• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ছাত্রদল নেতা রনি বাহিনীর তান্ডব !

Saturday, 6 February 2021, 8:21 pm
ছাত্রদল নেতা রনি বাহিনীর তান্ডব !
29
SHARES
95
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকারের বাসা থেকে ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীকে তুলে নিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে জেলা ছাত্রদল সভাপতি রনির ক্যাডার বাহিনী।

শনিবার (৬ ফেব্রুুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার  মাসদাইরে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর সিদ্দিকীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে ডিবি পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে রনি বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।

এসময় বিএনপির শীর্ষ নেতারা আহত ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলার সাথে স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপ জড়িত রয়েছে বলে আহত নেতাকর্মীদের অভিযোগ। তাদেও দাবি, তৈমুর আলম খন্দকারের বাসায় আয়োজিত মতবিনিময় সভাটি পন্ড করতেই পরিকল্পিত এই হামলা চালানো হয়।

সূত্র জানায়, শনিবার বিকেলে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারের বাসায় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাগর সিদ্দিকী নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নিতে যায়। এদিকে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জেলা ছাত্রদলের সভাপতি রনির ক্যাডার বাহিনী আগ্নেয়াস্ত্র,দেশীয় তৈরীর ধারালো অস্ত্র, স্ট্যাম্প, লোহার পাইপ নিয়ে সাগর সিদ্দিকী ও তার সহকর্মীদের উপর হামলা চালায়। হামলাকারীরা অস্ত্রের মুখে জিম্মী করে ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীকে তুলে নিয়ে হত্যার চেষ্টা চালায়।

এ সময় সাগর সিদ্দিকীকে উদ্ধারে এগিয়ে এলে সন্ত্রাসীদের হামলায় জাকির, উজ্জল, মামুন, রবিউলসহ ৮/৯জন আহত হয়। হামলার সংবাদ পেয়ে তৈমুর আলম খন্দকারের বাড়ির ভেতর থেকে বেড়িয়ে আসেন তৈমুর আলম খন্দকার, মাশুকুল ইসলাম রাজিব, শাহ আলম মুকুল, সাদেকসহ সিনিয়র নেতারা বেড়িয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

এসময় রনির ক্যাডার বাহিনীর হাত থেকে বেশ কিছু লোহার পাইপ, স্টাম্প উদ্ধার করে। ঘটনার সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) ও ফতুল্লা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে রনির ক্যাডার বাহিনীর দৌড়ে পালিয়ে যায়। এবং দ্রুত  মত বিনিময় সভা শেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

অন্যদিকে, আহত ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীসহ আহতদের উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার, যুগ্ম আহবায়ক আব্দু, সদস্য মাশুকুল ইসলাম রাজিব, কেন্দ্রীয় যুবদল নেতা সাদেকুর রহমান সাদেক, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সজিবসহ শীর্ষ নেতারা হাসপাতালে ছুটে যান এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।

আহত সাগর সিদ্দিকী জানায়, হামলার সময় জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির বাবা মোস্তফা কন্ট্রাক্টর, ভাই রুবেল, ভাগ্নে ইয়াসির আরাফাত, মেহেদী হাসান দোলন, পল্লব, সাজ্জাদ হোসেন সাজ, কাজী মোস্তাকিম, সজিব ওয়াজেদ জয়, তোফায়েল,শান্ত, সুমন, বিসিকের ঝুট সন্ত্রাসী বিল্লাল, রবিউলসহ প্রায় ৪০/৫০ সশস্ত্র ক্যাডার হামলায় অংশ নেয়। ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে এই হামলা চালানো হয়।

এব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানায়, হামলার খবর পেয়ে ফতুল্লা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয় লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Previous Post

'পীরের' কেরামতি

Next Post

রূপগঞ্জের সেই থাই ডন সেলিমের বিরুদ্ধে চার্জশিট

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
রূপগঞ্জের সেই থাই ডন সেলিমের বিরুদ্ধে চার্জশিট

রূপগঞ্জের সেই থাই ডন সেলিমের বিরুদ্ধে চার্জশিট

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য