• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ডিবি থেকে বিতারিত বিতর্কিত সাব্বিত খান

Friday, 19 February 2021, 12:18 am
ডিবি থেকে বিতারিত বিতর্কিত সাব্বিত খান
89
SHARES
288
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সুণাম অক্ষুন্ন রাখতে নারায়ণগঞ্জ পুলিশের কলংক হিসেবে পরিচিতি লাভ করা পুলিশের সেই এএসআই (যিনি নিজেকে দারোগা বলে পরিচয় দিতেন) সাব্বিত খানকে অন্যত্র বদলী করা হয়েছে ।

নানা অপরাধ কার্যক্রমের অভিযোগের বিষয়ে তদন্ত শেষে সাব্বিত খানকে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ফাঁড়িতে বদলী করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে সাব্বিত খানের বিষয়ে অভিযোগের সত্যতা পেয়ে বিভাগীয় ব্যবস্থাসহ তাকে বদলীর বিষয়টি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সোহেল পারভেজ।

প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ ডিবি পুলিশ বিগত সময়ে জেলার সকল থানায় এক ভয়ানক আতংকের নাম হিসেবে নিজেদের দূর্ণাম মারাত্মক অবস্থানে উপনীত করে । গত কয়েক বছর যাবৎ এই ডিবি পুলিশসহ সকল পুলিশের দর্ণাম গুছাতে উর্ধতন কর্মকর্তারা চেষ্টা করলেও সেই চেষ্টাকে গুড়েবালি দিয়ে ম্লান করে দিচ্ছে কতিপয় কিছু পুলিশ সদস্য ।

এদের মধ্যে অন্যতম ডিবি পুলিশের দারোগা পরিচয়দানকারী এএসআই সাব্বিত খান । পুলিশের অনেক সদস্যই নাম প্রকাশ না করার অনুরোদে বলেন, “এই সাব্বিত খান যে কত বড় ধরণের অপরাধী তা শুধু সহকর্মী পুলিশ সদস্যরাই জানেন।

সাব্বিত খান নিজে এএসআই হিসেবে ডিউটিকালীন সময়ে সকল মাদক স্পটে উপস্থিত হয়ে চোখ রাঙ্গানী দিয়ে ফিরে আসে। এরপর ডিউটি শেষে সকল পুলিশকে রেখে একা নিজের মটর সাইকেল নিয়ে ফের মহড়া দিয়ে প্রতিটি মাদক স্পট থেকে নিয়েমিত মাসোয়ারা আদায় করে আসছে দীর্ঘদিন যাবৎ । এই সাব্বিত খানকে ঠেকানো খুবই কঠিন কাজ ।”

এ ছাড়াও মামলার ভয় দেখিয়ে রূপগঞ্জ উপজেলার  বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের জোড়ালো অভিযোগ রয়েছে এই  সাব্বিত খানের বিরুদ্ধে। তিনি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ পরির্দশক (এএসআই) হলেও নিজেকে মটর সাইকেল নিয়ে সকল মাদক স্পটে মহড়া দিয়ে মাসোয়ারা আদায় করে যাচ্ছে মাসের পর মাস যাবৎ । একই সাথে সর্বত্র পরিচয় দিয়ে বেড়ান তিনি ‘দারোগা সাব্বিত খান’ ।

নাম প্রকাশে অনিচ্ছুুক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, উপজেলার ভুলতা ফাঁড়িতে থাকাকালীন সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম ছিল এএসআই সাব্বিত খান। গ্রেফতারি পরোয়ানা কিংবা মামলা ছাড়াই লোকজনকে ফাঁড়িতে নিয়ে যেতেন তিনি। পরে মাদক, ডাকাতিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে ফেলার হুমকি দিয়ে আদায় করা হতো টাকা। প্রতি মাসেই এভাবে ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায় করতেন এএসআই সাব্বিত খান।

ব্যাবসায়ীরা বলেন, কিছুদিন পূর্বে জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও ডিবি পুলিশ রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালান করে । এই অভিযানে ‘স্যারদের ম্যানেজ করতে হবে’ উল্লেখ করে ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা হাতিয়ে নেন এএসআই সাব্বিত। টাকা আদায়ের বিষয়টি কাউকে বললে সে বাঁচতে পারবে না বলেও হুমকি দেয় ওই পুলিশ কর্মকর্তা।

এমন অভিযোগ ছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে সাক্ষাত করে বিকাশের মাধ্যমে প্রতি সপ্তাহে টাকা আদায়ের কিছু প্রমাণও পাওয়া গেছে । এমন তথ্য প্রমাণসহ রূপগঞ্জের একাধিক সূত্র আরো জানায়, এএসআই সাব্বিত খান যিনি নিজেকে দারোগা পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে তার মুঠোফেনে বিকাশ করা নম্বরে টাকা গ্রহণ করে যাচ্ছে নিয়মিত ।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ডিবির সহকারী উপ পরির্দশক সাব্বিত খান গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সবই ভিত্তিহীন। তিনি কোনো ধরনের অবৈধ কাজের সাথে সম্পৃক্ত নন দাবি করে বলেন, ‘আমার সম্পর্কে ওসি সাহেব সব জানেন।’

এমন অসংখ্য অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, এএসআই সাব্বিত খানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে ডিআইওয়ান সাহেব আমাকে জানিয়েছেন । সে আগে কোন ষ্টেশনে কি করেছে সেই বিষয়ে আমার জানা নাই। তবে ডিবি পুলিশে চাকরী করে মাসোয়ারা গ্রহণ করবে মাদক কারবারীদের কাছ থেকে তা করতে পারবে না । আমি সাব্বিত খানকে ডেকে বিষয়টি নিয়ে আবারো সাবধান করে দিচ্ছি। এর আগেও তাকে সতর্ক করেছি । আর সাত দিন সময় চেয়ে নিচ্ছি তাকে সংশোধন যদি হয় তবে ভলো,  নইলো উর্ধতন কর্মকর্তাগণ যা ব্যবস্থা গ্রহণ করলে তখন আর কিছু বলার থাকবে না ।

সাব্বিত খানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সোহেল পারভেজ নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, সাব্বিত খানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাকে জেরা করা হচ্ছে । প্রমাণও পাওয়া গেছে । তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ বদলীর আদেশ হচ্ছে ।

Previous Post

এসিড নিক্ষেপে আহত ২

Next Post

অচেতন যুবতী উদ্ধার, চলছে চিকিৎসা

Related Posts

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ
Lead 4

মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ

Next Post
অচেতন যুবতী উদ্ধার, চলছে চিকিৎসা

অচেতন যুবতী উদ্ধার, চলছে চিকিৎসা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
  • খালেদা জিয়ার দিয়েছিলেন আশ্বাস, ১ যুগেও ঝুলে ৭ খুনের বিচার 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য