• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

না.গঞ্জে ১০ টন চোরাই সুতা জব্দ ॥ সূতাঘরসহ অনেক চোর চক্র এখনো সক্রিয় !

Saturday, 14 December 2019, 7:06 pm
না.গঞ্জে ১০ টন চোরাই সুতা জব্দ ॥ সূতাঘরসহ অনেক চোর চক্র এখনো সক্রিয় !
73
SHARES
237
VIEWS
Share on FacebookShare on Twitter

নাম প্রকাশ না করার অনুরোধে  কয়েকজন সূতা ব্যবসায়ী বলেন, শুল্কমুক্ত সূতা আমদানীর পর নগরীর টানবাজার এলাকার সূতাঘর নামক আমিন উদ্দিনের মালিকানাধীন প্রতিষ্ঠান ছাড়াও আমিন উদ্দিনের ছত্রছায়ায় তারই ভাগিনা, ভাতিজা ও কয়েকজন ঘনিষ্ট স্বজন চোরাই সূতার ব্যবসা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর যাবৎ। আমিন উদ্দিনের ছত্রছায়ায় নয়ামটির আশা এন্টারপ্রাইজের কাউযুম যিনি সূতিার চোরাই কারবারী করে বন্দরে মসজিদ কমিটির নির্বাচন করতে বিশাল অর্থ ব্যয় করেছেন । আমিন উদ্দিনের ভাগিনা রায়হান, রায়হান এন্টারপ্রাইজের নামে খান টাওয়ারে অনুরূপ সূতার কারবারী চালিয়ে যাচ্ছে । একই কায়দায় ভাতিজা গজারিয়া ট্রেডিং, আরেক ভাতিজা আনোয়ার বেপারী এন্ড ট্রেডিং নামের চোরাই কারবার চালিয়ে যাচ্ছে । বিপুল মন্ডলের শোভা এন্টার প্রাইজ , এক ফটো সাংবাদিকের দোহাই দিয়ে তারই ভাতিজি জামাতা এবং সদর থানার ওসি, ওসি তদন্তসহ প্রশাসনের অনেক কর্মকর্তাদের নিয়মিত মোটা অংকের মাসোয়ারা দিয়ে সুব্রত রায়ের এস আর ট্রেডিংয়ের নামে চোরাই কারবার চালিয়ে যাচ্ছে বছরের পর বছর যাবৎ। নেত্রোকোনার সুব্রত রায় নারাযণগঞ্জে বিয়ে করার সুবাদে এই চোরাই ব্যবসায় জড়িয়ে বর্তমানে বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছে ।  এমন ব্যবসায়ী ছাড়াও রাজধানীর ইসলামপুরের আমিন টেডার্স নারায়ণগঞ্জ শহরের সূতারপাড়া এলাকায় বিশাল গোডাউন ভাড়া নিয়ে চোরাই কারবার চালিয়ে যাচ্ছে ।  সূতারপাড়া এলাকায় সাদ ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের হানা দিয়ে সোয়া কোটি টাকার চোরাই সূতা জব্দ করলেও আমিন ট্রেডার্সের গোডাউনের খোজও করে নাই অভিযানকারী দল ।

এমন অভিযান পরিচালনা শেষে কয়েকজন সাধারণ ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, এটাই হলো আমাদের বাংলাদেশ । উল্লেখিত চোরা কারবারীরা নিয়মিত মাসোয়ারা দেয়ার কারণে তাদের গোডাউনে হানা দেয় নাই । আর যাদের চোরাই সূতা জব্দ করা হয়েছে তাদের সাথে দর কষাকষিতে মিল না হওয়ায় এই অভিযান চলেছে । সূতা ঘরের মালিক নিয়মিত মাসোয়ারা দেয়ার পরও অতি সম্প্রতি ঘুষের মাত্রা বাড়াতে গিয়ে সূতা ঘরে হানা দেয় ভ্যাট ও শুল্ক গোয়েন্দারা । এতেই   ভ্যাট ও শুল্ক গোয়েন্দাদের পিটিয়ে এবং গাড়ী ভাংচুর করে সূতা ঘরের কুক্ষাত সূতা চোরদের গাডফাদার আমিন উদ্দিন ও তার সিন্ডিকেটের লোকজন । মূলত: সূতা চোর এই সিন্ডিকেটের হোতারা নিয়মিত নারায়ণগঞ্জ সদর থানার ওসিকে চোরাই সূতার কারবার নির্বিগ্নে নিয়মিত পরিচালনা করতে প্রতি মাসে ২ লাখ থেকে ৩ লাখ টাকা ঘুষ দেন বলে জোড়ারো গলায় টানবাজারে প্রচার করে সূতা ঘরের লোকজন । যার ফলে অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার লোকজনের উপর হামলা করতেও সাহস করে আমিন উদ্দিন চক্র । এমন জোড়ালো অভিযোগের রেকর্ড রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে দুইটি সূতার গুদামে খোলাবাজারে অবৈধভাবে বন্ডেড সূতা বিক্রির অভিযোগে সোয়া এক কোটি টাকা মূল্যের পৌনে ১০ টন সূতা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কাস্টমস বন্ড কমিশন।

