নিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে। সে ইতালি থেকে এসেছে এবং তার শরীরে করোনা ভাইরাস রয়েছে এমন সন্দেহে এলাকাবাসীর মধ্যে হুলস্থূল পড়ে যায়। যে বাড়িতে ওই যুবক বেড়াতে এসেছেন সে বাড়িও ঘেরাও করে রাখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানা পুলিশকেও।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালের দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রবাসী ওই যুবক কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বপহাম গ্রামের হরিদাসের ছেলে জগন্নাথ (৩৭)। তিনি ভৈরবদী গ্রামে তার আত্মীয় হরি কিশোরের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা বলছেন, ওই যুবক সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরত এসেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লাতে। তিনি এসেই তার আত্মীয় সোনারগাঁয়ে হরি কিশোরের বাড়িতে বেড়াতে আসেন এবং এখানে সেখানে অবাধে চলাফেরা করছিলেন। এতে লোকজনের সন্দেহ হয় তার শরীরে করোনা ভাইরাস রয়েছে।

এ ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয়। পরবর্তীতে যুবককে অবাধে চলাচল করতে নিষেধ করলেও তিনি বিষয়টি কর্ণপাত না করায় সন্দেহ আরো ঘনীভূত হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে ঢাকার একটি হাসপাতালে পাঠিয়েছে বলে এলাকাবাসী জানান।

তবে সোনারগাঁ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. মনিরুজ্জামান এ ব্যাপারে বলেন, আমরা কাউকে আটক করিনি। আর ওই যুবক ইতালি থেকে এসেছেন বলেও নিশ্চিত নই। তবে তিনি সিঙ্গাপুর বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এসেছেন বলে তার আত্মীয়ের কাছ থেকে শুনেছি।

ওসি আরও বলেন, এলাকাবাসীর ধারণা ছিল প্রবাস ফেরত ওই যুবকের শরীরে করোনা ভাইরাস রয়েছে। এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ গেলেও তাকে পাওয়া যায়নি। শুনেছি পুলিশ যাওয়ার আগেই সে ওই গ্রাম থেকে চলে গেছে।

এদিকে এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি গুজব বলে নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে লোকও পাঠিয়েছি। আমাদের ইউএনও’র মাধ্যমে খবর নিয়ে জানতে পেরেছি পুরো বিষয়টি গুজব।

তিনি বলেন, ছেলেটির বাড়ি কুমিল্লাতে। এক মাস আগে সে সিঙ্গাপুর থেকে এসেছে। তার পরিবার বিয়ে ঠিক করে কিন্তু সে বিয়েতে রাজি হচ্ছে না। তাই পরিবারের চাপের মুখে সে সোনারগাঁয়ে তার বোনের বাড়িতে এসে লুকিয়ে ছিল।

সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ আরো বলেন, বিষয়টা যতটুকু বুঝেছি, পাত্রী পক্ষই কৌশলে সোনারগাঁয়ে গুজব ছড়িয়েছে সে ইতালি থেকে এসেছে এবং তার শরীরে করোনা ভাইরাস আছে ।

Previous Post

বঙ্গবন্ধুর জন্মদিন আজ, শুরু হলো মুজিব বর্ষ

Next Post

“বেকার হবে ১ কোটি মানুষ”-সেলিম ওসমানের ভয়ংকর তথ্য

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
“বেকার হবে ১ কোটি মানুষ”-সেলিম ওসমানের ভয়ংকর তথ্য

“বেকার হবে ১ কোটি মানুষ”-সেলিম ওসমানের ভয়ংকর তথ্য

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য