• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

তল্লা মসজিদে ট্র্যাজেডির এক বছর আজ

Saturday, 4 September 2021, 11:08 am
তল্লা মসজিদে ট্র্যাজেডির এক বছর আজ
9
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

সারাদেশে তোলপাড় তোলা সেই নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনার এক বছর আজ।

৪ সেপ্টেম্বর পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ ৩৪ মুসল্লির মর্মান্তিক মৃত্যু ঘটে। ওই ঘটনায় দেশব্যাপী আলোচনা শুরু হয়। সেই বিস্ফোরণের ঘটনায় সরকারের সংশ্লিষ্ট একাধিক দপ্তরসহ অনেকেরই টনক নড়ে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ ও জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্তে তিতাস সংযোগ লাইনের লিকেজে মসজিদের ভেতর গ্যাস জমা এবং হঠাৎ বিদ্যুৎ স্পার্কিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটার বিষয়টি সামনে চলে আসে। পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষের গাফিলতির কথাও বলা হয়। সেই ঘটনায় মামলা হলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে তদন্ত ভার দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে ডিপিডিসি, তিতাস ও মসজিদ কমিটির আটজনকে আসামি করে গত বছরের ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে সব আসামি জামিনে রয়েছেন।

বিস্ফোরণের পরে তল্লার বাইতুস সালাত মসজিদটি প্রায় এক বছর বন্ধ থাকলেও সম্প্রতি শর্ত সাপেক্ষে নামাজ পড়ার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দরজার সংখ্যা বৃদ্ধি করে ছয়টি করতে হবে। কিন্তু মসজিদে এখনো নামাজ পড়ার পরিবেশ তৈরি হয়নি। এ ছাড়া, মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটনার এক বছর পার হলেও এলাকাবাসী এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি।

যা ঘটেছিল সেদিন: গত বছরের ৪ সেপ্টেম্বর এশার নামাজ শেষে রাত পৌনে ৯টার দিকে পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মসজিদের ভেতরে ৫০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে শিশুসহ ২৯ মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয়। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে নেওয়ার পর একে একে আরো ছয়জন মৃত্যুর মিছিলে যোগ দেয়। আর সেই স্বজনহারা পরিবারের সদস্যরা সরকারি ও বেসরকারিভাবে আর্থিক কিছু ক্ষতিপূরণ পেলেও এখনো বুকভরা যন্ত্রণা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে।

মামলায় মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর আসামি হলেও তাঁর দাবি মূলত বিদ্যুৎ এবং তিতাস বিভাগের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মসজিদ কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি এড়িয়ে তিতাস ও বিদ্যুৎ বিভাগের বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, সরকারের বিভিন্ন সংস্থার ইতিবাচক রিপোর্ট পাওয়ার পর ছয়টি শর্তে মসজিদটি খুলে দিয়েছি নামাজের জন্য। মসজিদ কমিটি আমাদের আশ্বস্ত করেছে সরকারের বিধি-নিষেধ, শর্তাবলি সূচারুভাবে পালন করবে। আমরা চাই প্রত্যেক মুসল্লি স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে মসজিদে নামাজ আদায় করবেন।

জেলা প্রশাসক আরো বলেন, নিহত ৩৪ জনের পরিবারের পক্ষ থেকে যদি সাহায্য চাওয়া হয় বিশেষত বিধবা যারা আছে, তারা যদি কোনো আবেদন করে আমরা তাদের বিধবা ভাতা দেওয়াসহ তাদের পাশে থাকার চেষ্টা করব।

এলাবাবাসী মনে করে, মসজিদটি নামাজ পড়ার উপযুক্ত করে তুলতে মেরামতে যে অর্থ দরকার তা কোনো দাতা বা সরকারের সহযোগিতা ছাড়া হবে না।

Previous Post

রূপগঞ্জে জামিনে এসে বাদির বাড়িতে হামলা

Next Post

আড়াইহাজারে পুকুরে শিশুর মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
আড়াইহাজারে পুকুরে শিশুর মৃত্যু

আড়াইহাজারে পুকুরে শিশুর মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য