• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জের সেই মন্ত্রী আইজির পরিচয় দেয়া প্রতারক গ্রেপ্তার

Tuesday, 1 September 2020, 11:30 am
না.গঞ্জের সেই মন্ত্রী আইজির পরিচয় দেয়া প্রতারক গ্রেপ্তার
100
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter
অবশেষে গ্রেপ্তার হলো মন্ত্রী, সচিব, উপদেষ্টা, পুলিশ প্রধান পরিচয়ে প্রতারণা করা সেই বাবা-ছেলে। তদন্তে  তাদের ব্যাপারে মিলছে নানান চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ বলছে, বৈধ কোনো উপার্জন না থাকলেও তাদের কাছে পাওয়া গেছে দামী গাড়ি, অবৈধ অস্ত্র। থাকতেন বিলাসবহুল ফ্ল্যাটে, খাবার খেতেন অনলাইনে অর্ডার দিয়ে। তাদের কাজই ছিল প্রতারণা।

মিথ্যা পরিচয়ে এরকম প্রতারণাই ছিল তাদের পেশা। একটি নয় পুলিশের কাছে বাবা গোলাম মোহাম্মদ কালু ও পুত্র আদরের বিরুদ্ধে আসতে থাকে বিস্তর অভিযোগ। তদন্তে নামে পুলিশ। প্রতারণার একাধিক মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ পেতে থাকে চাঞ্চল্যকর তথ্য।

এক পুলিশ কর্মকর্তা ধারের টাকা ফেরত চাইলে আদর তার খালাতো ভাই ও ড্রাইভারকে দিয়ে ঐ পুলিশ কর্মকর্তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেন। ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফকে অপরহরণ করার পর মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়। কিন্তু হত্যার পর আবারো নিহতের পরিবারের কাছে দাবি করেন মুক্তিপণ।  বলা হয় টাকা দিলে ফিরবে তাদের ছেলে৷

ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, ‘তারা অভিনয় করেন।কখনো বাবা হয়ে যান মন্ত্রী। ছেলে তার সঙ্গে আঙ্কেল বলে কথা বলেন। আদরের স্ত্রী হয়ে যায় কোন এক মন্ত্রীর কন্যা। তারা টেলিফোনে কনভারসেশন শুনিয়ে বোকা বানান। তারপর টাকা পয়সা হাতিয়ে নেন।

পুলিশ বলছে শুরুতে বাবা  গোলাম মোহাম্মদ কালু জায়গা জমি- গ্যাসের লাইনের দালালি, ঋণের জন্য জমি বন্ধক রাখার নামে প্রতারণা করতেন। তার হাত ধরেই এই পথে আসেন  ছেলে আদর। বাবা-ছেলে তাদের কয়েক আত্মীয়কে নিয়ে গড়ে তোলেন পারিবারিক প্রতারক চক্র। পুত্র আদরের আয়ের আরেকটি বড় উৎস নারীদের ব্ল্যাকমেইল করা ।

ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান আরও জানান, ‘জামিন করিয়ে দেয়া। মামলা করা বা মামলা থেকে অব্যাহতি দেয়া এসকল তদবির করার নামে মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণা করেছে তারা।’

নানান অভিযোগ তদন্ত  শেষে বাবা-ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাদকও। ঢাকা মহানগর গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসানুজ্জামান জানান, ‘আদরকে তল্লাশি করা হলে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, কিছু পরিমান ইয়াবা ও টাকা উদ্ধার করি।

পুলিশ বলছে রাজধানী ধানমণ্ডির এই অভিজাত ভবনটিতে পরিবারসহ থাকেন বাবা গোলাম মোহাম্মদ কালু ও তার ছেলে গোলাম মোস্তফা আদর। প্রতিমাসে শুধু ফ্ল্যাটের ভাড়া বাবদ গুণতে ৫৫ হাজার টাকা। সবমিলিয়ে মাসে খরচ কয়েকলাখ টাকা। কিন্তু তাদের কোন বৈধ ব্যবসা বা কোন আয় ছিল না।  গ্রেফতারের পর আরো অভিযোগ আসছে পুলিশের কাছে ।

নারায়ণগঞ্জের  এই ভয়ংকর প্রতারক পরিবার সম্পর্কে প্রকাশিত তথ্য থেকে আরো জানা যায় :      

ভয়ংকর এই প্রতারক চক্রের হোতা নারায়ণগঞ্জ শহরের নয়াপাড়া এলাকার মৃত গোলাম আলী মাস্টারের (ট্রেনের মাস্টার) তৃতীয় পুত্র গোলাম মোহাম্মদ কালু সারাজীবন কোন কাজ না করেই প্রতারণার বিভিন্ন ফাঁদ তৈরি করায় ছিলো সিদ্ধহস্ত ।

নানা অপরাধ কার্যক্রমসহ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড চালিয়ে দীর্ঘদিন কারাভোগের পর পিতা ও পুত্র গোলাম মোস্তফা আদর ভয়ংকর ফাঁদে ফেলে পুলিশ সুপার বেলায়েত হোসেন কে মহা বিপাকে ফেলে তোলপাড়ের সৃষ্টি করেছে ।

সেই প্রতারক গোলাম মোহাম্মদ কালু ও তার পুত্র গোলাম মোস্তফা আদর মিলিত হয়ে রাজধানীর উত্তরা থেকে ২০১৫ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইমরানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলমগীর হোসেনের বাবুরাইল বউ বাজারের কার্যালয়ে নিয়ে আসে ৷

নারায়ণগঞ্জের এক প্রভাবশালী সংসদ সদস্যের পুত্রের নাম ব্যবহার করে প্রথমে মুঠোফোনে এবং পরে সরাসরি এসে চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার বাহক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইমরানকে ব্যবহার করে প্রতারক পিতা ও পুত্র ।

এমন চাঁদাবাজির ঘটনার পর কাউন্সিলর আলমগীর হোসেন তার কার্যালয়ে আসিফ ইমরানকে আটক করে হকিষ্টিক দিয়ে পিটানোর ঘটনা এলাকার অনেকের নজরে আসে ।

এরপর ৯ অক্টোবর বুড়িগঙ্গা নদী থেকে গলাকাটা অবস্থায় আসিফ ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর আসিফ ইমরান হত্যা মামলা এখনো কোন কুল-কিনারা করতে পারে নাই সিআইডি। সেই ভয়ংকর খুনি ও প্রতারক চক্রের খপ্পরে পরে বিতর্কের সৃষ্টি করেছে পুলিশ সুপার বেলায়েত। আর নারায়ণগঞ্জের সেই খুনি ও প্রতারক পিতা পুত্রের খোজে নারায়ণগঞ্জ চষে বেড়াচ্ছে প্রশাসনের অনেক সংস্থা ।

Previous Post

ফতুল্লায় বায়িং হাউজে দূর্ধষ চুরি

Next Post

না.গঞ্জে করোনা ওষুধ তৈরীর কারখানা ! র‍্যাবের হাতে আটক ৩

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল
Lead 1

গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল

Next Post
না.গঞ্জে করোনা ওষুধ তৈরীর কারখানা ! র‍্যাবের হাতে আটক ৩

না.গঞ্জে করোনা ওষুধ তৈরীর কারখানা ! র‍্যাবের হাতে আটক ৩

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য