শনিবার দুপুরে শহরের সূতারপাড়া এলাকায় সাদ ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের গুদামে এ অভিযান চালান সংস্থাটির ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা ।

ঢাকা-নারায়ণগঞ্জের সিআইডি পুলিশ ও কাস্টমস বিভাগ এ অভিযানে সহায়তা করে ।

কাস্টমস বন্ড কমিশনের ঢাকা কার্যালয়ের উপ-কমিশনার রেজভি আহমেদ জানান, দেশের রপ্তানিমূখী গার্মেন্টস কারখানায় থান কাপড় তৈরির জন্য শুল্কমুক্ত সুবিধায় এসব বন্ডেড সুতা আমদানি করা হয়েছিল। এসব সুতা দিয়ে কাপড় তৈরি করে বিদেশে রপ্তানি করার কথা থাকলেও আমদানিকারক প্রতিষ্ঠানটি বন্ড চুক্তি ভঙ্গ করে অবৈধভাবে নারায়ণগঞ্জের সূতার ব্যবসা প্রতিষ্ঠান সাদ ট্রেডার্স ও আজাদ ট্রেডার্সের কাছে উচ্চমূল্যে খোলা বাজারে বিক্রি করে দেয়। যা বন্ডের আইন অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ ও চোরা কারাবারের সামিল।

কাস্টমস বন্ডের এই কর্মকর্তা জানান, কিছু অসাধু ব্যবসায়ী শুল্কমুক্ত সুবিধায় কাচাঁমাল হিসেবে সূতা আমদানি করে তা খোলা বাজারে সুলভ মূল্যে বিক্রি করে দেশীয় পোশাক ও বস্ত্রশিল্প খাতকে ক্ষতিগ্রস্থ করে আসছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে কাস্টমস ও বন্ড কমিশনের ঢাকা কার্য়্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে নারায়ণগঞ্জের এই দুইটি সূতার গুদামে অভিযান চালানো হয়।

তিনি জানান, জব্দকৃত এসব সুতা জব্দ করে ঢাকায় নিয়ে পরবর্তীতে তদন্ত করে আরো কি পরিমান সূতা খোলাবাজারে বিক্রি করা হয়েছে তা যাচাই বাছাই করে প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে। তখন জড়িতদের আসামী করা হবে। তবে কোন প্রতিষ্ঠানটি এসব সূতা আমদানি করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করে দিয়েছে সেই প্রতষ্ঠিানটির ব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্যই দিতে পারেননি কাস্টমস বন্ড কমিশনের এই কর্মকর্তা।

তিনি জানান, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির বিষয়ে সঠিক কোন তথ্য তাদের কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে নের্তৃত্ব দেয়া শুল্ক গোয়েন্দা বিভাগের কাষ্টমস বন্ড কমিশনের ঢাকা কার্য্যালয়ের উপ-পরিচালক রেজভি আহমেদ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সংস্থাটির সহকারি কমিশনার আল আমিন, শরীফ মোহাম্মদ ফয়সাল, আক্তার হোসেনসহ ঢাকা-নারায়ণগঞ্জের সিআইডি পুলিশ এবং কাস্টমস অফিসের উর্ধতন কর্মকর্তারা।

এর আগে গত ৮ (রবিবার) ডিসেম্বর শহরের বানিজ্যিক এলাকা টানবাজারে হাজী বিল্লাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান বিসমি ইয়ার্ন ট্রেডিংয়ের গুদামে এ অভিযান চালিয়ে একই অভিযোগে এক কোটি টাকা মূল্যের ১০ টন বন্ডেড সূতা জব্দ করে ।  শুল্ক গোয়েন্দা বিভাগের কাস্টমস বন্ড কমিশন।

গাজীপুরের জেলার টঙ্গী উপজেলার ভাদাম এলাকায় অবস্থিত রপ্তানিমূখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সুপ্রভো কম্পোজিট নীট কারখানার নামে কাপড় তৈরির জন্য শুল্কমুক্ত সুবিধায় এসব বন্ডেড সুতা আমদানি করা হলেও গোপনে উচ্চমূল্যে এসব সূতা অবৈধভাবে নারায়ণগঞ্জের টানবাজারে বিসমি ইয়ার্ন ট্রেডিংয়ের কাছে বিক্রি করে দেয়। মূলত: ওই ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জের চোরাই সূতা ক্রয়-বিক্রয়কারি ব্যবসায়ীদের নজরদারি শুরু করে শুল্ক গোয়েন্দা বিভাগের কাস্টমস বন্ড কমিশন।

Previous Post

ফতুল্লায় চাঁদাবাজ আজিজুল কারাগারে, বাহিনী বেপরোয়া

Next Post

নারায়ণগঞ্জের রাজাকারদের তালিকা

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Next Post
নারায়ণগঞ্জের রাজাকারদের তালিকা

নারায়ণগঞ্জের রাজাকারদের তালিকা

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য