• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

নিখোঁজ প্রকৌশলী জিসান ও লিখনের পরিবারে শ্বাসরুদ্ধকর অবস্থা !

Friday, 10 January 2020, 12:43 am
নিখোঁজ প্রকৌশলী জিসান ও লিখনের পরিবারে শ্বাসরুদ্ধকর অবস্থা !
9
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি  :

নারায়ণগঞ্জ সদর উপজেলার   ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে গত চারদিন ধরে জিসান ও লিখন নামে বাংলা ক্যাট কোম্পানির দুই প্রকৌশলী নিখোঁজ হলেও এখন পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারের স্বজনরা থানা পুলিশের কাছে গিয়েও তাৎক্ষণিক কোনও ধরণের সহযোগিতা পাননি বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় হতাশা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

নিখোঁজ জিসানের বড় ভাই মো: শোয়েব আহমেদ জানান, গত ৫ জানুয়ারি বিকেলে রাজধানীর আশুলিয়া থেকে বাংলা ক্যাট কোম্পানির দুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) মাহফুজুর রহমান জিসান ও তার সহকর্মী লিখন সরকার ব্যক্তিগতভাবে নারায়ণগঞ্জের ফতুল্লার রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ভেকু মেরামতের কাজে যান। কাজ সেরে রাত সাড়ে ১২টায় ফতুল্লা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জিসান তার স্ত্রীকে ফোন করে জানান।

তবে ভোরে জিসান বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী খোঁজ করতে গিয়ে জিসান ও তার সহকর্মী লিখনের মোবাইল ফোন বন্ধ পান। পরে বাংলা ক্যাট কোম্পানির কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে তারা বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের মালিক সজীবের সোথে যোগাযোগ করলে সজীব জানান, রাত সাতে ৩টায় তার কর্মচারী পায়েল ইঞ্জিন চালিত নৌকায় করে দু’জনকে বুড়িগঙ্গা নদী পার করে দেয়ার সময় একটি জাহাজ কাছাকাছি এসে পড়লে ট্রলারের চালকসহ জিসান ও লিখন নদীতে ঝাঁপ দেন। ভোরে ট্রলার চালক পায়েল সাঁতরে ফিরে আসলেও জিসান ও লিখন নিখোঁজ থাকেন।

তবে নিখোঁজ জিসান ও লিখনের স্বজনদের অভিযোগ, বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের মালিক সজীব পুরো বিষয়টি একদিন গোপন রাখেন এবং বিভিন্ন সময়ে বিভ্রান্তিমূলক তথ্য দেন। যার কারণে নিখোঁজের বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। এদিকে ৬ জানুয়ারি রাতে জিসানের পরিবার ফতুল্লা থানায় গিয়ে বিষয়টি অবগত করে জিডি করতে চাইলেও পুলিশ তাদের কোনও ধরনের সহযোগিতা না করে জিডি গহণ করেনি বলে অভিযোগে রয়েছে। যার কারণে বাধ্য হয়ে ৭ জানুয়ারি আশুলিয়া থানায় জিডি করেন তারা। এদিকে দুইদিন পর বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও নৌ-পুলিশ নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজদের কোনও হদিস পায়নি। এ অবস্থায় গত তিনদির ধরে দুই পরিবারের স্বজনরা সহযোগিতার আশায় ফতুল্লা থানাসহ বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরছেন। থানা পুলিশ বিষয়টি তেমন গুরুত্ব না দেয়ায় জিসানের পরিবার ৮ জানুয়ারি জেলা পুলিশ সুপারের কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদনও করেন। সন্দেহের সুরাহা করতে সজীব ও তার কর্মচারী পায়েলকে জিজ্ঞাসাবাদের দাবি করছেন তারা।

এদিকে নিখোঁজদের সন্ধানে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান বাংলা ক্যাট কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা (হেড অব সিকিউরিটি এন্ড সেফটি) আশিক মাহমুদ।

তিনি বলেন, নিখোঁজ দুই প্রকৌশলী আমাদের কোম্পানির গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সন্ধানে আমরা থানা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ সরকারের বিভিন্ন দপ্তরে অবগত করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন। তারপরেও কোম্পানির পক্ষ থেকেও আমরা সব ধরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা উপ-সহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার দুইদিন পর আমরা সংবাদ পেয়েছি। সাথে সাথে অবগত করলে আমরা তাৎক্ষণিক ডুবুরি নামিয়ে তল্লাশি করতে পারতাম। আমার দুইদিন পর জানতে পেরে ঘটনাস্থলের সম্ভাব্য চার কিলোমিটার এলাকা খুঁজে দেখেছি। তবে ডুবন্ত কোনও মানুষের আলামত পাইনি।

তিনি বলেন, নদীতে ডুবে গিয়ে থাকলে দুই দিনের মধ্যেই ভেসে উঠার কথা। চারদিনেও ভেসে না ওঠায় আসলেই কি তারা নদীতে ডুবে গিয়েছে কিনা সেই ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়েছে। তার পরেও আমরা ডুবুরি নামিয়ে আবারও তল্লাশি চালাবো।

এ ব্যাপারে জানতে চাইলে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, বিষয়টি জানার পর আমরা বিভিন্নভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের মালিক সজীব ও তার কর্মচারী ট্রলার চালক পায়েলকে জিজ্ঞাসাবাদ করব।

Previous Post

বহু কাঙ্খিত কদমরসুল ব্রীজ প্রকল্প পরিদর্শন করেছেন পরামর্শকরা

Next Post

ফতুল্লায় আ.লীগ নেতার টর্চারসেলে দলবেঁধে মধ্যযুগীয় নির্যাতন !

Related Posts

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী
Lead 1

আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির
Lead 1

ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ
Lead 6

সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ
Lead 6

চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার
Lead 5

তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ
Lead 4

অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ

Next Post
ফতুল্লায় আ.লীগ নেতার টর্চারসেলে দলবেঁধে মধ্যযুগীয় নির্যাতন !

ফতুল্লায় আ.লীগ নেতার টর্চারসেলে দলবেঁধে মধ্যযুগীয় নির্যাতন !

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • আড়াইহাজারে ৩ মাসে উধাও ৪০ কিশোরী 29 Aug, 2026
  • ফুলবাড়ীর কয়লা উত্তোলন বন্ধে কড়া হুঁশিয়ার রফিউর রাব্বির 28 Aug, 2026
  • সিদ্ধিরগঞ্জে দুই দুর্ঘটনায় ঝরলো দুই প্রাণ 28 Aug, 2026
  • চকলেটের প্রলোভন, শিশুকে ধর্ষণের অভিযোগ 28 Aug, 2026
  • তারাবোর ‘মাদক স্পটে’ অস্ত্র-গাঁজা উদ্ধার 28 Aug, 2026
  • গাবতলী থেকে নারায়ণগঞ্জে মেট্রোরেল 28 Aug, 2026
  • অপরাধে জর্জরিত নারায়ণগঞ্জের দায়িত্বে হাবিবুর রশিদ 27 Aug, 2026
  • মাদক-অস্ত্র-হত্যায় : র‍্যাবের জালে ‘রাজ্জাক’ 26 Aug, 2026
  • আব্দুল আউয়াল সভাপতি, বশিরুল্লাহ সম্পাদক 26 Aug, 2026
  • ‘গলার কাঁটা’ প্রিপেইড মিটার, নারায়ণগঞ্জে আন্দোলন 26 Aug, 2026
No Result
View All Result
August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য