• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পলাতক যুবদল নেতা পুলিশের হাতে ধরা

Monday, 25 January 2021, 9:10 pm
পলাতক যুবদল নেতা পুলিশের হাতে ধরা
7
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রদল নেতা আবু হানিফ টিটু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় ট্রাফিক পুলিশ তাকে গ্রেফতার করে। পরে টিটুকে রাতেই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গ্রেফতারকৃত আবু হানিফ টিটু নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর ইউনিয়নের যুবদল নেতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে স্থানীয় থানায় বিভিন্ন অভিযোগে সাত থেকে আটটি মামলা রয়েছে এবং প্রত্যেকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সের কর্মকর্তা সার্জেন্ট যুবায়ের বলেন, রোববার সন্ধ্যায় এক যুবক আমাদের দেখে আচমকা দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্দেহ হয়। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। নাম ঠিকানা বলার সময় একেকবার একেক কথা বলেছে। নিজেকে হানিফ নামে পরিচয় দেয়। নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি বলেও জানায়। তার আচরণ সন্দেহজনক হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানায় অবগত করি। থানার ওসিকেও বিষয়টি জানানো হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা থেকে সাদ্দাম হোসেন নামে এক এসআইয়ের কাছে ওই যুবককে হস্তান্তর করি।
এ ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিউটি করছিলাম। পরে জানতে পারি শিরাইল পুলিশ বক্সে সার্জেন্ট যুবায়ের স্যারসহ একটি টিম টিটু নামে বেগমগঞ্জে থানার একাধিক মামলার পলাতক আসামিকে আটক করেছেন। পরে ওসি স্যারের নির্দেশে আমি তাকে থানায় নিয়ে আসি। রাতেই তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় যতো মামলা আছে তার সকল নথিপত্র থানা থেকে আমাদের কাছে পাঠানো হয়। সকালে আমরা তাকে আদালতে পাঠাই। শুনেছি নারায়ণগঞ্জের আদালত তাকে নোয়াখালী জেলা আদালতে পাঠাবেন। সেই প্রক্রিয়া চলছে ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, আবু হানিফ টিটু টিটুকে আটকের পর বেগমগঞ্জ থানা থেকে আমাদেরকে জানানো হয় তার বিরুদ্ধে সাত থেকে আটটি মামলা রয়েছে এবং সে এসব মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তবে সে ছাত্রদল বা যুবদল নেতা কিনা সেটি আমাদের জানা নেই। রাতে আটকের পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সকালে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে বেগমগঞ্জ থানার মামলায় গ্রেফতার দেখিয়ে সেখানকার আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তাকে নিয়ে যেতে বেগমগঞ্জ থানা পুলিশ এখানে আসবে বলে আমাদেরকে জানানো হয়।
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আবু হানিফ টিটু গত চার মাস ধরে এলাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। রোববার তিনি পালিয়ে ঢাকার উদ্দেশে রওনা হলে বেগমগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পেরে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসনকে অবগত করে। টিুট কোন গাড়িতে চড়ে রওনা হয়েছে সেটিও স্পষ্টভাবে বলা হয়। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে টিটুকে আটক করে সার্জেন্ট যুবায়েরসহ ট্রাফিক পুলিশের একটি দল। পরে আটকের বিষয়টি বেগমগঞ্জ থানায় নিশ্চিত করা হলে সেখানকার পুলিশ তাকে বুঝে নিতে রাতেই নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা করে ।
Previous Post

এবার নারায়ণগঞ্জে কবর থেকে ৬ মৃত মুক্তিযোদ্ধার অভিযোগ !

Next Post

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

Related Posts

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি
Lead 6

আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ
Lead 4

মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ

Next Post
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
  • মাসোহারা বাণিজ্যে নিরাপদ ‘ডন’—নির্বিকার পুলিশ 28 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য