• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জের ভাড়া কমলো ৫ টাকা, গণপরিবহণের অসংখ্য অনিয়ম !

Tuesday, 9 November 2021, 3:58 pm
না.গঞ্জের ভাড়া কমলো ৫ টাকা, গণপরিবহণের অসংখ্য অনিয়ম !
12
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাপক সমালোচনার পর এবার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে টিকিট প্রতি ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পরিবহন মালিকদের সঙ্গে সভা শেষে জেলা প্রশাসন এ ভাড়া নির্ধারণ করে দেয়।

এর আগে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ রুটে চলাচলকারী কয়েকটি পরিবহন বাস ভাড়া টিকিটপ্রতি ৩৬ টাকার পরিবর্তে ১৪ টাকা বাড়িয়ে ৫০ টাকা আদায় করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. রহিমা আক্তারের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন পরিবহনের মালিকরা উপস্থিত ছিলেন। সভায় ৫০ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে ৪৫ টাকা করে ভাড়া আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. রহিমা আক্তার সাংবাদিকদেরে বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলো আগে ৩৬ টাকা ভাড়া আদায় করতো । সেখানে ৩১ টাকা ভাড়া এবং টোল ফি হিসেবে আরও পাঁচ টাকা করে নেওয়া হতো। কিন্তু জ্বালানি তেলের মূল্য বাড়ানো হলে কয়েকটি পরিবহন ৫০ টাকা করে ভাড়ায় আদায় করছিল। আজ সভা করে ৪৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫০ টাকা থেকে ৪৫ টাকা করা হয়েছে। এখন থেকে ৪৫ টাকা করেই নেওয়া হবে।

তবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, আমরা যে হিসেব করেছি, সে অনুযায়ী এ রুটে সর্বোচ্চ ভাড়া আসে ৩৮ টাকা ৫২ পয়সা। জেলা প্রশাসকের কাছে বলেছিলাম, ভাড়া নির্ধারণের ঢাকা-নারায়ণগঞ্জ রুটের দূরত্ব নির্ধারণ করতে হবে। দূরত্ব নির্ধারণ না করে ভাড়া নির্ধারণ করা যাবে না।

জেলা প্রশাসেন দপ্তর থেকে বেড়িয়ে নাম প্রকাশ না করার বিশেষ অনুরোধে এক পরিবহণ ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫০ টাকার ভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ করলো । কিন্তু তাতে কোন সাধারণ পরিবহণ মালিকের লাভ হবে ? একেকজন গাড়ির মালিকের বোবা কান্না কে দেখে ? গণপরিবহণে গণ অনিয়ম চলে আসছে আজীবন ধরেই। এমন অনিয়মের প্রতিবাদ করলেই গাড়ী সাইড কইরা পচাইয়া ছাইড়া দিবো। কপাল থাবরাইয়াও কুল পাইবো না কেউ । তাই প্রতিবাদ করার সাহস করে না কেউ । এই ভাড়ার ভাগবাটোয়ার সমানভাবে হচ্ছে না বলেও জোড়ালো অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবৎ। ইচ্ছে মাফিক যা খুশি তা ই করে চলেছে নারায়ণগঞ্জ থেকে চলাচলরত গণপরিবহণ। বন্ধন বলে, উৎসব বলেন, আর বন্ধু পরিবহণ ই বলেন, এই পরিবহণের বিশাল কাঁচা টাকার ভাগবাটোয়ারা হয় এক জায়গা থেকেই । এই পরিবহণের টাকার কোন এক নেতা কাশিপুরে একাদিক বহুতল ভবন করেছেন বলে পুরো জেলায় চাউর থাকলেও কে এমন জোড়ালো অভিযোগর বিষয়ে প্রকাশ্যে মুখ খুলবে ?

এতো অনিয়ম ছাড়াও আইনশৃংখলা বহিনীর কর্মকান্ড নিয়ে কথা বলতেও ভয় হয় মন্তব্য করে ওই পরিবহণ ব্যবসায়ী প্রতিবেদকের সাথে আলোচনার এক পর্যায়ে আরো বলেন, প্রতিদিন শহরের ২নং রেল গেইট এলাকায় যেখানে কোন অটো রিকসাকে চাঁদা ছাড়া এক মিনিটের জন্য দাড়াতেই পারে না,  যেখানে কোন মটর সাইকেল হেলমেট বিহীন এই সড়ক অতিক্রম করলেই মামলার খড়গ নেমে আসে অথবা চাঁদা দিতে বাধ্য হয়, সেখানে সারাদিন বন্ধন, উৎসব. বন্ধু সহ বিভিন্ন গণপরিবহণ কি করে দুটি পৃথক সড়ক পুরোপুরি দখল করে রীতিমতো কাউন্টার বসিয়ে পরিবহণ ব্যবসা চালিয়ে যাচ্ছে । এমন অভিযোগের আঙ্গল রয়েছে জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে ।  এমন অবৈধ কাউন্টারের বিষয়ে  কেউ কোন কথা বলতে চায় না । ফলে নগরবাসীর ভোগান্তি তো থাকবেই ।

Previous Post

সাবেক প্রধান বিচারপতির কারাদন্ড

Next Post

ফতুল্লায় প্যারডাইজে শ্রমিকদের বিক্ষোভ

Related Posts

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু
Lead 5

সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !
Lead 1

পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ !

Next Post
ফতুল্লায় প্যারডাইজে শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লায় প্যারডাইজে শ্রমিকদের বিক্ষোভ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
  • অবশেষে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার  27 Apr, 2026
  • শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব : রাজস্ব লুট, জবাবদিহি নাই 27 Apr, 2026
  • ‘জেল দেখার শখে’ শিশুকে নৃশংস খুন : গ্রেপ্তার ৫ 27 Apr, 2026
No Result
View All Result
April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য