• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

‘গীবত গাওয়া হচ্ছে ওসমান পরিবারের ভাড়া খাটাদের কাজ’

Friday, 8 October 2021, 10:52 pm
‘গীবত গাওয়া হচ্ছে ওসমান পরিবারের ভাড়া খাটাদের কাজ’
9
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

সন্ত্রাসীদের হাতে নিহত মেধাবী শিক্ষার্থী  তানভীর ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন,” আমি ওসমান পরিবারের ভাড়াখাটা বক্তাকে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেনে নিন ত্বকীর ঘাতক কারা।“

‘গত মাসে দেখলাম, ওসমান পরিবারের ভাড়াখাটা এক বক্তা বললেন যে, ত্বকীকে হত্যার জন্য ওসমান পরিবারকে কেন দায়ী করা হয় ? তার উদ্দেশ্যে বলছি, ত্বকী হত্যার তদন্ত প্রথমে পুলিশ করেছে । আমরা ওসমান পরিবারকে কেন খুনি-ঘাতক পরিবার বলি তা পুলিশকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। এর পরে র‌্যাব এই হত্যাকান্ডের তদন্ত সম্পন্ন করেছে। তারা একটি অভিযোগপত্র সংবাদ সম্মেলন করে জাতির সামনে উপস্থাপন করেছে। সুতরাং ওসমান পরিবারকে কেন ঘাতক পরিবার বলি তা র‌্যাবকে জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে। সর্বপোরি আজ থেকে ৫ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে নারায়ণগঞ্জের কিছু দলীয় লোকজনের সামনে তিনি বলেছিলেন, ত্বকীকে কারা হত্যা করেছিল তা আমি জানি, কারা কারা ত্বকীর হত্যাকারীদের দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল আমি তাও জানি এবং সব গোয়েন্দা রিপোর্ট আমার কাছে রয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে প্রাঙ্গণে ত্বকী হত্যার ১০৩তম মাসে বিচার দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক-প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ওসমান পরিবারের এই ভাড়া খাটা বক্তাদের দায়িত্ব হচ্ছে ওসমান পরিবারের খুন, সন্ত্রাস, চাঁদাবাজির পক্ষে বক্তৃতা করা। তাদের এই অপর্কমের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিষোদগার এবং গীবত গাওয়া হচ্ছে এই ভাড়া খাটা বক্তাদের কাজ। ওসমান পরিবার গোটা নারায়ণগঞ্জকে কুক্ষিগত করতে চায়। নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়িক সংগঠন এবং ক্লাব এগুলোকে তারা পকেটস্থ করতে চায়। কারণ তারা জানে এসব সংগঠনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতায় যেতে পারবে না। ওসমান পরিবার বাঘকে যতটা ভয় না পায় তার থেকে বেশি নির্বাচনকে ভয় পায়। কারণ তারা জানে যদি মানুষ স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পায় তাহলে তাদের জামানত থাকবে না।’

রফিউর রাব্বি বলেন, ‘দেশে বিচারব্যবস্থা স্বাধীন হলে একটি হত্যার বিচারের অভিযোগ তৈরি হয়েও তা সাড়ে আট বছর আটকে থাকে না। ত্বকীর ঘাতকরা যেহেতু সরকার দলীয় সেহেতু ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। আমরা এ বৈষম্যমূলক, গণবিরোধী বিচার-ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা সংবিধানে উল্লেখিত জনগণের অধিকারগুলোর বাস্তবায়ন চাই। স্বাধীন মত প্রকাশের অধিকার, বিচার পাওয়ার অধিকার, ভোট দেয়ার অধিকার, মানবিক মর্যাদানিয়ে বেঁচে থাকার অধিকার চাই। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেতে চাই।’

এ সময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সশাহীন মাহমুদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সমমনার সভাপতি দুলাল সাহা, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক দীপু, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ, সামাজিক সংগঠন বাতায়নের সংগঠক মাইনুদ্দিন মানিক, সিপিবি শহর সম্পাদক সুজয রায় চৌধুরী বিকু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সম্পাদক প্রদীপ সরকার প্রমুখ।

Previous Post

রূপগঞ্জে মায়ের সাথে অভিমানে শিক্ষার্থী আত্মহত্যা

Next Post

‘বাড়ছে তালাক জালিয়াতি’

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
‘বাড়ছে তালাক জালিয়াতি’

‘বাড়ছে তালাক জালিয়াতি’

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য