• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নারায়ণগঞ্জের সেই নায়িকা এখন খলনায়িকা

Thursday, 10 June 2021, 9:26 pm
নারায়ণগঞ্জের সেই নায়িকা এখন খলনায়িকা
18
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল জল্লারপাড় এলাকার এক মুক্তিযোদ্ধার পরিবারের  জন্ম নেয়া এই গুণি শিল্পী এখন দেশের শীর্ষ মিডিয়ার সাহিত্য ও সংস্কৃৃতি পাতায় ঠাঁই করে নিয়েছে

খলনায়িকা হলেন দীপা খন্দকার। ছবির নাম ‘রিভেঞ্জ’। আগামী সপ্তাহেই শুরু হবে শুটিং। এটি তার তৃতীয় চলচ্চিত্র। আগের ছবিগুলোতে তিনি নায়কের বোন ও মায়ের মতো সহনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। খল চরিত্র এই প্রথম। তাই আলাদা করে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটিতে তাঁর স্বামীর ভূমিকায় থাকছেন আরেক খল অভিনেতা মিশা সওদাগর।

দীপা খন্দকার 
দীপা খন্দকার
 

চলচ্চিত্রে আগের চরিত্রগুলো ফুটিয়ে তুলতে সেই অর্থে আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়নি। এবার দেখতে হচ্ছে দেশ–বিদেশি বেশ কিছু সিনেমা। যেখানে খল চরিত্রই প্রধান। তাঁর মতে, দেশের কোনো নারী চরিত্রকে এ ভূমিকায় আগে দেখা যায়নি।

অভিনয় শুরুর পর থেকেই এ ধরনের চরিত্রের প্রতি আলাদা একটা টান ছিল। তিনি বলেন, ‘সব সময় চেয়েছি, ভিন্ন কোনো গল্প বা চরিত্রে অভিনয় করব। তেমনই একটি গল্প ও চরিত্র পেয়েছি। ছেলেরাই মূলত চলচ্চিত্রে এ ধরনের চরিত্র আগে করেছেন। এটা আমার জন্য চ্যালেঞ্জিং।’

দীপা খন্দকার। ছবি: ফেসবুক 
দীপা খন্দকার। ছবি: ফেসবুক
 

অভিনয়ে দীপার ২২ বছরের ক্যারিয়ার। এই সময়ে অনেকবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কোনোটা তাঁকে টানেনি, কোনোটা ব্যস্ততার কারণে ছাড়তে হয়েছে। এসব নিয়ে তাঁর কোনো আফসোস বা অভিমান নেই। তিনি মনে করেন, দীর্ঘ ক্যারিয়ারে ছোট পর্দায় যে কাজ করেছেন, এতেই তিনি নিজস্ব স্বাক্ষর রাখতে পেরেছেন। এখনো বাইরে গেলে মানুষ চেনে। অভিনীত কাজের প্রশংসা করেন।

এগুলোকেই তিনি ক্যারিয়ারের বিশেষ অর্জন বলে মনে করেন। তিনি বলেন, ‘জীবনটা নিজের মতো করে চালানোই আসল কথা। আমার যখন যেটা ইচ্ছা হয়েছে করেছি। যখন আমার কাজের জন্য দম ফেলার সময় থাকত না, সেই সময়ে বিয়ে করেছি। আমি ক্যারিয়ারের কথা চিন্তা করিনি। সন্তান নিয়েছি, লালন–পালন করছি। এখন অভিনয়, সংসার—দুটোই চালিয়ে যাচ্ছি। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে করতে পারছি। এগুলোই আমার কাছে বড় পাওয়া। আমি কখনোই হতাশ হই না।’

 দীপা খন্দকার 
দীপা খন্দকার
 

বর্তমানে ‘গুলশান অ্যাভিনিউ-২ ’, ও ‘বাকরখানি’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দীপা খন্দকার। দুটি নাটকের শুটিং করতেই মাসের বেশির ভাগ সময় কেটে যায়।

এখনকার নাটকগুলোর গল্প কতটা টানে জানতে চাইলে বলেন, ‘সব সময় তো আর একই রকম গল্পের প্রাধান্য থাকবে না। সময়ের সঙ্গে গল্প ও কাজের ধরনে পরিবর্তন হবে। ভালো–মন্দ মিলিয়েই কাজ হচ্ছে। আফসোস আমাদের নাটকের সোনালি অতীতের ধারাবাহিকতা ধরে রাখতে পারলাম না। তাহলে হয়তো নাটক আরও বেশি সমৃদ্ধ হতো।’

দীপা খন্দকার। ছবি: ফেসবুক 
দীপা খন্দকার। ছবি: ফেসবুক
 

দীপা জানালেন, ‘রিভেঞ্জ’ সিনেমায় আরও অভিনয় করছেন শবনম বুবলী, জিয়াউল রোশান প্রমুখ। পরিচালনা করবেন মোহম্মদ ইকবাল। দীপা খন্দকার সম্প্রতি ‘পায়ের ছাপ’ সিনেমায় অভিনয় করেছেন। তাঁর প্রথম সিনেমা ছিল ‘ভাইজান এলো রে’। সূত্র : প্রথম আলো

Previous Post

সোনারগাঁয়ে শম্ভুপুরাকে হারিয়ে সনমান্দি চ্যাম্পিয়ন

Next Post

সিনহা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ ! বকেয়া শত কোটি

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 
Lead 5

অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার 

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই
Lead 1

শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫
Lead 1

‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫

Next Post
সিনহা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ ! বকেয়া শত কোটি

সিনহা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ ! বকেয়া শত কোটি

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য