• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

ঢাকার চারপাশের নদী রক্ষায় নতুন মহাপরিকল্পনা

Sunday, 28 November 2021, 10:39 pm
ঢাকার চারপাশের নদী রক্ষায় নতুন মহাপরিকল্পনা
11
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

রাজধানীর আশেপাশে প্রায় ২২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদী পাঁচটি রক্ষায় নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

রাজধানীর আশেপাশে প্রায় ২২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদী পাঁচটি রক্ষায় নতুন পরিকল্পনা করছে সরকার।

নদীগুলো পরিষ্কার ও দখলের হাত থেকে রক্ষা করতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। নদী রক্ষায় ২০০৯ সালের হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে এই পরিকল্পনাকে অগ্রাধিকার দিতে চাইছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংক পরিকল্পনাটি তৈরি করতে একসঙ্গে কাজ শুরু করেছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে আমব্রেলা ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ইউআইপি) মূলত যমুনা নদীর উজানের উৎস থেকে শুষ্ক মৌসুমে ঢাকার নদীতে পানির নাব্য নিশ্চিত করার জন্য মাস্টারপ্ল্যান বাস্তবায়নে আগ্রহী।

এছাড়া, নদীর তীর থেকে দূষিত শিল্প কারখানা অপসারণ, একটি সার্কুলার ওয়াকওয়ে ও রেলপথ নির্মাণ এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগানোর পরিকল্পনাও নিয়েছে সরকার।

পরিকল্পনার কাঠামো অনুযায়ী, শুষ্ক মৌসুমে পানির স্তরের ভারসাম্য বজায় রাখতে যমুনা নদী থেকে ১৪১ ঘন মিটার পানি ঢাকার পাঁচটি নদীতে নিয়ে আসা হবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশনই নদীগুলোতে মিশে যাওয়া খালগুলো পরিষ্কার রাখার কাজ করবে। অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদী অববাহিকায় ড্রেজিং এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।

পিএমওর সঙ্গে বিআইডব্লিউটিএ, দুই সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বেশকিছু সরকারি সংস্থা এই পরিকল্পনা তৈরিতে সমন্বয় করছে।

প্রকল্পটিকে ইনভেস্টমেন্ট প্রোজেক্ট ফাইন্যান্সিংয়ের (আইপিএফ) আইডিএ শর্তের মাধ্যমে সহায়তা করা হবে। এ জন্য ৬৩৫ মিলিয়ন ডলার (৫ হাজার ৪৪৮ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার ৪৫০ টাকা) বিনিয়োগ করা হবে।

আশা করা হচ্ছে, প্রকল্পটি জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং প্রশমন উভয়ক্ষেত্রেই অবদান রাখবে। এছাড়া, পানি প্রবাহের পুনরুদ্ধার করে বন্যার ঝুঁকি কমাতে এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা বাড়াতে সাহায্য করবে।

মাস্টারপ্ল্যানের বর্তমান অবস্থা

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, “ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে পরিকল্পনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়েছে। কাগজপত্র প্রক্রিয়াধীন। শিগগিরই এ বিষয়ে আরও সভা অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঠিক করা হয়নি।”

বিশ্বব্যাংকের সঙ্গে যুক্ত ইআরডি’র এক কর্মকর্তা বলেন, “আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মতো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ করে, তাদের ঢাকার নদী ও তার আশেপাশে বিদ্যমান প্রকল্পগুলোর তথ্য পাঠাতে বলেছি ।”

তিনি আরও বলেন, “আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পরিকল্পনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে পারে।”

বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা

পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ইআরডি কর্মকর্তারা বলছেন, পরিকল্পনাটি বাংলাদেশের জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এটি অনেক বড় এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা হবে।

ইআরডি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যদি এই পরিকল্পনাটি অনুমোদন করা হয়, তবে আমাদের নদী বিষয়ক বিদ্যমান মাস্টারপ্ল্যান আপডেট করতে হবে। কিছু প্রকল্পের রদবদল করা দরকার এবং এই মাস্টারপ্ল্যানের অধীনে সেগুলো যুক্ত করা হবে।”

এ বিষয়ে একজন সরকারি কর্মকর্তা বলেন, “প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে নদীর চারপাশের পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে ।”

Previous Post

সিদ্ধিরগঞ্জের বিস্ফোরণ : দগ্ধ আরও ১ জনের মৃত্যু

Next Post

গণ মানুষের নেতা ডাঃ আইভীর মনোনয়ন ফরম সংগ্রহ

Related Posts

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত
Lead 4

খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১
Lead 5

কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪

আজ মহান মে দিবস
Lead 1

আজ মহান মে দিবস

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

Next Post
গণ মানুষের নেতা ডাঃ আইভীর মনোনয়ন ফরম সংগ্রহ

গণ মানুষের নেতা ডাঃ আইভীর মনোনয়ন ফরম সংগ্রহ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • খাবার দেরি, বিয়ের আনন্দে রণক্ষেত্র : আড়াইহাজারে ১৫ আহত 02 May, 2026
  • কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন, আহত অন্তত ১ 01 May, 2026
  • ফতুল্লার সেই খাদিজা ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার 01 May, 2026
  • বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ 01 May, 2026
  • কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র 01 May, 2026
  • আজ মহান মে দিবস 01 May, 2026
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য