• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

কি যে কন, আমাগো আবার ঈদ !

রূপগঞ্জে পানিবন্দি ২০০০ পরিবার

Friday, 31 July 2020, 1:02 am
কি যে কন, আমাগো আবার ঈদ !
7
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

ঠিকমতো খাইবার পারি না। একবার রানলে (রান্না) তিনবার খাই। অনেক সময় না খাইয়া থাহি। ঘরে বুড়া-বুড়ি ও সাত বছরের পোলাডারে না খাওইয়া রাহি। কইলজাডা ফাইডা যায়। সাধে কি আর এইডা করি। ঈদের কতাতো চিন্তাও করবার পারি না।

আমাগো গরিবগো আবার ঈদ আছেনি। ১৫ দিন ধইরা পানির তলে। কেউ খবর লয় নাই। রোজার ঈদ করোনার লেইগ্যা করবার পারি নাই। আর কোরবানির ঈদ করা অইলোনা পানির লেইগ্যা। এভাবেই ক্ষোভ আর কষ্ট নিয়ে কথাগুলো বললেন, রূপগঞ্জের নয়ামাটি এলাকার ঝুনু বেগম। কেবল ঝুনু বেগমের পরিবারই নয়। রূপগঞ্জ ও রাজধানী ঢাকার নিম্নাঞ্চলের পানিবন্দি ২০০০ পরিবারের ঈদ ম্লান হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রূপগঞ্জ ও রাজধানী নিম্নাঞ্চলের প্লাবিত এলাকাগুলো ঘুরে পানিবন্দি মানুষের করুণ চিত্র দেখা গেছে। আর দুদিন পর ঈদ হলেও এসব পরিবারগুলোতে ঈদের কোনো আনন্দ নেই। অনেকের ঘরে রান্না করার চুলা নেই।

অনেকের ঘরের ভেতর পানি। দুই বেলা খাওয়া এখন স্বপ্নের মতো হয়ে গেছে এসব এলাকাবাসীর। ঈদ এসব এলাকাবাসীর কাছে এখন নিরান্দন। বেলা ১১টা। বাবুর জায়গা এলাকার চম্পা বেগম। বয়স ৩৭ কি ৩৮। ঘরে চৌকাঠে বসেই কাপড় পরিষ্কার করছিলেন।

ক্যামেরা তাক করতেই বিষণ্নতা নিয়ে প্রশ্ন ছুঁড়েন, ছবি তুইল্যা কি করবেন। কত কষ্টে আছি কেউ তো খবর লয়না। ছয়জনের সংসার। এই পানির মাঝখানে থাইক্যা কেমনে বাঁচন যায়। দুদিন পরে ঈদ। কি রানমু (রান্না), আর কি খামু ? পোলাডায় কানতাছে শার্ট-প্যান্ট কিনা দিতাম, টেকা নাই। করোনায় দিল এক ঈদ শেষ কইরা। আর বন্যায় দিল আরেক ঈদ শেষ কইরা।

সরেজমিনে ঘুরে দেখা দেখা গেছে, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি, দেইলপাড়া, মালিরটেক, পিরুলিয়া, ছনেরটেক, চাঁনখালী, দক্ষিণপাড়া, বসুলিয়া, রাতালদিয়া, রাজধানী ঢাকার ৭৫নং ওয়ার্ডের ইদারকান্দি, দক্ষিণ ফকিরখালী, বালুরপাড়া, বাবুর জায়গা, দাসেরকান্দি, গৌড়নগর, নাসিরাবাদ, শেখের জায়গা এলাকাসহ আরো বেশ কিছু এলাকার ২ হাজার পরিবারের মাঝে ঈদের কোনো আবেশ নেই। এলাকার মানুষগুলো পানি থেকে রক্ষা পেতে ও খেয়ে-পড়ে কোনোমতে বেঁচে থাকার চেষ্টা করছে।

দাসেরকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, মাসুদা বেগম দরজার ফাঁকে অদূরে কি যেন দেখছেন। কাছে কি জানতে চাইলে বলেন, পোলাপানগুইলা ওগো দাদির লগে কোষা দিয়া খাওয়ানের পানি আনতে গেছে। ৪ জন পোলাপান লইয়া গেছে। আল্লায় না করুক যদি কিছু অইয়া যায়। হেউডা দেখতাছিলাম।

তিনি বলেন, আরে ভাই ঈদ কিয়ের। আমাগো আবার ঈদ আছে নাকি। দেহেন ঘরের মাঁচা উঁচা করছি। হেরপরেও পানি। হাপ (সাপ), বিচ্ছুর ভয় নিয়া রাইত কাডাই। আমাগো ঈদ নাই ভাই। খাইয়াই বাঁচি না।

বাবুর জায়গা এলাকার গৃহবধূ শেফালী বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, তার ঘরের মেঝে সমান পানি। রান্নাঘর তলিয়ে গেছে। থাকার ঘরে চুলা নিয়ে কোনমতে রান্না করে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, অহনইতো ঠিকমতো খাইবার পারি না। ঈদের দিন যদি রানবার পারি তাইলে খামু। আর না পারলে খাইতাম না।

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম আহম্মেদ বলেন, নয়ামাটি, দেলপাড়া, মালিরটেকসহ যেসব এলাকার বাড়িঘর পানির নিচে, এদের খোঁজ-খবর নিয়ে সরকারিভাবে ও ব্যক্তি উদ্যোগে সহযোগীতা করা হচ্ছে। তবে সরকারিভাবে আরো সহযোগীতা আসলে ভালো হতো। (কালের কন্ঠ)

Previous Post

এবার ঈদেও প্যারাডাইসের শ্রমিকরা নিরাশায় ! ম্যানেজ নেতা-নেতৃবৃন্দ

Next Post

আইভী বহরে ঢিল ছোঁড়া আসাদের উস্কানিতে ক্ষুব্ধ হকাররা

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’
Lead 4

মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Lead 4

আড়াইহাজারে সুতার মিলে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ
Lead 4

বাবার সামনেই মুহূর্তেই নিভে গেল শিশু ফাইজার প্রাণ

Next Post
আইভী বহরে ঢিল ছোঁড়া আসাদের উস্কানিতে ক্ষুব্ধ হকাররা

আইভী বহরে ঢিল ছোঁড়া আসাদের উস্কানিতে ক্ষুব্ধ হকাররা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য