• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জের সরকারি কর্মকর্তাদের হুমকী, যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি

Friday, 10 September 2021, 12:58 am
নারায়ণগঞ্জের সরকারি কর্মকর্তাদের হুমকী, যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি
23
SHARES
73
VIEWS
Share on FacebookShare on Twitter

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীদের গালাগালসহ হুমকী প্রদানের অভিযোগে কথিত যুবলীগ নেতা সন্ত্রাসী খান মাসুদের বিরুদ্ধে জিডি দায়ের করেছে বিআইডব্লিউটি নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিআইডব্লিউটি নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ নাহিদ হোসেন বাদি হয়ে জিডিটি (নং ৪০৪) দায়ের করেন। জিডিতে খান মাসুদ ও তার অনুগামীদের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে সরকার তথা বিআইডব্লিউটিএ’র চলমান উচ্ছেদ অভিযান কার্যক্রমের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। এতে সরকার নদীর গতিধারা বা প্রবাহ স্বাভাবিক রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে নদীর সীমানা পিলারের অভ্যন্তরে ওয়াকওয়ে, গাইডওয়াল ও বনায়নের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং আদালতের নির্দেশনা অবমাননার শামিল বলে উল্লেখ করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যা নদীর তীরভূমিতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদীর সীমানা পিলার স্থাপন, তীররক্ষায় ওয়াকওয়ে এবং জেটিসহ আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণ ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় সীমানা পিলার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। মহামান্য হাইকোর্টের নিদের্শনা বাস্তবায়নের লক্ষ্যে গত ২ সেপ্টেম্বর ও ৪ সেপ্টেম্বর শীতলক্ষ্যা নদীর উভয় তীরে আকিজ সিমেন্ট থেকে বসুন্ধরা সিমেন্ট পর্যন্ত নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারীভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত উচ্ছেদ কার্যক্রমে ৪ সেপ্টেম্বর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে উঠা বিভিন্ন অবকাঠামো উচ্ছেদ করা হয়। উক্ত উচ্ছেদের বিরুদ্ধে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে গত ৬ সেপ্টেম্বর মানববন্ধন করে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালকসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীদের গালাগালসহ হুমকী প্রদান করে এক অস্বস্থিকর পরিবেশ সৃষ্টি করার অপপ্রয়াস নেয়।

উস্কানীমূলক বক্তব্য প্রদান করে সরকার তথা বিআইডব্লিউটিএ’র চলমান উচ্ছেদ অভিযান কার্যক্রমের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে সরকার নদীর গতিধারা বা প্রবাহ স্বাভাবিক রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে নদীর সীমানা পিলারের অভ্যন্তরে ওয়াকওয়ে, গাইডওয়াল ও বনায়নের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং আদালতের নির্দেশনা অবমাননার শামিল।

উল্লেখ্য- ঢাকার চারিপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর সীমানা চিহ্নিত করণ, অবৈধ দখল উচ্ছেদ দূষণ রোধে মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটি হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করে আসছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেপরোয়া হয়ে উঠে খান মাসুদ বাহিনী। দখলে নেয় শীতলক্ষ্যা নদী তীর সংলগ্ন বন্দর সেন্ট্রাল খেয়া ঘাট এলাকার বিভিন্ন স্ট্যান্ড। বন্দর সেন্ট্রাল ঘাট এলাকার বিভিন্ন টেম্পু, বেবীট্যাক্সি ও অটোরিকশা স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা তুলে থাকে খান মাসুদ বাহিনী। বন্দর স্ট্যান্ড নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন ডকইয়ার্ডে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে উঠে খান মাসুদ বাহিনী।

এছাড়া সম্প্রতি ডিস ব্যবসা দখল নিয়েও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে খান মাসুদ। বেশ কয়েকবার অস্ত্র ও মাদকসহ গ্রেফতার হয়েছে কথিত যুবলীগ নেতা খান মাসুদ।

Previous Post

মুন্সিগঞ্জে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ ফতুল্লায় উদ্ধার

Next Post

ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ ফেন্সিডিল ব্যবসায়ী আটক

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ ফেন্সিডিল ব্যবসায়ী আটক

ছাত্রলীগের সাবেক নেতাসহ ৩ ফেন্সিডিল ব্যবসায়ী আটক

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য