• About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy
NganjNewsUpdate
Advertisement
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য
No Result
View All Result
NganjNewsUpdate
No Result
View All Result

পুলিশকে প্রকাশ্যে হুমকি দিলো দুর্ধর্ষ স্বেচ্ছাসেবকলীগ নেতা মীরু

Wednesday, 14 October 2020, 11:50 pm
পুলিশকে প্রকাশ্যে হুমকি দিলো দুর্ধর্ষ স্বেচ্ছাসেবকলীগ নেতা মীরু
46
SHARES
149
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিয়ে শাসিয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরু।

সাদা পোশাকে থাকা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যকে আংগুল উঁচিয়ে প্রকাশ্যে শাসানোর তার একটি ভিডিওচিত্র মংগলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার হতে থাকে।

মীর হোসেন মীরু ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি হত্যা ও চাঁদাবাজিসহ এক ডজনেরও বেশি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) ফতুল্লার পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাজীব তালুকদার ওরফে ভিপি রাজীবের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধনের আয়োজন করা হয়। ওই মানববন্ধনের সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামি মীর হোসেন মীরু।

মানববন্ধনের এক পর্যায়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আব্দুল মতিনের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন মীরু। পরে রিকশায় উঠে ওই পুলিশ সদস্যকে হুমকি-ধমকি দেন তিনি।

এই ঘটনার ভাইরাল হওয়া চব্বিশ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে মীর হোসেন মীরুকে উঁচু গলায় বলতে শোনা যায়, ‘আপনি আওয়ামী লীগ করেন, আপনি যুবলীগ করেন, ছাত্রলীগ করেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন ? আপনি কেন পোলাপানরে দৌড়ানি দিবেন ?’ সে সময় উপস্থিত ডিএসবির কনস্টেবল আব্দুল মতিনকে উদ্দেশ্য করে প্রকাশ্যেই কথাগুলো বলেন এবং হুমকি ধামকি দেন মীরু।

ওই পুলিশ সদস্যকে হুমকি দিয়ে মীরু বলেন, ‘এইগুলা কিন্তু ভালো না। পূর্বের ইতিহাস কিন্তু করাইয়েন না। আপনি কেন এইগুলা করবেন ? কেন দৌড়ানি দিবেন ?’ এ সময় ওই পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় মীর হোসেন মীরুকে।

এ বিষয়ে বুধবার রাতে মীর হোসেন মীরুর সাথে মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিকদেরকে বলেন, এলাকার একটা হত্যা মামলার আসামীদের পুলিশ দীর্ঘ সাত মাস যাবত গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় আমরা এলাকাবাসি মিলে শান্তিপূর্ণ মানববন্ধন করতে চেয়েছিলাম। তবে মানববন্ধন শুরুর দিকে সেখানে প্রস্তুতি নিচ্ছিল আমার লোকজন। তারা মানববন্ধনে যোগদানের উদ্দেশ্যে আসার সময় রড হাতে নিয়ে তাদের দৌড়ানি দেন ডিএসবির সদস্য আবদুল মতিন।

মিরু বলেন, শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে এমন কাজ কেন করবেন তিনি ? এইজন্য আমি একটু উত্তেজিত তাকে জিজ্ঞেস করেছিলাম । পরে অবশ্য তিনি সরি বলে নিজের ভুল স্বীকার করেছেন।

স্বেচ্ছাসেবকলীগ নেতা মিরুর দাবি, থানা পুলিশতো আমাদের এই কর্মসূচী নিষেধ করে নাই। ডিএসবি’র সদস্য উর্ধতন কর্তৃপক্ষের আদেশ ব্যতীত বাঁধা দেয়ার এখতিয়ার রাখেন না। যদি এমন কোন আদেশ থাক তো তাহলে থানা পুলিশের পক্ষ থেকে আমাদের নিষেধ করা হতো। আমরাও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে রড নিয়ে দৌড়ানি দেয়ার মতো এমন আচরণ তার উচিত হয় নি।

ভিডিও ভাইরাল এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রসংগে প্রতিক্রিয়া জানতে চাইলে মিরু বলেন, এই বিষয় নিয়ে নিউজ কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। অইদিনই তার সাথে ভুল বোঝাবুঝি সমাধাধান হয়ে গেছে । তাছাড়া পুলিশ প্রশাসন থেকেও এ ব্যাপারে আমাকে কোন কর্মকর্তা এখন পর্যন্ত জিজ্ঞেস করেন নি। যদি তারা জানতে চান তবে আমি সত্য ঘটনাই তুলে ধরবো।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো: শফিউল ইসলাম বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে তদন্ত করে দেখব। যার দোষ পাওয়া যাবে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

