• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জসহ ৫৯ জেলায় করোনা সংক্রমণ, কোন জেলায় কত ?

Saturday, 25 April 2020, 12:56 pm
নারায়ণগঞ্জসহ ৫৯ জেলায় করোনা সংক্রমণ, কোন জেলায় কত ?
33
SHARES
108
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশে এ পর্যন্ত মোট চার হাজার ৬৮৯ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত ঢাকার বাইরে আরও ৫৮টি, অর্থাৎ মোট ৫৯টি জেলায় ছড়িয়েছে এই ভাইরাসের সংক্রমণ।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে দেওয়া সবশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে। ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসেবে এ তথ্য প্রকাশ করা হয়।

আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের কোভিড-১৯ পজিটিভের মধ্যে ঢাকা শহরেই আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬০ জন। এর বাইরে ঢাকার অন্য উপজেলাগুলোতেও আক্রান্ত আছেন আরও ৬৪ জন। অর্থাৎ কেবল ঢাকা জেলাতেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ১২৪ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। কোভিড-১৯-এর হটস্পট ঘোষণা করা এই জেলায় আক্রান্তের সংখ্যা ৫৬৬ জন। গাজীপুর জেলায় আক্রান্তের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ ২৭৯ জন।

এ ছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জে ১৮০ জন, নরসিংদীতে ১৪১ জন, গোপালগঞ্জে ৪৩ জন, মাদারীপুরে ২৮ জন, টাঙ্গাইলে ২১ জন, রাজবাড়ীতে ১১ জন, শরীয়তপুরে ১১ জন, মানিকগঞ্জে ১২ জন ও ফরিদপুরে আট জন কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্তদের ৫০.৬০ শতাংশ বর্তমানে ঢাকা শহরের বাসিন্দা। মোট আক্রান্তের ৩৫.৪২ শতাংশ ঢাকা বিভাগের।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৬৮ জন, জামালপুর জেলায় ৩০ জন, নেত্রকোনায় ২২ জন ও শেরপুরে ১৯ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৩৯ জন। মোট আক্রান্তের ৩.৪১ শতাংশ ময়মনসিংহ বিভাগের।

চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ৪৫ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় ৩২ জন, লক্ষ্মীপুরে ২৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জন, চাঁদপুরে ১০ জন, নোয়াখালী জেলায় চার জন, ফেনী জেলায় তিন জন, বান্দরবান জেলায় চার জন ও কক্সবাজারে ছয়জনের মধ্যে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি। এই বিভাগে মোট আক্রান্ত ১৫৬ যা বাংলাদেশে মোট সংক্রমণের ৩.৮৩ শতাংশ।

সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেটে ১১ জন, মৌলভীবাজারে চার জন, হবিগঞ্জে ২১ জন ও সুনামগঞ্জে ১৩ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ বিভাগে আক্রান্ত ৪৯ জন যা বাংলাদেশে মোট সংক্রমণের ১.২০ শতাংশ।

রংপুর বিভাগের গাইবান্ধায় ১৪ জন, দিনাজপুর জেলায় ১৩ জন, নীলফামারীতে ১০ জন, ঠাকুরগাঁওয়ে আট জন, রংপুর জেলায় ১৫ জন, লালমনিরহাটে দুই জন, কুড়িগ্রামে পাঁচ জন এবং পঞ্চগড়ে তিনজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এই বিভাগে আক্রান্তের সংখ্যা ৭০ যা বাংলাদেশে মোট সংক্রমণের ১.৭২ শতাংশ।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ৩৫ জন,বরগুনা জেলায় ২৩ জন, পিরোজপুর জেলায় পাঁচ জন, ঝালকাঠি জেলায় পাঁচ জন, পটুয়াখালী জেলায় ১৬ জন ও ভোলা জেলায় দুইজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ বিভাগে মোট আক্রান্ত ৮৬ জন যা বাংলাদেশে মোট সংক্রমণের ২.১১ শতাংশ।

খুলনা বিভাগের খুলনা জেলায় সাত জন, নড়াইল জেলায় সাতজন, চুয়াডাঙ্গায় আটজন, বাগেরহাটে একজন, কুষ্টিয়ায় চারজন, মাগুরায় দুইজন, মেহেরপুর জেলায় দুইজন ও যশোরে সাতজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ বিভাগে মোট আক্রান্ত ৯ জন যা বাংলাদেশে মোট সংক্রমণের ০.৯৩ শতাংশ।

রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ৩২ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী জেলায় ৯ জন, জয়পুরহাটে চারজন, পাবনায় তিন জন, বগুড়ায় ১০ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁ জেলায় দুই জন ও সিরাজগঞ্জ জেলায় দুই জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। বাংলাদেশে মোট আক্রান্তের ০.৭৯ শতাংশ এই বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের সবশেষ তথ্য অনুযায়ী, দেশে ২৪ এপ্রিল দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৩১ জন মৃত্যুবরণ করেছেন।

Previous Post

আবারও কন্যার বাবা হলেন সাকিব

Next Post

আড়াইহাজারে গণপিটুনিতে আহত ছিচকে চোরের মৃত্যু

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
আড়াইহাজারে গণপিটুনিতে আহত ছিচকে চোরের মৃত্যু

আড়াইহাজারে গণপিটুনিতে আহত ছিচকে চোরের মৃত্যু

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য