উল্লেখ্য মীর হোসেন মীরুকে ঘিরে ফতুল্লার বিশাল শিল্পাঞ্চলে সকল ধরনের অভিযোগ রয়েছে ৷  গুলিবিদ্ধ হয়ে হুইল চেয়ারে দুর্ধর্ষ  মীরু চলাচল করলেও তার রয়েছে বিশাল বাহিনী । দুর্ধর্ষ সন্ত্রাসী মীরু ও তার বাহিনীর অপরাধের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে  না ।

Previous Post

সাংবাদিক ইলিয়াস খুনে খুনী তুষারের স্বীকারোক্তি

Next Post

ছাত্রলীগ নেতা হিমেল ও বাবা, চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

Related Posts

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট
Lead 1

বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর
Lead 4

ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান
Lead 5

আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী
Lead 1

প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ
Lead 1

ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক
Lead 5

বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক

Next Post
ছাত্রলীগ নেতা হিমেল ও বাবা, চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

ছাত্রলীগ নেতা হিমেল ও বাবা, চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ

Discussion about this post

  • জনপ্রিয়
  • সর্বশেষ
  • নারায়ণগঞ্জে প্রথম বৃহত্তম ঈদ জামাত no comments   05 Sep, 2018
  • না’গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী হত্যার দায় স্বীকার no comments   05 Sep, 2018
  • বন্দরে ওয়াসার পানির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • আমি যেখানে বেশি ফুল পাই সেখানে ভয় পাই-ওবায়দুল কাদের no comments   05 Sep, 2018
  • শনিবার ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ no comments   05 Sep, 2018
  • বরিশাইল্যা টিপুর বিরুদ্ধে ভাইয়ের জিডি no comments   05 Sep, 2018
  • আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে চরমোনাই পীরের আহবান no comments   05 Sep, 2018
  • সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা no comments   01 Nov, 2018
  • মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ আল-তালিব গ্রেফতার no comments   05 Sep, 2018
  • রুদ্ধশ্বাস ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স no comments   05 Sep, 2018
  • বন্দরে পুলিশকে ছুরিকাঘাত করে অস্ত্র লুট 01 May, 2026
  • ডাকাতের চেয়ে পুলিশের আচরণই ভয়ংকর 30 Apr, 2026
  • আড়াইহাজারে ‘জিরো টলারেন্স’ এখন হাস্যকর স্লোগান 30 Apr, 2026
  • প্রতিহিংসা হারলো, জিতলেন আইভী 30 Apr, 2026
  • ওসমানীয় চক্রান্তে আইভীকে ঘিরে মামলা জট ! আজ হাইকোর্টে জামিন আদেশ 30 Apr, 2026
  • বন্দরের রানা ও রাহাত ১শ কেজি গাজাসহ আটক 30 Apr, 2026
  • আসামিদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি 30 Apr, 2026
  • মাদক ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন খামারি, রূপগঞ্জে ক্ষোভ 29 Apr, 2026
  • সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ত্রুটিতে শিশু লামিয়ার মৃত্যু 29 Apr, 2026
  • পুষ্টির টাকা লুটে শিশুদের মুখে পচা খাবার : দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ ! 29 Apr, 2026
No Result
View All Result
May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    

© ২০১৮ ।। নারায়ণগঞ্জ নিউজ আপডেট কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক : তাহের হোসেন

ফাতেমা টাওয়ার, ৫১ এসি ধর রোড, (আমান ভবনের পিছনে) কালীর বাজার, নারায়ণগঞ্জ ।

ফোন   : ০১৮১৯৯৯১৫৬৮,
              ০১৬১১৩৫৩১৯৮
E-mail : [email protected]
              [email protected]

  • About Us
  • Contact Us
  • Home
  • Privacy Policy

  • Home
  • মহানগর
  • শহরের বাইরে
  • রাজনীতি
  • অপরাধ
  • সারাদেশ
  • আর্ন্তজাতিক
  • আইন আদালত
  • খেলাধূলা
  • সংগঠন সংবাদ
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • এক্সক্লুসিভ
    • বিশেষ সংবাদ
    • শিক্ষাঙ্গন
    • অর্থনীতি
    • মন্তব্য প্রতিবেদন
    • সাক্ষাৎকার
    • সাহিত্য ও সংস্কৃৃতি
    • স্বাস্থ্য